উত্তরবঙ্গ

আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস

আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস

আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিলিগুড়িতে এলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার, দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামীকাল একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। উন্নয়নের দিকে ভারত কতটা এগিয়ে সেটারই প্রমাণ এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যার শুভ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। তিনি আরো জানান এভাবে বিভিন্ন ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার উন্নয়ন করছে। যা সকলের সামনে প্রকাশ্য। উত্তরবঙ্গের উন্নয়নের দিকে তাদের বিশেষ জোড় রয়েছে। তিনি…
Read More
শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

শিলিগুড়ি কাওয়াখালী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ট্র্যাফিক নিয়ম নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে হেলমেটবিহীন ও ট্র্যাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়। পাশাপাশি তাদের ট্রাফিক আইন নিয়ে সচেতনও করা হয়। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও সকলকে ট্র্যাফিক আইন মানার অনুরোধ করা হয়। পথ চলতি হেলমেটবিহীন আরোহীদের গোলাপ ফুল দেওয়া হয় যাতে তারা আগামীতে হেলমেট পড়ে গাড়ি চালায়।
Read More
দার্জিলিং-এর চৌরাস্তায় শুরু হলো চারদিন ব্যাপী ‘পর্যটন উৎসব’

দার্জিলিং-এর চৌরাস্তায় শুরু হলো চারদিন ব্যাপী ‘পর্যটন উৎসব’

২৮শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর টানা চারদিন দার্জিলিং এর চৌরাস্তায় 'পর্যটন উৎসব' শুরু হলো আজ থেকে।জিটিএ সহ রাজ্য পর্যটন দপ্তর ও তথ্য-সংস্কৃতি দপ্তর এই উৎসবের আয়োজন করেছে। দার্জিলিংকে পর্যটন মানচিত্রের শীর্ষে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে ৪দিন ধরে চলবে এই পর্যটন উৎসব। এই উৎসবে স্থানীয় শিল্পীদের ব্যান্ডের গান থাকছে। এছাড়াও রয়েছে ডগ শো, বেবি শো সহ আরও নানান অনুষ্ঠান। বিকেল থেকেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক জলসা। কড়া শীতেও পাহাড় গরম হতে চলেছে এই চারদিন। এইসময় উপস্থিত পর্যটকরাও দারুণ আনন্দে কাটাতে পারবেন। ঠান্ডা যতই পড়ুক পর্যটন উৎসব সকলের মন জয় করে নেবে।
Read More
সাত সকালে এক ঝাঁক ময়ূরের দেখা মিললো ডেঙ্গুয়াঝাড় চা বাগানে

সাত সকালে এক ঝাঁক ময়ূরের দেখা মিললো ডেঙ্গুয়াঝাড় চা বাগানে

বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা হাওয়ায় ভর করে ভাসছে কুয়াশা।আর এতেই শীতের আমেজ নিয়ে মশগুল জলপাইগুড়ি বাসী।এই শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ম্যানেজার সহ চা শ্রমিকদের মনে খুশির প্রতিফলন লক্ষ্য করা গেলো। সাতসকালে চা বাগানে ময়ূরের আনাগোনা।এক ঝাঁক ময়ূরের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে। ঘন কুয়াশার মধ্যেই পেখম তুলে নাচ্ছে ময়ূরের দল।সাতসকালে এমন দৃশ্য দেখে খুশি চা বাগান কর্তৃপক্ষ।
Read More
“বই কেন,বই পড়”, স্লোগান কে সামনে রেখে বইমেলার উদ্ধোধন

“বই কেন,বই পড়”, স্লোগান কে সামনে রেখে বইমেলার উদ্ধোধন

"বই কেন, বই পড়", এই স্লোগান কে সামনে রেখে শুরু হলো কোচবিহার জেলার এবছরের বই মেলা। এবছর কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সংহতি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই বই মেলা। এদিনের বই মেলার শুভ উদ্ধোধন করেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবারের মেলা চলবে ২রা জানুয়ারি পর্যন্ত।এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, জেলা গ্রন্থাগার কমিটির সদস্য তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দে ভৌমিক, দিনহাটার মহকুমা শাসক রেহানা বসির, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার,আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির…
Read More
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওর্য়াড উৎসব “পূর্বাশা”

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ওর্য়াড উৎসব “পূর্বাশা”

দীর্ঘ দুবছর পর ওর্য়াড উৎসব। সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেলো।সপ্তাহব্যাপী এই উৎসবে শিশুদের যেমন খুশি সাজো,নানান প্রতিযোগিতা মূলক ক্রীড়া এবং সমাপ্তি দিনে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায়। ২১ নম্বর ওর্য়াড কমিটির উদ্দ‍্যোগে ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ২৭শে ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ওর্য়াড উৎসব "পূর্বাশা"।আজকের এই শীতের সকালে নানান সাজে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ২১ নম্বর ওর্য়াডের বিভিন্ন প্রান্তে নানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এ ছাড়াও মহিলা ও পুরুষদের প্রতিযোগিতা দেখা যাবে এই ওর্য়াড উৎসবে।
Read More
কুয়াশাচ্ছন্ন শহর,বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল

কুয়াশাচ্ছন্ন শহর,বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল

কুয়াশাচ্ছন্ন শহর, বাগডোগরা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল।মঙ্গলবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শিলিগুড়ি শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা।কুয়াশাচ্ছন্ন থাকায় বিমান উঠানামা করতে সমস্যা বাগডোগরা বিমানবন্দরে। এখনও পর্যন্ত দশটিরও বেশি বিমান অবতরণ করতে পারেনি বিমানবন্দর সূত্রের খবর।এদিকে ইতিমধ্যেই দুটি বিমান বাতিল করা হয়েছে। ১৬০০ মিটার দৃশ্যমানতা হলে বিমান নামবে,বর্তমানে ৮০০ দৃশ্যমানতা রয়েছে।যার জেরে সমস্যায় পড়েছেন বিমানে চলাচল করা যাত্রীরা।
Read More
সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

কোচবিহার এক নং ব্লকের ধলুয়া বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বাসিন্দারা। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে ধলুয়াবাড়ির বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি সার্ভে না করে গরিব মানুষদের প্রাপ্য ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে সুচিত্রা বর্মন জানান,"আমার বর এবং আমার শাশুড়ির নামে ঘর এসেছে। আমরা কাঁচা বাড়িতে থাকি। অথচ তালিকায় আমাদের নাম নেই। আমাদের পাড়াতে চাকরি করেন এবং এর আগেও বহু বার ঘর পেয়েছে এমন লোকের আবারো ঘর এসেছে। রাতের অন্ধকারে আশা কর্মীরা এসে সার্ভে করে গেছে। অথচ আমাদের বাড়িতে সার্ভে করা হয়নি। তাই আমরা চাইছি বিডিও সাহেব অন্তত নিজে দাঁড়িয়ে সার্ভেটা করুক…
Read More
জলদাপাড়া জাতীয় উদ্যানের অস্থায়ী বনকর্মীদের আন্দোলন অব্যাহত

জলদাপাড়া জাতীয় উদ্যানের অস্থায়ী বনকর্মীদের আন্দোলন অব্যাহত

যারা জঙ্গল রক্ষা করে ,হাতির মুখে খাবার তুলে দেয় পাশাপাশি হাতির দেখভাল করে, বন দপ্তরের সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার দেখছেন।দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক টাকাও, এমনকি এ বছর পুজোর বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত অস্থায়ী বন কর্মীরা দিনরাত জঙ্গলে কাজ করে তাদের অবস্থা আজ সঙ্গীন। তাই অস্থায়ী বনকর্মী, মাহুত,পাতাওয়ালাদের স্থায়ীকরণের দাবি,অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি,বকেয়া বোনাস প্রদানের দাবি সহ একাধিক দাবিতে জলদাপাড়াতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে জলদাপাড়ার অস্থায়ী বনকর্মী, মাহুত ও পাতাওয়ালারা।অস্থায়ী বনকর্মীরা জানান,আমরা কেউ দীর্ঘ প্রায় আট বছর কেউ দশ বছর যাবৎ ধরে কাজ…
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

আসানসোলে পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকে এখনো তাকে কোনরকম সমবেদনা জানাতে দেখা যায়নি। এটা চরম লজ্জার বিষয়। মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজ্য তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, আসানসোলে বিজেপির কম্বলবিলি অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো। মৃত এবং আহত হয়েছে অনেকে। তারপর থেকে আর শুভেন্দু অধিকারীর দেখা নেই। তিনি এখন দিল্লিতে অমিত শাহের পা চেটে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে…
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More