উত্তরবঙ্গ

ইদকে সামনে রেখে লাচ্ছা সিমাই তৈরিতে ব্যস্ত কারিগররা

ইদকে সামনে রেখে লাচ্ছা সিমাই তৈরিতে ব্যস্ত কারিগররা

এগিয়ে আসছে ইদ।রমজান মাস শেষের প্রহর গুনছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ।রোজার এই দিনগুলির সঙ্গে ইদের দিনেও মুসলিম পরিবারে বিশেষ জায়গা পায় লাচ্ছা সিমাই। মূল্যবৃদ্ধির বাজার হলেও এই দুই খাদ্য থেকে পিছিয়ে আসতে রাজি নন কেউ। আর মানুষের চাহিদা বুঝে পুরাতন মালদায় খুলেছে এই দুই খাদ্য তৈরির কারখানাও। বিহারের কারিগররা সেখানে তৈরি করছেন লাচ্ছা সিমাই। পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়ায় এমনই একটি কারখানায় এখন রাতদিন কাজ চলছে। রমজান মাস শুরুর সময় থেকেই বিহারের সহর্ষ জেলা থেকে সেখানে এসে পৌঁছেছেন কারিগররা। তাঁদেরই একজন গঙ্গেশ্বর জানান, ‘প্রায় এক মাস আগেই এখানে চলে এসেছি। লাচ্ছা তৈরি করছি। দু’বছর ধরে আমি ইদের সময়…
Read More
বাংলা ভাষা চর্চায় ইংরেজির ব্যবহার

বাংলা ভাষা চর্চায় ইংরেজির ব্যবহার

বাংলা ভাষার লেখালেখি চর্চায় বাংলা হরফে ইংরেজি শব্দের বহুল ব্যবহার মনকে নাড়া দেয়। আপাতভাবে বিষয়টি হয়তো গুরুতর নয়, কিন্তু বাংলা লেখায় ইংরেজি শব্দের ওপর এই নির্ভরশীলতা কি বাংলা ভাষার স্বনির্ভরতার পরিপন্থী নয়? উদ্বেগটা এখানেই। বাংলা গল্পকারদের গল্প লিখতে গিয়ে গল্পের প্রয়োজনে অনেক সময় চরিত্রের মুখনিঃসৃত সংলাপ ব্যবহার করতে হয়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, মুখনিঃসৃত বাংলা বাক্যে খুব দরকারে বহুল ব্যবহৃত সহজবোধ্য ইংরেজি শব্দ জায়গামতো বসিয়ে দিই। কথ্য বাংলা ভাষায় এমন টুকরো টুকরো ইংরেজি শব্দের ব্যবহার হয়তো অতটা উদ্বেগজনক নয়, যতটা উদ্বেগজনক লিখিত বাংলা ভাষায় ইংরেজি শব্দের ব্যবহার। ঠিক সেই কারণেই বাংলা গল্পকার যখন চরিত্রের মুখনিঃসৃত সংলাপে বাংলা হরফে…
Read More
আগামী কমাসের মধ্যেই আশংকা জাগছে চতুর্থ ঢেউয়ের

আগামী কমাসের মধ্যেই আশংকা জাগছে চতুর্থ ঢেউয়ের

আশা করা গিয়েছিল চলতি বছরই শেষ হবে করোনা সংক্রমণ। চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণেই ছিল। সংক্রমণ, মৃত্যুর হার নিম্নগামী হতে শুরু করায় করোনা বিধিনিষেধ অনেক রাজ্যে উঠেও গিয়েছে। কিন্তু তারপর থেকেই যেন আবার নতুন করে শঙ্কা বাড়তে শুরু করেছে। রাজধানী দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ভয় ধরাচ্ছে, আবার সেই প্রেক্ষিতেই অনেক রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক করা হচ্ছে। করোনা গিয়েও যেন যাচ্ছে না। এই অবস্থায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে চতুর্থ ঢেউ নিয়ে। তাহলে কি আগামী ৩-৪ মাসের মধ্যেই করোনার নতুন ঢেউ আসছে? কী বলছেন গবেষকরা? দেশের করোনা পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে মনে হলেও দিল্লির সংক্রমণ মারাত্মক বৃদ্ধি পেয়েছে বিগত…
Read More
স্বস্তির বার্তা,  দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

স্বস্তির বার্তা, দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

বৈশাখীর দাবদাহে পুড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। পাশাপাশি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানেও। উল্লেখ্য, অন্য বছরগুলিতে বৈশাখ মাসের শুরু থেকে এতদিনের মধ্যে বেশ কয়েকটি কালবৈশাখী দেখা যেত বাংলায়। তবে এবার এখনও পর্যন্ত দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আগামী সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা গরম থেকে ক্ষণিকের রেহাই পেতে পারেন কলকাতা সহ পার্শ্ববর্তী…
Read More
বাড়ছে সংক্রমণের সংখ্যা

বাড়ছে সংক্রমণের সংখ্যা

বেশ কিছুটা নিয়ন্ত্রনে এসছিল সংক্রমণ। চলতি মাসেই বেশ কিছুদিনের স্বস্তির পর ধীরে ধীরে বাড়ছে চিন্তা। বাড়ছে দেশের কোভিড গ্রাফ। আজ তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে। তবে একদিনে মৃত্যুর সংখ্যা কম আজ। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ৬৫৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪…
Read More
ছ’টি শিশু সহ গ্রেফতার মোট ১৩ জন রোহিঙ্গা

ছ’টি শিশু সহ গ্রেফতার মোট ১৩ জন রোহিঙ্গা

ছয় শিশু সহ মোট ১৩জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে,জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার বিকেলে তাঁরা স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল, ঠিক তখনই  জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা। তবে,জানাগেছে ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু। দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ আছে।শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Read More
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালিত হলো বসুন্ধরা দিবস

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালিত হলো বসুন্ধরা দিবস

শুক্রবার অর্থাৎ ২২শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস (অর্থ ডে)। সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালন করা হলো এই দিনটি। বসুন্ধরা দিবস উপলক্ষে এদিন শিলিগুড়ি বাঘা যতীন ময়দানের সামনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলো বসে আঁকো প্রতিযোগিতা, এদিন প্রায় ৭০জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এদিন দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি ড: গোপাল দে জানান, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে মানুষ ও অন্যান্য জীবেরা একসাথে এক অনুকূল পরিবেশে বসবাস করে থাকে তাই এই বসুন্ধরা দিবসে আগামী প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আরো সজাগ করে তুলতে তাদের এই উদ্যোগ। শুধু…
Read More
ফের হাতির হানায় ফসলের ক্ষতি

ফের হাতির হানায় ফসলের ক্ষতি

ফের হাতির হানায় ফসল নষ্ট হল পশ্চিম মাদারিহাট এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ৩২টি হাতির একটি দল জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকার কৃষি ক্ষেতে এক প্রকার তান্ডব চালায় । হাতির হানায় নষ্ট হয় প্রায় ৯বিঘা ভুট্টা ক্ষেত। রাত তিনটে নাগাদ ওই হাতির দল আক্রমণ চালায়। এমনিতেই ঝড়ে ওই এলাকায় আগেই বেশ কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে ,এবার তার ওপর হাতির আক্রমণে বাকিটুকুও নষ্ট হতে বসার জোগাড়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে হাতিগুলোকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়।
Read More
প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের।শুক্রবার মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য পৌর কর্মী এবং পুলিশকর্মীরা এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন। এদিনের এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহার করছেন, পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বন্ধ করা প্রয়োজন। তাই এদিন মাথাভাঙ্গা শহরে অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিক জাতীয় ক্যারিব্যাগ, থার্মোকল বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read More
সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

২২শে এপ্রিল ২০২২ ভিআই লেনিনের ১৫৩ তম জন্মদিবস। এদিন বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দার্জিলিং জেলা সিপিআইএম এর পক্ষ থেকে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যদিয়ে পালন করা হলো ভিআই লেনিনের জন্মদিবস। এদিন ভিআই লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, দিলীপ সিং, জয় চক্রবর্তী ও জেলা সভাপতি সমন পাঠক সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা।
Read More
কংগ্রেসের হাত ধরছেন কি পিকে

কংগ্রেসের হাত ধরছেন কি পিকে

লক্ষ্য এখন একটাই, আগামী বিধানসভা নির্বাচন। একবার, দু'বার নয়, তিনবার কংগ্রেসের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক মহল এখন কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই 'হাত' শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। এই আবহেই আবার কংগ্রেসের সঙ্গে তাঁর এক দফা বৈঠক হবে বলে জল্পনা। সূত্রের খবর, আগামীকাল আবার দশ জনপথে যাচ্ছেন প্রশান্ত কিশোর। বৈঠক করবেন সোনিয়াদের সঙ্গে। বিজেপিকে হারানোর যে 'মন্ত্র' তাঁর কাছে আছে সেটা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে। 'পিকে'র ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিকে কী ভাবে হারাতে হবে তার জন্য একটি ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। সেটাই আগামীকাল কংগ্রেসের সঙ্গে বৈঠক করে দেখাবেন…
Read More
চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে গেট মিটিং বিজেপির

চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে গেট মিটিং বিজেপির

চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মুজুরি প্রদান, জমির পাট্টা প্রদান, অবসরের সময় সীমা ৫৮ থেকে ৬০ বছর করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে বিজেপির চা বাগান সংগঠন BTWU এর পক্ষ থেকে গেট মিটিং করা হল । শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় প্রায় সমস্ত বাগানে । এদিন সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে এই গেট মিটিং করা হয়।
Read More
বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

স্বস্তির পর আবার চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। বিগত কয়েক দিন যাবত স্বস্তি বজায় থাকলেও আবার দেশের কোভিড গ্রাফ নিয়ে বিরাট চিন্তা বাড়ছে। আজ তুলনায় দৈনিক সংক্রমণ ১৫ শতাংশ বেড়েছে। আবার একদিনে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৮০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৬ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ২৩১…
Read More
বিস্ফোরক পরিস্থিতি আফগানিস্তানে

বিস্ফোরক পরিস্থিতি আফগানিস্তানে

আফগানিস্তানে তালিবানি দখলের পর ফের রক্তাক্ত হল দেশ। আজ উত্তর আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণে ঘটে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারা করল এই বিস্ফোরণ তা এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে কোনও জঙ্গি সংগঠনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্রের খবর, উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফ প্রদেশে এক মসজিদে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি কাবুলের এক স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় এবং তাতে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার খবর সামনে এসেছিল। পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ হয়। কাবুলের দাস্তে বারচি এলাকায় আবদুল রহিম শহিদ হাইস্কুল চত্বরে এই বিস্ফোরণটি ঘটে। তালিবান ক্ষমতায় আসার পর…
Read More