উত্তরবঙ্গ

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নে ও শহরকে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিলিগুড়ির পুরনিগমের তরফে নির্মিত বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন করেন মেয়র।১৬ লক্ষ টাকা ব্যয় করে এই বিশ্ব বাংলা গ্লোব তৈরি করা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব।
Read More
১০০০ কণ্ঠে বর্ষবরণ

১০০০ কণ্ঠে বর্ষবরণ

শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে উদযাপিত হলো বাংলা নববর্ষ। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে হাজার কন্ঠের সংগীত পরিবেশন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
Read More
মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

করোণার প্রভাবে দু'বছর হনুমান জয়ন্তী তেমন ভাবে হয়নি। কিন্তু এবারে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু হলো। বৃহস্পতিবার বার ছিল তার প্রথম দিন, ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়েছে। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা জানান করোনার প্রভাবে দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা…
Read More
ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

দেশের সংবিধান রচয়িতা ড: বি আর আম্বেদকর-এর ১৩২ তম জন্ম দিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় বি আর আম্বেদকর-এর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর দুলাল সরকার, গৌতম দাস, পূজা দাস সহ অন্যান্যরা। অনগ্রসর সমাজ কল্যাণ কমিটি, রেলের এসটি এসসি সেল এবং আম্বেদকর বাদীরাও এদিন সকালে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান বি আর আম্বেদকর কে।
Read More
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগেই বসছে ‘রালিয়া’র বিয়ের আসর

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগেই বসছে ‘রালিয়া’র বিয়ের আসর

উপস্থিত হলো সেই শুভক্ষণ৷ বিগত এক বছর ধরে বলিউডে জল্পনা চলছে তাদের বিয়ে নিয়ে৷ অবশেষে সব জল্পনার অবসান৷ আরব সাগর পাড়ে আজই বসছে বিয়ের আসর৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট৷ জানা গিয়েছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার বেলা ২টো থেকে ৩টের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন ‘রালিয়া’৷ মালা বদল করে আজই রণবীরের ঘরণী হবেন আলিয়া৷ সেই সঙ্গে হবে তাঁর ছোটবেলার স্বপ্ন পূরণ৷ আলিয়া একবার বলেছিলেন, ছোট থেকেই তাঁর মনে রণবীরের বাস৷ কেরিয়ারের শুরুতে আলিয়ার জীবনে অনেক পুরুষের আনাগোনা থাকলেও, মন দিয়েছিলেন রণবীরকেই৷ অন্যদিকে, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীরও৷ দীপিকা পাদুকোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর তাঁর নাম জুড়েছিল ক্যাটরিনার সঙ্গে।…
Read More
সংক্রমণ নিয়ে কেন্দ্র সরকারের দ্বারা রাজ্যগুলিকে সতর্কবার্তা

সংক্রমণ নিয়ে কেন্দ্র সরকারের দ্বারা রাজ্যগুলিকে সতর্কবার্তা

এইমুহূর্তে দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে মিলছে স্বস্তি, কিন্তু আবার চিন্তা বাড়ছে সংক্রমণের নতুন রূপ নিয়ে। করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা কাটিয়ে উঠে এখন সুস্থতার পথে দেশ। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এখনও যাচ্ছে না। ইতিমধ্যে ভারতে করোনার নয়া প্রজাতি 'এক্সই' ধরা পড়েছিল বলে গুজব ছড়িয়েছিল। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, সেটি ভুল তথ্য। তবে এই মুহূর্তে স্বস্তি মিললেও যে কোনও দিন এই প্রজাতি ভারতে ঢুকে পড়তে পারে বলেই আতঙ্ক। তাই আগে থেকে পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কোভিড চতুর্থ ঢেউ নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে তারা। ভারত না হলেও প্রতিবেশী চিনে করোনার ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে।…
Read More
এইমুহুর্তে রাজ্যে সুস্থতার হার একশো শতাংশের কাছাকাছি

এইমুহুর্তে রাজ্যে সুস্থতার হার একশো শতাংশের কাছাকাছি

ধীরে ধীরে এবার সুস্থতার দিকে এগোচ্ছে রাজ্য। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০-এরও নীচে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট প্রায় তলানিতেই। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৭৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য…
Read More
রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার  পরামর্শ

রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার পরামর্শ

সঞ্জয় দত্তের যে রণবীর কাপুরকে নিজের ভাইয়ের মতন স্নেহ করেন তা বি-টাউনে কারও কাছে অজানা নয়। সঞ্জয়ের জীবনের গল্প নিয়ে ‘সঞ্জু’ নামে যে সিনেমাটি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি, তাতে সঞ্জয় দত্তের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রণবীর। আর আলিয়া ভাটকে তো চোখের সামনেই বড় হতে দেখেছেন সঞ্জয়। সাদাক ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাই সঞ্জয় দত্ত কী বলেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। প্রসঙ্গত, গতকাল কেজিএফ ২’র প্রচারে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ শুনে খানিকটা অবাক হওয়ার ভান করে সঞ্জয় বলেন, ‘সে কী! রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে!’ একগাল হেসে নতুন জীবনের জন্য…
Read More
রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

পর্যটকদের পূর্ণিমা রাতে তাজ মহলকে দেখার জন্য নতুন করে ভিউ পয়েন্ট তৈরি করেছে উত্তরপ্রদেশের সরকার। কথিত আছে পূর্ণিমা রাতে তাজমহলের শোভা বহুগুণে বেড়ে যায়। কিন্তু পবিত্র রমজানের কারণে এবছর এপ্রিল মাসে পূর্ণিমার রাতে তাজমহলকে আর দর্শন করা যাবে না। এমনই সিধান্ত নিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এসময় মুসলিম ভাইয়েরা তাজমহলের ভেতরের মসজিদে নামাজ পড়তে যান, যা রমজান মাসে গভীর রাত পর্যন্ত চলে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিক মাথায় রেখেই এই সিধান্ত নেওয়া হয়েছে। সাধারণত পূর্ণিমার রাতে তাজমহলকে দেখার জন্য একদিন আগেই ‘আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র (এএসআই) অফিসেই টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু রমজানের কারণে এই মাসে রাতের…
Read More
আবার একবার যুদ্ধ থামাতে হতে চলছে বৈঠক

আবার একবার যুদ্ধ থামাতে হতে চলছে বৈঠক

এক মাসের বেশি অতিক্রম করলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত আলোচনাই চেয়েছে। এখনও পর্যন্ত নয়াদিল্লি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি বরং কিছুদিন আগেই রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাত-আলোচনা হয়েছে মোদীর। প্রথম থেকেই এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। তারা ভারতকেও হুঁশিয়ারি দিতে ছাড়েনি। কিন্তু এখন এই দুই দেশ ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছে। কিছুটা হলেও সুর নরম করেছে আমেরিকা। জানা গিয়েছে, আজ ভারত এবং আমেরিকা বৈঠক করতে চলেছে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ভার্চুয়ালি এই বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি ছাড়াও দুই…
Read More
অবশেষে হাজত বাস হলো দোষীর

অবশেষে হাজত বাস হলো দোষীর

বিভীষিকাময় এই ঘটনা ঘটার পর কেটে গেছে প্রায় চোদ্দ বছর। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। তাকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাশাপাশি করা হয়েছে জরিমানা। জানা গিয়েছে, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের সাজা শুনিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানা করেছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। এছাড়াও তার তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নিতে নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রশাসনকে। আসলে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ। কিন্তু…
Read More
করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছে গুজরাটে

করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছে গুজরাটে

বিগত দু বছর ধরে করোনা সংক্রমণ তান্ডব চালিয়েছে বিশ্ব জুড়ে। দেশের কোভিড গ্রাফ নিয়ে আজ স্বস্তি থাকলেও 'এক্সই' নিয়ে আবার আতঙ্ক ছড়ালো। সূত্রের খবর, গুজরাতে এই প্রজাতিতে সংক্রমিত হয়েছে এক ব্যক্তি। মার্চ মাসের ১৩ তারিখে করোনায় আক্রান্ত হয়েছিল গুজরাতের এক ব্যক্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা গিয়েছে তিনি করোনাভাইরাসের 'এক্সই' ভ্যারিয়্যান্টে আক্রান্ত। খবর পাওয়ায় যাচ্ছে এমনটাই। এর আগে মহারাষ্ট্রে এক মহিলা এই প্রজাতিতে আক্রান্ত বলে খবর এসেছিল। পরে তা ভুল বলে জানায় কেন্দ্র। কিন্তু এবার একবার ফের এই নিয়ে আতঙ্ক। এদিকে, দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিঞ্চিৎ বেড়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাতেও বড় পরিবর্তন ঘটেছে। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর…
Read More
এবার পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো প্রাণী সুরক্ষা সংস্থা

এবার পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো প্রাণী সুরক্ষা সংস্থা

পথ কুকুর ও বিড়ালদের জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইগেশন করার কর্মসূচি গ্রহণ করলো মালদার একটি প্রাণী সুরক্ষা সংস্থা। বুধবার সকালে এঞ্জেল পস্ অফ গাজোল নামে ওই সংস্থার তরফ থেকে পথ কুকুর ও বিড়ালদের লাইগেশন করার ক্ষেত্রে একটি কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস, সম্পাদক তপতী বিশ্বাস, কোষাধক্ষ্য রুপম প্রসাদ সহ অন্যান্য সদস্যরা।এঞ্জেল পস্ অফ গাজোল নামক ওই প্রাণী সুরক্ষা সংস্থার সভাপতি তাপসী বিশ্বাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় পথ কুকুর-বিড়ালের অনেক বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কখনো দুর্ঘটনার শিকার হতে হয়। কেউ আবার বিষ খাইয়ে মারছে। অত্যাচারের শিকার হচ্ছে এই ধরনের পথ জন্তুরা।সেক্ষেত্রে তাদের জন্মনিয়ন্ত্রণের এই উদ্যোগ নেওয়া…
Read More
টিকাকরণে তৎপরতা আসার সাথে সাথে কমেছে মৃত্যুর সংখ্যা

টিকাকরণে তৎপরতা আসার সাথে সাথে কমেছে মৃত্যুর সংখ্যা

এই মুহূর্তে দেশের সংক্রমনের গ্রাফে মিলছে বড়ো স্বস্তি। কারণ দৈনিক সংক্রমণ তুলনায় কম হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাতেও বড় পরিবর্তন। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার করোনার 'এক্সই' প্রজাতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৬১ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৬ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ৯২৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ০৩ হাজার ৩৮৩ জন করোনা…
Read More