উত্তরবঙ্গ

অষ্টমী উপলক্ষ্যে করতোয়া নদীতে ভক্তদের পুণ্যস্নান

অষ্টমী উপলক্ষ্যে করতোয়া নদীতে ভক্তদের পুণ্যস্নান

ঐতিহ্য ও ভক্তির মেলবন্ধনে মুখর হয়ে উঠল আমবাড়ির করতোয়া নদীর ঘাট। অষ্টমী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গঙ্গাস্নান, যেখানে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে এলাকা। আমবাড়ি গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় এবছর ৫৭ বছরে পদার্পণ করল এই প্রাচীন আয়োজন। দীর্ঘদিন ধরে চলে আসা এই গঙ্গাস্নানকে ঘিরে প্রতিবছরই উৎসবের আবহ তৈরি হয়, যার ব্যতিক্রম ঘটেনি এবছরও। অষ্টমী স্নান উপলক্ষ্যে সাত দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। এদিন থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা পুণ্যস্নানের উদ্দেশ্যে ভিড় জমাতে শুরু করেন। এদিন মেলার শুভ উদ্বোধন করেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক…
Read More
ডাবগ্রাম-ফুলবাড়ীতে মমতার জনসভা, রঞ্জন শীল শর্মার সমর্থনে শক্তি প্রদর্শন

ডাবগ্রাম-ফুলবাড়ীতে মমতার জনসভা, রঞ্জন শীল শর্মার সমর্থনে শক্তি প্রদর্শন

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই জাবরাভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় শাসকদলের সংগঠন শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডাবগ্রাম-ফুলবাড়ীর উন্নয়নের জন্য রঞ্জন শীল শর্মাকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিরোধীদের সমালোচনাও শোনা যায় তাঁর বক্তব্যে। এই জনসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস…
Read More
হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়ায় সন্দেহভাজন বাংলাদেশি আটক, তদন্তে পুলিশ

হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়ায় সন্দেহভাজন বাংলাদেশি আটক, তদন্তে পুলিশ

মালদার হবিবুরের হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়া এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এবং ওই ব্যক্তিকে স্থানীয়রা গাছের মধ্যে বেঁধে রাখেন , এরপর এলাকাবাসীরা দ্রুত হবিবপুর থানা পুলিশ-কে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে। কী উদ্দেশ্যে তিনি এই এলাকায় এসেছিলেন এবং কেন ঘোরাঘুরি করছিলেন,…
Read More
নকশালবাড়ির ৬০ বছর: উত্তরবঙ্গের স্ফুলিঙ্গ থেকে অন্ধ্রের যবনিকা একটি রক্তাক্ত অধ্যায়ের ইতি

নকশালবাড়ির ৬০ বছর: উত্তরবঙ্গের স্ফুলিঙ্গ থেকে অন্ধ্রের যবনিকা একটি রক্তাক্ত অধ্যায়ের ইতি

ষাটের দশকে উত্তরবঙ্গের নকশালবাড়ি থেকে যে সশস্ত্র সংগ্রামের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, তা এক সময় দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। সেই আন্দোলনের শেষ অধ্যায়টি নিঃশব্দে রচিত হলো গত ফেব্রুয়ারিতে অন্ধ্রপ্রদেশের জঙ্গলে। মাওবাদী আন্দোলনের শেষ গুরুত্বপূর্ণ নেতা দেবুজির আত্মসমর্পণের মধ্য দিয়ে কি তবে ইতি ঘটল ছয় দশকের এক রক্তাক্ত অধ্যায়ের? বাঙালির মনন ও ভারতের রাজনীতিতে এই আন্দোলনের উত্থান ও পতন নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ১৯৬৭ সাল। উত্তরবঙ্গের নকশালবাড়িতে একদল বিপ্লবী কৃষক জমি ও ফসলের অধিকার আদায়ের লক্ষ্যে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। তৎকালীন ‘রেডিও পিকিং’ ঘোষণা করেছিল— ‘ভারতের বুকে বিপ্লবের বসন্তের বজ্রনির্ঘোষ’। চারু মজুমদার, কানু সান্যালদের নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলন…
Read More
শিলিগুড়িতে চার্চ প্রতিনিধিদের সঙ্গে মমতার বৈঠক: আজ থেকেই উত্তরবঙ্গে শুরু নির্বাচনী প্রচার

শিলিগুড়িতে চার্চ প্রতিনিধিদের সঙ্গে মমতার বৈঠক: আজ থেকেই উত্তরবঙ্গে শুরু নির্বাচনী প্রচার

উত্তরবঙ্গ সফরের শুরুতেই শিলিগুড়িতে পৌঁছে এক তাৎপর্যপূর্ণ সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে পৌঁছে তিনি স্থানীয় চার্চের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে পাহাড় ও সমতলের খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ইস্যু এবং উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পাহাড়ে তৃণমূলের জমি শক্ত করতে সহায়ক হবে। চার্চ কর্মকর্তাদের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। আজ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার…
Read More
নির্বাচনী প্রচার তুঙ্গে: পাথরঘাটা কালী মন্দিরে পুজো দিয়ে লালপুলে জনসংযোগ বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের

নির্বাচনী প্রচার তুঙ্গে: পাথরঘাটা কালী মন্দিরে পুজো দিয়ে লালপুলে জনসংযোগ বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনের

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে এই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী আনন্দময় বর্মন নিজের নির্বাচনী প্রচারের এক বর্ণাঢ্য কর্মসূচি পালন করলেন। এদিন সকালে তিনি মাটিগাড়া ব্লকের অন্তর্গত পাথরঘাটা এলাকার শতাব্দীপ্রাচীন মা কালী মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। সেখানে আরতি ও পুজো সেরে তিনি এলাকার প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। প্রচারের মূল খতিয়ান: লালপুলে জনসম্পর্ক: পাথরঘাটা থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে যান লালপুল এলাকায়। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ছোট ছোট পথসভার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের…
Read More
ময়নাগুড়ি থেকে নক্সালবাড়ি—মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

ময়নাগুড়ি থেকে নক্সালবাড়ি—মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সূচি অনুযায়ী, প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম-ফুলবাড়ি এবং শেষে নক্সালবাড়িতে জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুল মাঠ এবং নক্সালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠ। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সাজো সাজো রব শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রার্থী ও কর্মী-সমর্থকরাও তাঁর সভায় উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং নির্বাচনী কৌশল কীভাবে নির্ধারণ করেন, সেদিকেই এখন…
Read More
নকশালবাড়িতে মন্দির নির্মাণে ঐক্যবদ্ধ হিন্দু-মুসলিম

নকশালবাড়িতে মন্দির নির্মাণে ঐক্যবদ্ধ হিন্দু-মুসলিম

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির খাটাল বস্তিতে বজরংবলী মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানকে ঘিরে দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে এই মন্দির নির্মাণের কাজে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান যেন প্রমাণ করে দিল, বিভেদের মাঝে দ্যাখো মিলন মহান। পাশাপাশি নকশালবাড়ির মাটিতে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব আজও অটুট। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহাবস্থানের এই চিত্রই সমাজের প্রকৃত শক্তি বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রুবাল, কোর কমিটির সদস্য অরুন ঘোষ সহ মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকার। তাঁরা সকলেই এই সম্প্রীতির বার্তাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।…
Read More
প্রাকৃতিক দুর্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক! শো*কের ছায়া এলাকায়

প্রাকৃতিক দুর্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক! শো*কের ছায়া এলাকায়

পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিপতী রাজবংশী (৬৩)। পরিবারের দাবি, বিষ পান করে আত্মহত্যা করেছে তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতী রাজবংশী চার বিঘা জমি লিজ নিয়ে ও এক বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন। চাষের জন্য মহাজনের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে তার আলুর ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ। এই ক্ষতির ধাক্কা ও ঋণের চাপ সামলাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার দিন তিনি বিষ পান করেন বলে অভিযোগ, পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে…
Read More
বিধানসভা ভোটের আগে বাংলা-অসম সীমান্তে ক*ড়া নজরদারি প্রশাসনের

বিধানসভা ভোটের আগে বাংলা-অসম সীমান্তে ক*ড়া নজরদারি প্রশাসনের

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা -অসম সীমানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সেই তৎপরতার ফলেই বক্সিরহাট থানার অন্তর্গত একাধিক নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট প্রায় ৩ লক্ষ ১৩ হাজার ৮৫৭ টাকা নগদ উদ্ধার করল পুলিশ ও এসএসটি টিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ও সোমবার সকালে পৃথক দুটি নাকা চেকিং পয়েন্ট জোড়াই মোড় ও সংকোশ এলাকায় এই অভিযান চালানো হয়। রবিবার রাতে জোড়াই মোড়ে একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে একটি ব্যাগে থাকা ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা দার্জিলিংয়ের বাসিন্দা বীরেন্দ্র সাহা ওই টাকার বৈধ নথি দেখাতে না পারায় তা…
Read More
বেলাকোবা বটতলা মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোরদার নাকা চেকিং

বেলাকোবা বটতলা মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোরদার নাকা চেকিং

আসন্ন নির্বাচনের আগে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই আজ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা বটতলা মোড় এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে যৌথভাবে একটি ব্যাপক নাকা চেকিং অভিযান চালানো হয়। শিলিগুড়ি-জলপাইগুড়িগামী মূল রাস্তার এই গুরুত্বপূর্ণ মোড়ে ছোট-বড় সমস্ত যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মালবাহী ট্রাকগুলোর ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। গাড়ি চালকদের লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষার পাশাপাশি গাড়িতে কোনো সন্দেহজনক বস্তু বা বেআইনি নগদ টাকা পাচার হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্র…
Read More
মৌলিক পরিষেবা ঘিরে শিলিগুড়িতে প্রশ্নের মুখে মেয়র

মৌলিক পরিষেবা ঘিরে শিলিগুড়িতে প্রশ্নের মুখে মেয়র

নির্বাচনের মুখে শিলিগুড়িতে এবার বড় ইস্যু হয়ে উঠছে মৌলিক পরিষেবা। প্রচারের মঞ্চ ছেড়ে সরাসরি জনতার মুখে উঠে এল পানীয় জল ও ফুটপাতের মতো দৈনন্দিন সমস্যার কথা। তরাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় গৃহবধূদের একাংশ সরাসরি প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেব-এর সামনে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সঙ্কট চলছে। পাশাপাশি নিরাপদ ফুটপাতের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচনের সময় সেই জমে থাকা কথা সামনে নিয়ে আসেন মহিলারা। যদিও জবাবে গৌতম দেব উন্নয়নের খতিয়ান তুলে ধরার কথা বলেন ও তাঁর করা কাজের মূল্যায়নের পর সমালোচনার আহ্বান জানান। ভোটের মানুষের আসল চাহিদাই কি এবার নির্ধারণ…
Read More
গৌতমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ

গৌতমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ

একসময়ের তীব্র রাজনৈতিক সংঘাত আজ ইতিহাসের পাতায়। রামঘাট শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণকে কেন্দ্র করে ২০১৪ সালে যে বিতর্ক রাজ্য রাজনীতিতে শিরোনাম দখল করেছিল, সেই গৌতম দেব ও মহানন্দ মণ্ডলের সম্পর্কেই এদিন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের রামঘাট এলাকায় দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন মহানন্দ মণ্ডল। একসময়ের রাজনৈতিক প্রতিপক্ষ আজ একই মঞ্চে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন মহানন্দ মণ্ডল শুধু এককভাবে যোগদান করেননি, নির্বাচনের আগে তাঁর সঙ্গে প্রায় ১০৭টি মহিলা পরিবার ও শতাধিক যুবক তৃণমূল কংগ্রেসে…
Read More
আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু

শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার, আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে, ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। সব মিলিয়ে, তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে,…
Read More