উত্তরবঙ্গ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝু*লন্ত দে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝু*লন্ত দে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শোবার ঘর থেকে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার।  বৃহস্পতিবার সকালেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পাকুয়াহাট এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর মর্গে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মেহেক বিশ্বাস (১৮)। সে মালদার পাকুয়াহাট এএনএম হাইস্কুলের ছাত্রী ছিল। চলতি বছর কলা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়।  বুধবার রাতে বাড়ির সদস্যরা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন, ঘরের সিলিংয়ে ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে ওই ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার বাবা আশুতোষ বিশ্বাস পেশায় কৃষক ও মা লিপিকা বিশ্বাস গৃহবধূ। তিন বোনের মধ্যে…
Read More
ফের শিলিগুড়ি-দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত ক*ম্পন

ফের শিলিগুড়ি-দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত ক*ম্পন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় ও সমতল মিলিয়ে বিস্তীর্ণ এলাকা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। সূত্রের খবর, সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। উপকেন্দ্র ছিল সিকিমে। দার্জিলিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ও গ্যালশিং থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এই কম্পনের উৎসস্থল চিহ্নিত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শিলিগুড়ির বিভিন্ন বহুতল আবাসন ও বাণিজ্যিক ভবনে কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট কম্পন টের পাওয়া যায়। শহরের হাকিমপাড়া, সুভাষপল্লি, মাটিগাড়া ও প্রধান বাণিজ্যিক এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। যদিও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Read More
দু*র্ঘটনা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে ক*ড়া বার্তা প্রশাসনের

দু*র্ঘটনা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে ক*ড়া বার্তা প্রশাসনের

শহর শিলিগুড়ি ও আশপাশের এলাকায় পরপর সড়ক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে ও এমন ঘটনা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। প্রতিদিন রাত দশটা থেকে শহরের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার নাকা তল্লাশি চালানো হবে। এর মধ্যে রয়েছে জলপাই মোড়, পানিট্যাঙ্কি মোড়, শালুগাড়া চেকপোস্ট ও মাটিগাড়া এলাকার গুরুত্বপূর্ণ অংশ। এই তল্লাশিতে গাড়ির বৈধ নথিপত্র খতিয়ে দেখার, গাড়ির গতির পরীক্ষার পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করার দিকে। প্রয়োজনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা যায়, পুলিশ কমিশনার শ্রী সুদাকরের নির্দেশে বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন ডেপুটি…
Read More
খগেশ্বর রায়ের উদ্যোগে রাজগঞ্জে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা

খগেশ্বর রায়ের উদ্যোগে রাজগঞ্জে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা

রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন বিধায়ক খগেশ্বর রায়। এদিন রাজগঞ্জ বিধানসভা এলাকার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনিতে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করা হয়। জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২৪ লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও সাধারণ মানুষের যাতায়াতে সুবিধা মিলবে। এছাড়াও আমবাড়ি ফালাকাটা চিন্তামোহ উচ্চ বিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ নির্মাণের শিলান্যাস করা হয়। বিদ্যালয়ের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাহুডাঙ্গি এলাকায় পাকা ড্রেন তৈরির কাজেরও সূচনা করেন…
Read More
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু

আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবমতম সম্মেলনে যোগ দেবেন তিনি। পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা। আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে আয়োজিত হলেও এবারে উত্তরবঙ্গে হচ্ছে এই সভা। কার্যকরী…
Read More
জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ ইরফান পাঠানের

জিম্বাবুয়ে ম্যাচের আগে ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ ইরফান পাঠানের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের শোচনীয় হারের পর ভারতীয় ক্রিকেট দলে এখন উদ্বেগের ছায়া। এই হারের ফলে ভারতের নেট রান-রেট যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি সেমিফাইনালের পথও অনেকটা কঠিন হয়ে পড়েছে। এমন সংকটকালীন পরিস্থিতিতে আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে ‘ডু-অর-ডাই’ বা বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে দলের ব্যাটিং ক্রমে বড়সড় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। পাঠানের মতে, বর্তমান টপ অর্ডারে অভিষেক শর্মা, ঈশান কিষাণ এবং তিলক ভার্মার মতো তিনজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি ব্যাটিংয়ে একটি একঘেয়েমি তৈরি করছে, যা প্রতিপক্ষ বোলারদের জন্য নির্দিষ্ট রণকৌশল সাজানো অনেক সহজ করে দিচ্ছে। এই সমস্যা সমাধানে এবং…
Read More
খাদ্য সুরক্ষা নিয়ে তো*প বিধায়ক শংকর ঘোষের

খাদ্য সুরক্ষা নিয়ে তো*প বিধায়ক শংকর ঘোষের

শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি সরাসরি খাদ্য সুরক্ষা দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ও অভিযানে একের পর এক অনিয়ম ধরা পড়লেও কেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন। গত কয়েক মাসে ধরে শিলিগুড়ি জুড়ে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুতসহ নানা অসঙ্গতি সামনে এসেছে। কিন্তু ধারাবাহিক নজরদারির পরেও কেন একই ধরনের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। বৈঠক শেষে শিলিগুড়ির বিধায়ক…
Read More
উত্তরবঙ্গের ধূপগুড়িতে ইতিহাসে প্রথমবার ত্যারেয়া ফেলা ও রাখালসেবা উৎসব

উত্তরবঙ্গের ধূপগুড়িতে ইতিহাসে প্রথমবার ত্যারেয়া ফেলা ও রাখালসেবা উৎসব

বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি। আর এই ঋতুরাজকে বরণ করে নিতেই উত্তরবঙ্গের ধূপগুড়িতে এবার আয়োজিত হচ্ছে এক অনন্য উৎসব। ইতিহাসে প্রথমবার বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন লোক-ঐতিহ্য ‘ত্যারেয়া ফেলা ও রাখালসেবা’। আগামী বৃহস্পতিবার ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় এই বিশেষ উৎসবের আসর বসবে। একসময় উত্তরবঙ্গের গ্রামগঞ্জে ‘ত্যারেয়া ফেলা’র মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আবাহন করার রেওয়াজ থাকলেও, আধুনিকতার ভিড়ে তা আজ বিলুপ্তপ্রায়। সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দেবীডাঙ্গা ত্যারেয়া উৎসব কমিটি এই অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রামের আবালবৃদ্ধবনিতা সমবেত হয়ে প্রাচীন রীতি মেনে ‘ত্যারেয়া’ ফেলবেন।নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালন করা হবে বিশেষ রীতি, যা আয়োজকদের মতে…
Read More
শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দেওয়াল লেখনেই শুরু নির্বাচনী উত্তাপ

শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দেওয়াল লেখনেই শুরু নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লেখনে তৎপর হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল একপ্রকার নির্বাচনী প্রচার। এদিন মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। যদি দল আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।” প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা…
Read More
বরদাকান্ত প্রাথমিকের অভিনব আয়োজন

বরদাকান্ত প্রাথমিকের অভিনব আয়োজন

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যেই রোহিণীতে বনভোজনের উদ্যোগ নিল বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক। এদিন প্রায় ২০৬ জন পড়ুয়াকে নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ চড়ুইভাতি কর্মসূচির। সকালে স্কুল প্রাঙ্গণ থেকে কয়েকটি বাসে করে পড়ুয়ারা রওনা দেয় রোহিণীর উদ্দেশ্যে। প্রকৃতির মনোরম পরিবেশে সারাদিন কাটিয়ে খুদে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরের এক নতুন অভিজ্ঞতার স্বাদ পায়। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, গান, গল্প ও নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে ওঠবে তারা। শিক্ষকদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে গোটা অনুষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র শ্রেণিকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানো ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।…
Read More
ফেব্রুয়ারির শেষে সাদা চাদরে ঢাকল সান্দাকফু!

ফেব্রুয়ারির শেষে সাদা চাদরে ঢাকল সান্দাকফু!

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অপ্রত্যাশিত তুষারপাতে সেজে উঠল উত্তরবঙ্গের পাহাড়। মঙ্গলবার দার্জিলিং জেলার অন্তর্গত সান্দাকফু এলাকায় তুষারপাতের খবর ছড়াতেই পর্যটকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই সময় তুষারপাত খুব একটা দেখা যায় না। তবে এ বছর মাসের একেবারে শেষ লগ্নে হওয়া তুষারপাত পর্যটন মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো মঙ্গলবার দার্জিলিং জেলায় হালকা শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল একাধিক জেলা।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ আশেপাশের জেলায় বৃষ্টি নামে। আবহাওয়াবিদদের মতে, শীতের প্রভাব এখন…
Read More
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির পরামর্শ বৈঠক

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির পরামর্শ বৈঠক

আসন্ন ২০২৬ সালের বঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ (ইশতেহার) প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে এক উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্য, সামাজিক সংস্থা ও এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদরা। তাঁরা বিজেপির আসন্ন সংকল্প পত্রে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, এমএসএমই ও স্টার্টআপের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, নারী ও যুব ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন…
Read More
২০২৬ বিধানসভা ভোটে নমঃশূদ্র নেতৃত্বের প্রস্তুতি, মালদায় কর্মপরিকল্পনা

২০২৬ বিধানসভা ভোটে নমঃশূদ্র নেতৃত্বের প্রস্তুতি, মালদায় কর্মপরিকল্পনা

অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদ- এর উদ্যোগে মালদার গাজোলের কদুবাড়ি মোড় সংলগ্ন একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ১৮টি জেলার প্রতিনিধি নেতৃত্ব এই বৈঠকে অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় তিন কোটি নমঃশূদ্র, মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের দাবি, রাজ্যের অন্তত ৭৮টি বিধানসভা কেন্দ্রে এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সেই প্রেক্ষিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে অধিক সংখ্যক নমঃশূদ্র প্রার্থী দেওয়ার দাবিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করেছে। বৈঠকে সংগঠনের নেতৃত্বরা বলেন, দীর্ঘদিন ধরে পিছিয়ে…
Read More
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই‌ মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হালকা‌ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও‌ বৃষ্টিপাতের‌ সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোন‌ও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ির বন্যা সম্পর্কিত আবহাওয়া দপ্তরে‌র বিজ্ঞানী‌ সমরেশ সরকার। তিনি জানান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়‌ তেমন কোনও পূর্বাভাস নেই।
Read More