উত্তরবঙ্গ

আরও নতুন রূপে দেখা দিচ্ছে করোনা

আরও নতুন রূপে দেখা দিচ্ছে করোনা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে ভারত। সবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। এর মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের মতে, শীঘ্রই ভারতে কারোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, যা দ্বিতীয় ঢেউয়ের চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। সেই আশঙ্কা বাড়িয়ে এবার ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। ইতিধ্যেই দেশে মোট ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। দেশের তিনটি রাজ্যে পাওয়া গিয়েছে এই মহাসংক্রামক ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়্যান্ট। ওই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, কেরল ও মহারাষ্ট্র। তিনটি রাজ্যই এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খবর নিশ্চিত করেছে। গত ১৬ জুন প্রথম এই ভ্যারিয়েন্টটির অস্তিত্ব পাওয়া যায় মধ্যপ্রদেশে।…
Read More
রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়। বাংলার রাজ্যপালের সাম্প্রতিক পদক্ষেপগুলির উদাত্ত কণ্ঠে প্রশংসা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিজেপি নেতা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ইস্যুতে লাগাতার রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন ধনখড়। সেখানে পৌঁছে দফায় দফায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে। এদিন টুইট করে তথাগত রায় লিখেছেন, 'আমি নিজেও ৫ বছর একটা রাজ্যের গর্ভনর ছিলাম। শিলংয়ে একবার ১০,০০০ উন্মত্ত জনতা আমাকে ঘিরে ফেলে রাজভবনে আগুন ধরাতে এসেছিল। সেই অবস্থাও সামলেছি কিন্ত জগদীপ ধনখড়জি যেভাবে রাজ্য সরকারের লাগাতার…
Read More
বড়সড় স্বস্তি এল সংক্রমনের সখ্যায়

বড়সড় স্বস্তি এল সংক্রমনের সখ্যায়

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। পাশপাশি এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে…
Read More
ফিরে আসতে পারে ২৬/১১-এর সেই অভিশপ্ত বিভীষিকাময় দিন

ফিরে আসতে পারে ২৬/১১-এর সেই অভিশপ্ত বিভীষিকাময় দিন

আবারও ফিরে আসতে পারে সেই ভয়ঙ্কর স্মরণীয় দিন। ভারতের ইতিহাসের এক অভিশপ্ত অধ্যায়। ২৬/১১-এর মুম্বই হামলার ধাঁচে আবার হামলা হতে পারে ভারতে, এমনই একটি হুমকি ফোনে নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি - এর দফতরে এরমই এক ফোনের হুমকি ঘিরে শোরগোল পড়েছে সারাদেশে। এ জন্য নাকি স্লিপার সেল মারফৎ আগ্নেয়াস্ত্র, বুলেট চোরাপথে ইতিমধ্যেই বাংলাদেশ ও নেপাল হয়ে ঢুকে গিয়েছে এদেশে। ফোনে বলা হয়, পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালানোয় মদত দিতে পারে। হুমকি ফোনের পরেই তৎপর হয়ে ওঠে গোয়েন্দা দফতর। কলকাতা সহ একাধিক বড় শহরকে জঙ্গিরা যে টার্গেট করতে পারে এ খবর আগেই ছিল গোয়েন্দা পুলিশের কাছে। এরই…
Read More
আবার পুরোনো ছবি ফিরে আসায় আত্মহত্যার পথ বেছে নিলেন কান্তা প্রসাদ

আবার পুরোনো ছবি ফিরে আসায় আত্মহত্যার পথ বেছে নিলেন কান্তা প্রসাদ

লকডাউনে রোজগার বন্ধ। দেনার ভারে জর্জরিত। মন্দার জন্য মানসিক অবসাদে ছিলেন। এবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ‘বাবা কা ধাবা’-র কর্ণধার কান্তা প্রসাদ। কয়েক দিন আগেই ইউটিউবার গৌরব ওয়াসানের কাছে ক্ষমা চেয়েছিলেন। দক্ষিণ দিল্লির মালব্যনগরের বাসিন্দা এই অশীতিপর বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রাতে সফদর জং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সঙ্কটজনক অবস্থায় আছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাঁর ছেলে করণ জানান, রাতে মদের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। গত কয়েক মাসে ব্যবসায় রোজগার ঠিক মতো না হওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি। সেখান থেকে আত্মহত্যা করেন। যদিও এখনও ধোঁয়াশা রয়েছে বলেই…
Read More
একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা সংসদের

একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা সংসদের

একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা করল সংসদ। সমস্ত স্কুলগুলিকে মার্কস ফয়েল ও উওরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক ২০২১-এর ফলাফল প্রকাশের পরবর্তী ছ'মাসের মধ্যে মার্কস ফয়েল বা উওরপত্র চেয়ে পাঠাতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি একাদশ শ্রেণির মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিনও বাড়িয়েছে সংসদ। স্কুলগুলিকে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিন বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে তাও জানিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের…
Read More
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক বার্তা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিশেহারা পরিস্থিতি দেখা গিয়েছিল দেশজুড়ে। দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতায় কোন ঢিলেমি না দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে আবেদন জানিয়েছে। কারণ এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে তৃতীয় ঢেউ নিয়ে। তৃতীয় ঢেউ নাকি আরও বেশি মারাত্মক হতে পারে, এমনদাই দাবি জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু কবে থেকে শুরু হতে পারে এই থার্ড ওয়েভ? এই বিষয়ে এবার আলোকপাত করলেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি করোনার তৃতীয় ঢেউ নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, “আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য।” তৃতীয় ঢেউয়ের হাত…
Read More
এবার বড়সড় ভাঙ্গন এল গেরুয়া শিবিরে

এবার বড়সড় ভাঙ্গন এল গেরুয়া শিবিরে

চলছে ভাঙ্গা গড়ার খেলা। একুশে বিধানসভা নির্বাচনের আগের ও পরের চিত্র দুই এক। নির্বাচনের পরেও চলছে দল বদলের পালা। একুশে বিধানসভা ভোটার বিজয়ের পর এবার বড়সড় ভাঙন বিজেপিতে। আলিপুরদুয়ারে ভাল ফলের পরেও গেরুয়া শিবিরে ভাঙন। গতকালই জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেইমতোই আজ তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূল ভবনে মুকুল রায়, সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ। গঙ্গাপ্রসাদের পাশাপাশি আরও আট জন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করেন, বিজেপি জেলা নেতৃত্বকে কোনরকম গুরুত্ব না দেওয়ার কারণেই তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো…
Read More
শার্প-এর ‘টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’

শার্প-এর ‘টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’

জাপানের শার্প কর্পোরেশনের সম্পূর্ণ ভারতীয় সাবসিডিয়ারি শার্প লঞ্চ্‌ করল – ‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশন। এই উন্নত ডিসইনফেকশন সলিউশন একইসঙ্গে সারফেস ও এয়ার-বোর্ন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। ‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশনে রয়েছে ওয়ার্কস্পেস প্রোক্যাট (একটি ডিসইনফেক্ট কোটিং সার্ভিস), নেচারাইজার (একটি ন্যাচারাল সল্ট-বেসড স্যানিটাইজার মেকার) ও প্লাজমাক্লাস্টার এয়ার পিউরিফায়ার। শার্পের এই নতুন সলিউশন ব্যাকেটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এটি ব্যবহার করা যাবে সবরকম সারফেস ও ইন্ডোর এয়ারের ক্ষেত্রে, আর সেইসঙ্গে অফিসের স্থানে দেবে ক্লিন, ফ্রেশ ও সেফ এনভায়রনমেন্ট। শার্পের ‘ওয়ার্কস্পেস প্রোক্যাট’ হচ্ছে একটি ফোটোক্যাটালিস্ট লিকুইড স্প্রে, যার দ্বারা সারফেস ও ওয়াল ডিসইনফেক্ট করা যাবে। ১০০০…
Read More
পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তরের খবর আজও আকাশের অবস্থা খারাপ থাকবে ।বাংলাজুড়ে হালকা ও মাঝারি হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিন বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে সোমবার। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই খবর। মৌসম ভবন এর তরফ থেকে আরও জানানো হচ্ছে যে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে আরও দুটি নিম্নচাপ রয়েছে যা রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বিহার ,পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের উপর…
Read More
শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে বিনামূল্যে টিকাকরণ

শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে বিনামূল্যে টিকাকরণ

করোনা সংক্রমণ রোধে টিকাকরণই একমাত্র পন্থা। তাই সবচেয়ে বেশি জোর কেন্দ্র তরফে। এবার আজ সোমবার থেকে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করবে কেন্দ্র। ২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন শুরু হতে চলেছে এই উদ্যোগ। অর্থাৎ, থেকেই সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। অনলাইন এবং অফলাইনে আবেদন করেই পাওয়ার কথা ভ্যাকসিন। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে টিকাকরণ প্রক্রিয়া গতি পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে একদিনে ৫ লক্ষ মানুষকে টিকা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে। এখন দৈনিক টিকাকরণের মাত্রা ২ লক্ষের বেশি। টিকার সরবরাহ বাড়লে সেটি ৩ লক্ষে পৌঁছে যেতে পারে বলে মনে করছে…
Read More
দেশের সংক্রমণে এলো বড় সাফল্য

দেশের সংক্রমণে এলো বড় সাফল্য

ক্রমশ করোনা জয়ের পথে এগোচ্ছে দেশ। আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। প্রায় ৩ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২২ জন করোনা রোগী মারা গিয়েছেন। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল। গোটা অতিমারি পর্বে কোভিড প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এখনও পর্যন্ত…
Read More
কোভিড-১৯: ফ্রন্টলাইন কর্মীদের ট্রেনিং দেবে স্কিল ইন্ডিয়া

কোভিড-১৯: ফ্রন্টলাইন কর্মীদের ট্রেনিং দেবে স্কিল ইন্ডিয়া

কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’ নামে একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন। এর দ্বারা ১ লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন, যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই তীব্রতর করা যায়। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ…
Read More
আবারও জল্পনা বাড়ছে রাজ্যপালের সফর ঘিরে

আবারও জল্পনা বাড়ছে রাজ্যপালের সফর ঘিরে

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। নির্ধারিত সূচি পরিবর্তিত করে রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চারদিনের দিল্লি সফর সেরে শনিবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। কলকাতায় এসেই এবার যাবেন উত্তরবঙ্গ সফরে। অন্যদিকে রবিবার বিকেলেই তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় উভয়ের সাক্ষাৎ হয়। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যপালকে হস্তক্ষেপের আবেদন তিনি জানিয়েছেন, সূত্রের খবর এমনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসপ্তাহ তিনি উত্তরবঙ্গে থাকবেন। ২১ জুন…
Read More