16
Aug
দীর্ঘ বছরের সম্পর্কের অবসান ঘটলো৷ বড়সড় ভাঙ্গন হলো কংগ্রেসের ঘরে৷ ধাক্কা খেলো হাত শিবির। কোনো রকম ইঙ্গিত ছাড়াই কংগ্রেস ছাড়লেন দলের প্রাক্তন চার বারের সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব৷ রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব৷ তবে, দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি তিনি৷ অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দল ছাড়ার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি এ বার তৃণমূলে যোগ দেবেন তিনি। তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে যে বর্তমানে সুস্মিতা কলকাতা রয়েছেন। অনুপ্রেরণা অবশ্যই প্রয়াত বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব।…
