উত্তরবঙ্গ

ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুধিয়ার মানুষদের পাশে দাঁড়ালো মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ। সম্প্রতি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসে সংগঠনটি। দুধিয়া কম্যুনিটি হলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা শুধু সামগ্রী নয়, সহানুভূতির প্রতীক।” উল্লেখযোগ্যভাবে, মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ বহুদিন ধরেই সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়। সমাজের প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে আসার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে…
Read More
দার্জিলিং পাহাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক নিরজ জিম্বা

দার্জিলিং পাহাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক নিরজ জিম্বা

সম্প্রতি ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা। জানা যায় নিয়মিত ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করছে, তাদের সহায়তা ও মানসিক সাহস জোগাচ্ছেন ক্ষতিগ্রস্তদের। বিধায়ক জিম্বা ও তাঁর দল ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলির মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী — খাদ্যশস্য, ত্রিপল, গরম পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করে। দুর্গম পাহাড়ি পথ ও অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থার মধ্যেও তাঁদের ত্রাণ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক নিরজ জিম্বা বলেন, “এই কঠিন সময় আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কোনো পদ নয়, বরং উপস্থিতির প্রমাণ। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সহায়তার হাত আমাদের…
Read More
রাসমেলা উপলক্ষে কোচবিহার প্রশাসনের বিশেষ বৈঠক

রাসমেলা উপলক্ষে কোচবিহার প্রশাসনের বিশেষ বৈঠক

আবারও শুরু হতে চলেছে কোচবিহারের গর্ব ও ঐতিহ্যের প্রতীক রাসমেলা। সেই মেলাকে ঘিরে প্রস্তুতির তোর জোড় শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার কোচবিহার ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হলো প্রশাসনের বিশেষ বৈঠক, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের কৌশল। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক শ্রীকৃষ্ণ গোপাল মিনা সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠক শেষে জেলা শাসক জানান, “রাসমেলা কোচবিহারের ঐতিহ্য বহন করে। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই উৎসবে। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে আশিঘর মোড়ে পথ অবরোধ

বেহাল রাস্তার প্রতিবাদে আশিঘর মোড়ে পথ অবরোধ

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মঙ্গলবার বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এলাকার রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, “বর্ষা রাস্তায় ডেনের জল জমে যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ মোরে বেহাল রাস্তা অথচ জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছে, কাজের হদিশ নেই তাদের হদিশ নেই।” অবরোধের জেরে আশিঘর মোড়ে  থেকে কোট মোড়ে আসার রাস্তা কিছু সময়ের জন্য যান…
Read More
উৎসবের আনন্দে চাঁদা আতঙ্কে, মাদানি বাজারে অশান্তি-পুলিশের জালে এক যুবক

উৎসবের আনন্দে চাঁদা আতঙ্কে, মাদানি বাজারে অশান্তি-পুলিশের জালে এক যুবক

শিলিগুড়ির মাদানি বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, কিছু স্থানীয় যুবক সিকিমের একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চালক আপত্তি জানালে শুরু হয় তীব্র বচসা, এরপরই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয় বললে জানা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাহুল সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চালকদের অভিযোগ, প্রতি বছর উৎসবের সময় এভাবেই চাঁদার নামে চাঁদাবাজি…
Read More
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সোমবার তাঁর সফরের কথা থাকলেও, ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান। দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাসিনী চা বাগান এলাকায় যান। সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। সোমবার যাওয়ার কথা জলপাইগুড়ি জেলায়, যেখানে নাগরাকাটা সহ একাধিক এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সাথে চলমান ত্রাণ…
Read More
তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী জনসভার রূপ নিল, দলীয় বার্তা স্পষ্ট

তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী জনসভার রূপ নিল, দলীয় বার্তা স্পষ্ট

তুফানগঞ্জ, ১১ অক্টোবর — শনিবার তুফানগঞ্জের রেগুলেটেড মার্কেট ময়দানে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান জনসভার চেহারা নেয়। তুফানগঞ্জ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ঘিরে এলাকায় ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। দুপুর গড়াতেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করে, যা পরে বিশাল জমায়েতে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ একাধিক বিশিষ্ট নেতা। বক্তৃতায় নেতারা দলীয় ঐক্য, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী নির্বাচনের রণনীতি নিয়ে আলোচনা করেন। সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তাঁর বক্তব্যে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি…
Read More
ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ

ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ

কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দু’জনেই। তবুও হাল ছাড়েননি শঙ্কর। ভাঙা হাত নিয়েই শনিবার আবার নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। দুই গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী নিয়ে প্রায় ৫০০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি…
Read More
বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শনিবার সংগঠনের সদস্যরা বানারাহাটের কার্গিল বস্তি ও হঠাৎ কলোনী এলাকার প্রায় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। জানা গিয়েছে, কার্গিল বস্তির প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ঘরের সমস্ত জিনিস জলে ভেসে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ৪০টি পরিবার ও হঠাৎ কলোনীর ১৫টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ত্রাণ হিসেবে প্রদান করা হয় — খাদ্য সামগ্রী: চাল, ডাল, চিড়া, তেল, গুড়, ডালিয়া, সোয়াবিন সহ প্রেসার কুকার, গামলা, হাঁড়ি, থালা, হাতা ও বাটি। এর পাশাপাশি শীতের পোশাক, কম্বল ও বেডশিট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর বানানোর টিনও প্রদান করা হয়েছে। এছাড়া এলাকায় একটি চিকিৎসা…
Read More
অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জের কাউন্সিলর, খোয়ালেন ৪১ হাজার টাকা

অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জের কাউন্সিলর, খোয়ালেন ৪১ হাজার টাকা

অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। ঘটনায় হতবাক অনিমেষবাবু শনিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে কাজ করছিলেন অনিমেষবাবু। সেই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী বলে পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে প্রতারক মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠিয়ে তা কাউন্সিলরের কাছে জানতে চায়। অনিমেষবাবু সহজ সরলভাবে সেই ওটিপিটি জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পরেই ব্যাংকের পক্ষ থেকে…
Read More
পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯মাইলের কাছে এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ এই ধস…
Read More
আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল ১১ অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি (NBUAA) গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের ভূমিকা পালন করে চলেছে।
Read More
পাহাড়ে ফের ধস, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০ — সিকিম – বাংলা যোগাযোগ বি*পর্যস্ত

পাহাড়ে ফের ধস, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০ — সিকিম – বাংলা যোগাযোগ বি*পর্যস্ত

ফের পাহাড় ধস। বৃহস্পতিবার রাত পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল সংলগ্ন এলাকায় ধস নামায় ভেঙে যায় রাস্তার বিস্তীর্ণ অংশ। খাদে তলিয়ে যায় সড়কের একাংশ। ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সূত্রে জানা গেছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত সড়কের প্রায় ছয় ফুট অংশ ধসে গেছে। গভীর খাদে তলিয়ে যাওয়ায় দুই দিকের যান চলাচল হয়ে পরে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ধস সরানোর কাজ শুরু করলেও বিকেলের আগে সড়ক চালু হওয়ার সম্ভাবনা নেই।
Read More
আত*ঙ্কের পর অবশেষে ধরা পড়ল গন্ডার, আহ*ত দুই

আত*ঙ্কের পর অবশেষে ধরা পড়ল গন্ডার, আহ*ত দুই

টানা দু’দিন ধরে পুন্ডিবাড়ি ও আশপাশের এলাকায় দাপিয়ে বেড়ানোর পর অবশেষে শুক্রবার বন দপ্তরের উদ্যোগে উদ্ধার করা হল সেই গন্ডারটিকে। এর আগে গন্ডারের আক্রমণে গুরুতর জখম হন বছর ৮৫-এর বিভা কর ও বছর ৬৫-এর শ্যামল দাস। দু’জনেই বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বন দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার পুন্ডিবাড়ি বাজার এলাকায় আচমকা স্থানীয়দের উপর চড়াও হয় গন্ডারটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে অবশেষে কাবু করে উদ্ধার করা হয়। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার জেরে তিস্তার জলে ভেসে এসেছে একাধিক বন্যপ্রাণী। সম্প্রতি মাথাভাঙ্গায় বন্য শূকরের আক্রমণে মৃত্যু ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই পুন্ডিবাড়ির গন্ডার আতঙ্ক আরও বাড়িয়ে…
Read More