উত্তরবঙ্গ

মহাশিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির দিনবাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে

মহাশিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির দিনবাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে

মহাশিবরাত্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির বিখ্যাত দিনবাজারে ব্যাপক ভীড় দেখা গেছে। উৎসবের জন্য সকাল থেকেই বাজারগুলি সম্পূর্ণরূপে সজ্জিত করা হয়েছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। শিবরাত্রি উপবাস এবং পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ফল, ফুল, বেলপত্র এবং দুধ বিক্রির দোকানগুলিতে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় বিক্রেতাদের মতে, গত কয়েক দিনের তুলনায় আজ বাজারটি অনেক বেশি ব্যস্ত। ভক্তদের মধ্যে উৎসাহের পরিবেশ রয়েছে এবং পূজার প্রস্তুতির জন্য সকাল থেকেই মানুষ কেনাকাটা করতে ব্যস্ত। বাজারে এই বিশাল ভিড়ের কারণে, স্থানীয় প্রশাসনও নিরাপত্তা এবং মসৃণ যান চলাচল বজায় রাখতে সতর্ক রয়েছে।
Read More
সোনাপুর–জয়গাঁও রোডে বনদপ্তরের হা*না, উদ্ধার ১.৭ কেজি প্যাঙ্গোলিনের আঁশ

সোনাপুর–জয়গাঁও রোডে বনদপ্তরের হা*না, উদ্ধার ১.৭ কেজি প্যাঙ্গোলিনের আঁশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল Jaldapara Wildlife Division দল। সোনাপুর - জয়গাঁও রোড থেকে প্যাঙ্গোলিনের আঁশ পাচার চক্রের সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ রাজীব চক্রবর্তী। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ১.৭১০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। প্যাঙ্গোলিন ‘তফসিল-১’ভুক্ত এই প্রাণীর দেহাংশ রাখা বা বেচাকেনা সম্পূর্ণ বেআইনি সাথে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। বনদপ্তর সূত্রে আরও খবর প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করে আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। ঘটনায় গ্রেফতার হয় সাহাজান আলি (৪৫) দক্ষিণ সালমারা, অসমের বাসিন্দা। সুরজিৎ দাস (৫০) ও মুকুল…
Read More
নক্সালবাড়িতে জোড়া শ্মশান ঘাটের শিলান্যাস, স্বস্তিতে স্থানীয়রা

নক্সালবাড়িতে জোড়া শ্মশান ঘাটের শিলান্যাস, স্বস্তিতে স্থানীয়রা

শিলিগুড়ি মহুকুমা এলাকার নক্সালবাড়ি ব্লকে জোড়া শ্মশান ঘাট নির্মাণের কাজের সূচনা হল। ক্যানেল সংলগ্ন লালপুল এলাকার শ্মশান ঘাট ও মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রকমজোত এলাকায় নতুন শ্মশান ঘাট তৈরির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। শিলিগুড়ি মহকুমা পরিষদ এর অর্থানুকূল্যে প্রায় ২১ লক্ষ টাকার বরাদ্দে এই দুই শ্মশান ঘাট নির্মাণের কাজ শুরু হচ্ছে। মাটিগাড়া-নক্সালবাড়ি বিধানসভা এলাকার ফাকনাজোট ও রকমজোতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এই শ্মশান ঘাট দুটি তৈরি হলে অন্তত ৬ থেকে ৭টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন বলে স্থানীয়দের মত।   সভাধিপতি অরুণ ঘোষ জানান…
Read More
শিবরাত্রির আবহে শিলিগুড়িতে এক ফ্রেমে মেয়র ও বিধায়ক

শিবরাত্রির আবহে শিলিগুড়িতে এক ফ্রেমে মেয়র ও বিধায়ক

রাজনীতির ভেদরেখা ভুলে মহাশিবরাত্রির পবিত্র আবহে একসঙ্গে দেখা গেল শিলিগুড়ির দুই শীর্ষ জনপ্রতিনিধিকে। রবিবার সন্ধ্যায় শহরের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত শিবরাত্রি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। দীর্ঘ পথ পায়ে হেঁটে শোভাযাত্রায় পরিক্রমা করেন দুই জনপ্রতিনিধি। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও উৎসবের আবহে সামিল হন। তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শোভাযাত্রায় যোগ দেন। ঢাক-ঢোল, আলোকসজ্জা ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শিবভক্তদের উপস্থিতিতে ৫ নম্বর ওয়ার্ড যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়। রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের দুই নেতা…
Read More
৪৫ দিনেই স্বস্তি, ২০২৭-এ সম্পূর্ণ হবে সেভক-বালাসন করিডর

৪৫ দিনেই স্বস্তি, ২০২৭-এ সম্পূর্ণ হবে সেভক-বালাসন করিডর

দার্জিলিং মোড়ে চলমান রেল ওভার ব্রিজ (ROB) সহ সেভক - বালাসন এলিভেটেড হাইওয়ে করিডর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শনিবার তিনি সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। সাংসদ জানান, দার্জিলিং মোড়ে বর্তমানে দুই-স্তরের (Tier-1 ও Tier-2) এলিভেটেড কাঠামো নির্মাণ করা হচ্ছে। এর ফলে দার্জিলিং, বাগডোগরা সহ  কালিম্পং - সিকিম দিক থেকে আসা যানবাহন নির্বিঘ্নে শালুগাড়া ও শিলিগুড়ি শহরের দিকে যেতে পারবে। তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যেই একটি টিয়ার ও অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন হলে দার্জিলিং মোড়ে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যাবে। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে দার্জিলিং মোড়ের একটি অংশ সাধারণ মানুষের…
Read More
শিলিগুড়ি: দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভার ব্রিজের কাজ পরিদর্শন করতে এসেছিলেন সাংসদ রাজু বিস্ত

শিলিগুড়ি: দার্জিলিং মোড়ে রেলওয়ে ওভার ব্রিজের কাজ পরিদর্শন করতে এসেছিলেন সাংসদ রাজু বিস্ত

দার্জিলিং মোড়ে নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজের (আরওবি) কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দার্জিলিং সাংসদ রাজু বিস্ত। এই সময় তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্মাণ সংস্থার সাথে একটি বৈঠক করেন এবং সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে সাংসদ বলেন যে দার্জিলিং মোড় শিলিগুড়ির প্রবেশদ্বার এবং এখানে যানজট স্থানীয় জনগণের পাশাপাশি পর্যটকদেরও অনেক সমস্যায় ফেলে। রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণ এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে প্রমাণিত হবে। পরিদর্শনের মূল বিষয়: কাজের গতি: সাংসদ নির্মাণ কাজের বর্তমান গতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে মানের সাথে আপস না করার পরামর্শও দিয়েছেন। সময়সীমা: কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জনসাধারণ যত…
Read More
টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলা দের

টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলা দের

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ মহিলা সংঘের সদস্যদের, বিগত ৪- ৫ মাস আগে বন্যার সময় রান্নার কাজে নিয়জিত হয়েছিল বেশ কিছু মানুষজন। কিন্তু আজও তারা টাকা পায়নি বলে অভিযোগ। বানভাসি দের কে রান্না করে খাইয়ি ছিলেন বলে দাবি এই মহিলা দের। গ্রাম পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে অঞ্চলে তালা ঝুলিয়ে দেয় মহিলারা। এরই পাশাপাশি টাকা পায়নি কল, টয়লেট সহ বিভিন্ন কাজ করেছেন এমন বেশ কয়েকজন এজেন্সিও বলে অভিযোগ। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের।
Read More
শিলিগুড়িতে পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মবার্ষিকী পালিত

শিলিগুড়িতে পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মবার্ষিকী পালিত

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়া মোড়ে শনিবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬১ তম জন্মদিন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো। সকাল থেকেই রাজবংশী সমাজের মানুষেরা সহ বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত অতিথিরা মহান সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন এবং রাজবংশী সমাজের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রওয়াল, বিশিষ্ট সমাজসেবী জে পি কানোদিয়া সহ রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে পঞ্চানন…
Read More
পরীক্ষার মধ্যে ভ্যালেন্টাইন ডে-র বাজার ম*ন্দা! দামে আ*গুন, তবু শিলিগুড়ির ফুল বাজারে ভ্যালেন্টাইনের ভিড়

পরীক্ষার মধ্যে ভ্যালেন্টাইন ডে-র বাজার ম*ন্দা! দামে আ*গুন, তবু শিলিগুড়ির ফুল বাজারে ভ্যালেন্টাইনের ভিড়

ভ্যালেন্টাইনস ডে মানেই লাল গোলাপের রমরমা বাজার। কিন্তু এবছর ছবিটা খানিকটা আলাদা। একদিকে গোলাপের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সবমিলিয়ে শিলিগুড়ির ফুল বাজারে উচ্ছ্বাসের সঙ্গে মিশেছে অনিশ্চয়তার সুর। শহরের হাসমিচক সংলগ্ন ফুল বাজারে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় বিক্রি প্রত্যাশামতো নয়। শিলিগুড়িতে গোলাপ আসে মূলত ব্যাঙ্গালোর, কলকাতা ও নদীয়া থেকে। তবে এ বছর আমদানি কম থাকায় পাইকারি বাজারেই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লাল ও হলুদ গোলাপের দাম খুচরো বাজারে প্রায় ৫০ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীদের কথায়, “ভ্যালেন্টাইনস ডে-তে লাল গোলাপের চাহিদা সবসময়ই বেশি থাকে। কিন্তু এবছর পরীক্ষার কারণে তরুণদের একটা বড় অংশ বাজারে আসতে…
Read More
জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২.৬ লাখ টাকা ছিনতাই

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২.৬ লাখ টাকা ছিনতাই

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। ঝমকলালজোতের গোয়ালজোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে খড়িবাড়ির ব্যবসায়ী উত্তম সিংহকে টাকা দিতে যাচ্ছিলেন। লিচুবাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তার পথ আটকায়।এরপর ব্যবসায়ীর মোটরসাইকেলের চাবি জঙ্গলে ছুড়ে ফেলে এবং হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে।এরপর টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর থানার পুলিশ।আহত ব্যবসায়ীকে ফাঁসিদেওয়া গ্রামীণ…
Read More
বালুরঘাটে পালিত বিশ্ব জলাতঙ্ক দিবস

বালুরঘাটে পালিত বিশ্ব জলাতঙ্ক দিবস

প্রাণী সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বালুরঘাটে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫-২৬।  বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ -এর উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় শহরে একটি সচেতনতা মূলক পথপরিক্রমা অনুষ্ঠিত হয়। প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে এই পদযাত্রায় অংশ নেন দপ্তরের আধিকারিক, পশু চিকিৎসক ও সাধারণ মানুষ।  এরপর আয়োজিত হয় একটি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় সহ প্রাণী কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এদিন পথকুকুর ও পোষ্য প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাও প্রদান করা হয়। জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের…
Read More
নদীতে প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

নদীতে প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

বর্ষা শুরুর আগেই সাহু নদীতে জমে থাকা বিপুল প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নদীর বুকে জমে থাকা এই প্লাস্টিক বর্ষার জলে ভেসে গিয়ে বৃহত্তর জলপথ ও শেষপর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ দূষণের আশঙ্কা তুলে ধরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পাশাপাশি ৬০ মাইক্রনের নিচে প্লাস্টিক উৎপাদন ও পাইকারি বেচাকেনা বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কারের কাজ শুরু হলেও পরে প্রশাসনের সহায়তা মেলে বলে উল্লেখ করেন তিনি। শিলিগুড়ির ডেপুটি মেয়রের…
Read More
তিন ঘণ্টার রেল ব্লক, শিলিগুড়িতে শুরু গার্ডার বসানোর কাজ

তিন ঘণ্টার রেল ব্লক, শিলিগুড়িতে শুরু গার্ডার বসানোর কাজ

বাংলার সাথে বিহার - সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জোরকদমে চলছে জাতীয় সড়ক (NH) বিস্তারের কাজ। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপে এই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, মোট ছ’টি গার্ডার বসানো হবে। কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে প্রায় তিন ঘণ্টা রেলপথ ব্লক রাখা হচ্ছে সাথে রেলপথে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজের জেরে নির্দিষ্ট সময়ে…
Read More
নতুন নিয়মে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষা কেন্দ্রে জারি ক*ড়া নিরাপত্তা

নতুন নিয়মে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষা কেন্দ্রে জারি ক*ড়া নিরাপত্তা

আজ থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন, কারণ প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল থেকেই শিলিগুড়ি,  জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুদূয়ার, মালদা সহ উত্তর ও দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ও নজরদারি। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো, যাতে যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও কেন্দ্রে উপস্থিত ছিলেন। অনেক অভিভাবকই জানান, সেমিস্টার পদ্ধতি নতুন হলেও এতে ছাত্র-ছাত্রীদের উপর…
Read More