উত্তরবঙ্গ

সারদা মামলায় এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ED-র তলব

সারদা মামলায় এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ED-র তলব

চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই-ইডি। তলব একের পর এর শাসক শিবিরের নেতা ও তৃণমূল ঘনিষ্ঠদের। অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন। ভোটের আগে চিটফান্ডকাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সারদা কাণ্ডের তদন্তে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী ২৫ মার্চ কলকাতায় ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরকায়স্থকে। সারদা তদন্তে উদ্ধার একটি ভিডিও ফুটেজ ও টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। একই সঙ্গে সারদা চিটফান্ড তদন্তে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রজত মজুমদারকেও এদিন তলব করেছে ইডি। ২৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।…
Read More
শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার,গ্রেপ্তার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আছে পাল পাড়া এলাকায় দুই যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী।মিলে যায় সাফল্য।ওই দুই যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ২ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।ধৃত দুই অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত দুজনের নাম নেজাউল শেখ এবং শারজাহান শেখ।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিগত…
Read More
সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহারের ব্যাবস্থা করা হয় রবিবার। সবুজায়ন গ্রুপের পক্ষ থেকে এদিন গ্রুপের সদস্য সদস্যরা জলপাইগুড়ি কদমতলা মোড়ে পথ চলতি মানুষদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়। এদিনের মেনুতে ছিল ভাত আলু ফুলকপির তরকারি, মাংস এবং মিষ্টি।
Read More
উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে অলংকার চুরি

উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে অলংকার চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে রবিবার রাতে চুরির ঘটনা ঘটলো। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবে একেবারে ভেতরে মায়ের কক্ষে ঢুকতে পারেনি দুষ্কৃতীরা। মন্দিরের বারান্দা থেকে একটি লাঠির সাহায্য নিয়ে প্রতিমার গায়ের সমস্ত অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ক্ষুব্ধ মন্দির কমিটির সদস্যরা। পুলিশের নজরদারির অভাব এর অভিযোগ তুলেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধান নগর থানার পুলিশ। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
Read More
বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

মালদা ২২ মার্চ : অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক। দেহ উদ্ধারের পর বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিল মৃতের দলবল। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। সোমবার সকাল ৯ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদা থানার রসিলাদহ গ্ৰামে। খোয়া গেছে নগদ টাকা ও সোনা রুপোর গয়না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ইঞ্জিন সহ দমকলের কর্মীরা। সোমবার সকালে আরতি দাসের বাড়িতে উদ্ধার হয় পুরাতন মালদা থানার ঘোষপাড়ার এক যুবক লক্ষন ঘোষের দেহ। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। মৃতের পরিবারের দাবি আরতি ও তার পরিবার মেরে ফেলেছে লক্ষন ঘোষকে।
Read More
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা , ২০ মার্চ ।  প্রসবের পর বলা হয়েছিল পুত্র সন্তানের কথা । কিন্তু দেওয়া হয় নাকি কন্যা সন্তান। আর এনিয়ে মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে শিশু দলের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের সামনে তুমুল বিক্ষোভ দেখান ওই রোগীর পরিবারের লোকেরা। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প থেকে কর্তব্যরত অফিসারদের ঘটনাস্থলে আসতে হয়। পরে মাতৃমা বিভাগে তদন্তে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা । তাঁর আশ্বাসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা ।   মালদা মেডিকেল কলেজ ও…
Read More
নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।শুক্রবার রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চল অন্তর্গত ঠাকুর নগর,রেলগেট সংলগ্ন এলাকা থেকে বিশ্বনাথ চক্রবর্তি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল।পুলিশের অনুমান কোন অসত উদ্যশ্যেই সে ওখানে ঘোরাফেরা করছিল।তবে নির্বাচনের আগে এমন অস্ত্র উদ্ধার নিয়ে রিতীমতো কপালে চিন্তার ভাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।পুলিশ সুত্রে আরোও জানাগেছে ধৃত ব্যাক্তির বাড়ি বাড়িভাষার মাদানি বাজারে।দির্ঘদিন ধরেই সে চুরি,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত।পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে।শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়

নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়

নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রীর প্রাক্তন কেন্দ্র ভবানীপুরে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সেই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছিলেন তিনি। এই ঘটনায় যুব তৃণমূল সম্পাদক ওয়াসিম আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আর তার পরেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২১-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের প্রার্থী। বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিজের এলাকা অর্থাৎ টালিগঞ্জে প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচারের মাঝেই বাবুল ভবানীপুর এলাকার একটি ধাবায় চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে…
Read More
শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে। সদ্য সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বামনেতা শংকর ঘোষ। আর দল ত্যাগ করার দুদিন বাদেই মিলে গেল বিজেপি দলের টিকিট। বাম থেকে রামে আশা এই নেতা কে মেনে নিতে পারছেন না অনেকেই। বিজেপি নেতা কর্মী-সমর্থকরা বাম থেকে দলে আসা নয়া এই নেতাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার রাতেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর শংকর ঘোষ কে নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে। ছাত্র হত্যার নায়ক শংকর ঘোষ কে একটিও ভোট…
Read More
নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা জিএসটি মোর এলাকা থেকে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ এদিন ভারত ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগা জিএসটি এলাকায় নাকা চেকিং চলা কালীন।একটি ছোটো গাড়ি আটক করা হয় এবং ঐ গাড়ি থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয় । এই টাকার কোনো বৈধ কাগজ দেখাতে সক্ষম হয়নি উদ্ধারকৃত টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। নির্বাচন আচরণ বিধি লাঘু হয়েছে এই সময় ৫০ হাজারের বেশি অতিরিক্ত টাকা বহন করা যাবেনা
Read More
প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনা নিয়ে শুক্রবার ফের উত্তাল হল বিজেপি-র জেলা দপ্তর। এদিন ডিবিসি রোডের জেলা দপ্তরে অবস্থান আন্দোলনে বসেন পুরনো বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রার্থী সৌজিত সিংহের পরিবর্তন করে দলের পুরনো কোনও নেতাকে প্রার্থী পদের টিকিট দিতেহবে। পুরনো কোনও যোগ‍্য প্রার্থীকে সদর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব না দেওয়া হলে আন্দোলন আর‌ও জোরদার করা হবে বলে হুমকি দেন তারা। শতাধিক বিজেপি কর্মীরা এই অবস্থায় আন্দোলনে অংশ নেন এদিন। বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। বলেন, জলপাইগুড়ি‌তে সংগঠন এখন অনেক বেশি প্রসারিত হয়েছে।…
Read More
প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়

প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়

তিনি নিজে একজন চা-বাগানের শ্রমিক। তাই চা-শ্রমিকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তার। এজন্য প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই একটু বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি বড় অংশ রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায়।শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু‌য়াঝাড় এলাকায় এসে জোরদার প্রচার চালালেন তিনি। সঙ্গে ছিল বাম-কংগ্রেস নেতা কর্মীরা। রতন রায় বলেন, ন‍্যূনতম মজুরি সহ চা-বাগানে‌র শ্রমিকদের অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো বিধান‌সভায় সঠিকভাবে তোলা হয় না। এজন্য এবারের নির্বাচনে জয়ী হয়ে শ্রমিক‌দের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবেন তিনি। চা-বাগানের পাশাপাশি জলপাইগুড়ি‌র ডেঙ্গু‌য়াঝাড় বাজার এলাকাতেও এদিন প্রচার চালিয়েছে‌নরাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন…
Read More
মৃত্যুদণ্ডের সাজা ৫ বছরের শিশুকে ধর্ষণকারীর

মৃত্যুদণ্ডের সাজা ৫ বছরের শিশুকে ধর্ষণকারীর

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পস্কো আদালত। রাজস্থানের ঝুনঝুনু জেলায় মাত্র ২৬ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে বছর ২০-র ওই যুবকের শাস্তি ঘোষণা করা হয়। এই ঘটনায় মোট ৪০ জন সাক্ষীকে আদালতে পেশ করা হয়েছিল। সাজা শোনানোর পর বিচারপতি ওই যুবকের উদ্দেশ্যে জানান, বিচার চলাকালীন অভিযুক্তের চোখে এক ফোঁটার অনুশোচনা দেখা যায়নি। যদি তা দেখা যেত তাহলে হয়ত শাস্তি কিছুটা হলেও অন্যরকম হত। বিচারক আরও জানিয়েছেন, পুলিশ এই ঘটনার খুব ভাল তদন্ত করেছে। যেভাবে সকল পদ্ধতি মেনে তদন্ত করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
Read More
মেট্রো যাত্রায় মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

মেট্রো যাত্রায় মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

দেশে ফের বাড়তে শুরু করছে দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার মেট্রো যাত্রায় মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মেট্রোতে উঠলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হল। মাস্ক ছাড়া আর কোনওভাবেই মেট্রোতে চড়ার অনুমতি দেওয়া যাবে না বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণ বাড়ায় যাত্রীদের মাস্ক পরা নিয়ে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে। মাস্ক ছাড়া কেউ মেট্রোয় উঠলে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে কারণে বুধবার থেকে প্রত্যেক স্টেশনে শুরু হয়েছে মেট্রোর প্রচার। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
Read More