উত্তরবঙ্গ

পথচলতি পথিকদের মধ্যে  মাস্ক বিতরণ করল এনজেপি থানার পুলিশ

পথচলতি পথিকদের মধ্যে মাস্ক বিতরণ করল এনজেপি থানার পুলিশ

পথচলতি পথিকদের মধ্যে  মাস্ক বিতরণ করল এনজেপি থানার পুলিশ। গত কয়েকদিন ধরে শুরু হয়েছে এই কর্মসূচি। ফুলবাড়ির ক্যানেল রোড দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির চালক ও পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও অনেকেই তা ব্যবহার করছেন না। বিশেষ করে গাড়ির চালকদের মধ্যে মাস্ক না পরার প্রবণতা অত্যাধিক।এই কারণে যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে।এই কর্মসূচি আরও কয়েকদিন চলবে বলে জানা গিয়েছে
Read More
শিলিগুড়িতে  উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

শিলিগুড়িতে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকা থেকে।  আজ সকালে শিলিগুড়ি শহরের জংশন এলাকায় রেললাইনের পাশে জঙ্গলে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে । এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি শিলিগুড়ি স্থানীয় বাসিন্দা নয়, এর সুযোগ নিয়ে প্রথমে ছিনতাই এবং পরবর্তীতে তাকে খুন করা হয়েছে।ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই একটি ব্যাগ উদ্ধার হয়েছে।ব্যাগটি থেকে প্রচুর জামাকাপড় উদ্ধার হয়েছে।যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ ওই এলাকার আশেপাশে…
Read More
ত্রাণ চাইতে গিয়ে হেনস্থা  মহিলাকে, অভিযোগ বিডিও-র বিরুদ্ধে

ত্রাণ চাইতে গিয়ে হেনস্থা মহিলাকে, অভিযোগ বিডিও-র বিরুদ্ধে

সরকারি ত্রাণ চাইতে গিয়ে এক দুঃস্থ মহিলাকে লাঞ্ছিত হতে হলো বিডিও কর্তৃক । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বিডিও অফিসে । ওই দুঃস্থ মহিলার অভিযোগ সরকারী ত্রাণ চাইতে গিয়ে অফিসঘর থেকে বের করে দেয় বিডিও সাহেব । এই ঘটনার প্রতিবাদে ওই মহিলা বিডিও অফিস চত্ত্বরে ধর্ণায় বসে ।ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়লে শোরগোল পরে যায় । জানা গেছে অভিযোগকারী মহিলার নাম সুনিতা মন্ডল।যদিও এব্যাপারে কোনো লিখিত অভিযোগ হয় নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুনিতা মন্ডল এদিন বিডিওর কাছে ত্রাণ সামগ্রী হিসাবে শুকনো খাবার এবং পলিথিন চাইতে গিয়েছিলেন। সেই…
Read More
করোনায় আক্রান্ত দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী

করোনায় আক্রান্ত দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী

করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী । রবিবার রাতেই আবু হাসেম খান চৌধুরীকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে,  কয়েকদিন ধরে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মালদার বাড়িতেই ছিলেন তিনি। শনিবার তাঁর করোনা পরীক্ষাকরা হয়। রবিবারই পজিটিভ রিপোর্ট আসে। এই পরিস্থিতিতে তাঁকে রবিবারই তড়িঘড়ি কলকাতা নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে তাঁর বয়স প্রায় আশি বছর। তাঁর আরোগ্য কামনায় ইতিমধ্যে দলীয় কর্মীরা যজ্ঞ এর আয়োজন করছেন। উত্তরবঙ্গের একমাত্র কংগ্রেস সাংসদের শরীরিক অবস্থায় উদ্বিগ্ন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব ও কেন্দ্রীয় হাইকমান্ড।এদিকে কংগ্রেস সাংসদ ডালুবাবুর সুস্থ…
Read More
“হাথরসের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে”-দেবশ্রী চৌধুরী

“হাথরসের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে”-দেবশ্রী চৌধুরী

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী ‘হাথরসের ঘটনা নিয়ে বিরোধী রাজনৈতিক দল দ্বারা রাজনীতি করার দাবি করেছেন . রবিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি হাথরসের ঘটনা কে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুরো ঘটনার তদন্ত সিবিআই হাতে তুলে দিয়েছেন। তিনি আশা প্ৰকাশ করেন সিবিআই তদন্তে বাস্তব তথ্য উঠে আসবে । তিনি বলেন বাংলায় কোনো দলিত পরিবারের মেয়ের ধর্ষণ হলে তিনি পথে নামেন না ,কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে তিনি পথে নামেন। এটা রাজনীতি ছাড়া আর কিছু নয় বলে অভিযোগ করেন। পাশাপাশি তিনি বিরোধীদের এই ঘটনা নিয়ে অযথা রাজনীতি না…
Read More
অশোক ভট্টাচার্য্য এর বই উন্মোচন করবেন সৌরভ গাঙ্গুলী

অশোক ভট্টাচার্য্য এর বই উন্মোচন করবেন সৌরভ গাঙ্গুলী

পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই । সম্প্রতি ছয়-সাতমাসের করোনা এবং লকডাউনের প্রেক্ষাপটে নগর ও অর্থনীতি নিয়ে লিখে ফেলেছেন বই। আর সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সৌরভ । তাঁর হাত ধরেই প্রকাশিত হবে বইটি । দাদা সৌরভ গাঙ্গুলির সঙ্গে অশোক ভট্টাচার্য এর সুসম্পর্কের কথা সবার জানা । গতকালই কলকাতা সফরে গিয়ে দীর্ঘদিন পরে দেখা হয় দুজনের । ব্যক্তিগত শারীরিক খোঁজ খবর, শিলিগুড়ির করোনা পরিস্থিতি সহ নানা রাজনৈতিক ও অ-রাজনৈতিক কথা বার্তা হয়েছে বলে জানা গেছে ।
Read More
জলসমস্যায় বালুরঘাটের হরিরামপুর

জলসমস্যায় বালুরঘাটের হরিরামপুর

বৃষ্টি কমলেও জল কমেনি গ্রাম থেকে। অধিকাংশ গ্রাম জলের নীচে। বাড়িতে জল ঢুকে রান্নার ন্যূনতম উপকরণটিও নেই। ফলত জলসমস্যায় কাটাতে হচ্ছে বালুরঘাটের হরিরামপুর বিধানসভার কলামতি, বজরাপুকুর সহ বিভিন্ন অঞ্চল। এদিন এই এলাকা গুলি ঘুরে দেখলেন স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। বাসিন্দাদের অভিযোগ দুই সপ্তাহ ধরে এলাকা জলমগ্ন । যাতায়াতের পথ, ঘরবাড়ি এখনো জলের নীচে। এমন অবস্থায় খুবই সমস্যায় পড়েছে স্থানীয়রা। জানা গেছে গত সপ্তাহের টানা বর্ষণে ভেসে যায় দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক। কিন্তু বর্তমানে বৃষ্টি কমলেও জল নামেনি এলাকা থেকে। এলাকা পরিদর্শনের পর সাংসদ এলাকাবাসীকে আশ্বাস দেন জলসমস্যায় বিষয়টি কেন্দ্র সরকারকে জানাবেন।
Read More
সাতঘন্টা পর উদ্ধার  কিশোরের মৃতদেহ

সাতঘন্টা পর উদ্ধার কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ। গতকালই জলপাইগুড়ির করলা নদীতে তলিয়ে যায় এক কিশোর। রবিবার সকাল ন'টা নাগাদ থার্মোকলের ভেলা দিয়ে করলা নদী পারাপার হ‌ওয়ার সময় জলে পড়ে তলিয়ে যায় ওই কিশোর। এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের পাশাপাশি এলাকাবাসীরা দিনভর নদীতে নেমে তল্লাশি চালান। আসেন জলপাইগুড়ির ডাবগ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা‌ও।জানা গেছে সিভিল ডিফেন্সের বাহিনী এসে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া যায় ওই কিশোরের লাশ উদ্ধারকর্মীদের মারফত জানা গিয়েছে মৃতদেহটি পাথরের এক কোণে আটকে ছিল । সেখান থেকে উদ্ধার করতেই এলাকায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায়। মৃতদেহ‌টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Read More
কোচবিহারে গোষ্ঠী কোন্দল চরমে ,  পদত্যাগ  মিহিরের

কোচবিহারে গোষ্ঠী কোন্দল চরমে , পদত্যাগ মিহিরের

কোচবিহারে নতুন জেলা কমিটি ঘোষণার চব্বিশ ঘন্টাও হয়নি । তার আগেই গোষ্ঠীকোন্দলের ফাটল চরমতম রূপ নিল আজ। সাংবাদিক সম্মেলন ডেকে দলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন বিধায়ক মিহির গোস্বামী। দীর্ঘদিন ধরে দলে কোণঠাসা অবস্থায় থেকে অবশেষে দলীয় সহকর্মীদের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মিহির বাবুর অভিযোগ তাঁর নিজের বিধানসভা এলাকায় দলের পদাধিকারী নির্বাচনে তাঁর পরামর্শ নেওয়া হয়নি। নিজের কার্যালয়ে বসে এদিন জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে দলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। গতকালই জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক নতুন জেলা কমিটি ঘোষণা করেন। এরপরই আজ মিহিরের পদত্যাগ কোচবিহার জেলা তৃণমূলে আরো বড় বিপদ…
Read More
মিছিল-পালটা মিছিলে সরগরম শিলিগুড়ি,  যানজটে দুর্ভোগ

মিছিল-পালটা মিছিলে সরগরম শিলিগুড়ি, যানজটে দুর্ভোগ

কৃষিবিলের সমর্থনে এবং বিরোধিতায় দুই মিছিলে নাভিশ্বাস উঠল শিলিগুড়ির। কৃষিবিলের সমর্থনে বিজেপির মিছিলের পাল্টা মিছিল করল বিরোধী তৃণমূল। এই দুই মিছিল নিয়ে হিলকার্ট ও সেবক রোডে দীর্ঘক্ষণ আটকে থাকল বাহন। যানজটে আটকে থাকল যাত্রীরা। কৃষিবিলের সমর্থনে এদিনে জেলা বিজেপি সহ রাজ্য নেতৃত্ব শিলিগুড়িতে মিছিল বের করে। জানা গেছে মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে মাল্লাগুড়ি পর্যন্ত যায়। মিছিলের অগ্রভাগে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় সহ শিলিগুড়ির জেলা নেতৃত্ব। রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল সহ বিরোধীরা কৃষিবিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি। এই আইনের ফলে দেশের কৃষকরা স্থানীয় মান্ডিতেই ফসল বিক্রি করতে বাধ্য থাকবে না । কৃষক চাইলেই অন্য জায়গায় বেশি…
Read More
জলপাইগুড়িতে রাজ্যসভা সাংসদ দোলা সেন

জলপাইগুড়িতে রাজ্যসভা সাংসদ দোলা সেন

জলপাইগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন। শনিবার সকালে দলীয় কর্মসূচি সহ সংগঠনের একাধিক বৈঠকে যোগ দিতে জলপাইগুড়ির সার্কিট হাউসে ওঠেন তিনি। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির রাজগঞ্জ, বেলাকোবা সহ বিভিন্ন জায়গায় দলীয় বৈঠক করবেন। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে দোলা সেন বলেন, মোদি সরকার আলু পটলের মতো বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। বিএসএনএল কর্মীদের বেতন দিচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে বলে দাবি করেন তিনি।
Read More
অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা। বর্তমান কোভিড প্রেক্ষাপটে স্বচ্ছতার পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন এবং মাস্ক প্রদান করল মালদার চাঁচলের কলিগ্রামের ছাত্রযুবরা ।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি ।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়। সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস ।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম…
Read More
জলপাইগুড়িতে নতুন জেলা কমিটি ঘোষণা, চেয়ারম্যান হলেন খগেশ্বর রায়

জলপাইগুড়িতে নতুন জেলা কমিটি ঘোষণা, চেয়ারম্যান হলেন খগেশ্বর রায়

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শেষেই জলপাইগুড়িতে গঠন হল জেলা কমিটি। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের নতুন জেলা কমিটির নাম ঘোষণা করলেন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী ।সাংবাদিক সম্মেলনে এদিন তিনি জানান যে তৃণমূল নেত্রী মমতা ব‍্যানার্জির ঘোষণা অনুযায়ী নতুন জেলা কমিটি‌তে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খগেশ্বর রায়। ফের সভাপতি‌র দায়িত্ব পেয়েছেন কৃষ্ণকুমার কল‍্যাণী। মিতালি রায় ও চন্দন ভৌমিক জেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন। এবার‌ও তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন সৈকত চ‍্যাটার্জি। কৃষ্ণকুমার কল‍্যাণী ও সৈকত চ‍্যাটার্জি‌র পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলে‌রজেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, চন্দন ভৌমিক ও বিজয়চন্দ্র বর্মন সহ বিভিন্ন তৃণমূল নেতা‌রা। এদিন নতুুু কমিটির সদস্য‌দের নাম ঘোষণা করেন তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল‍্যাণী।
Read More
জলপাইগুড়িতে পালিত হল গান্ধী জয়ন্তী

জলপাইগুড়িতে পালিত হল গান্ধী জয়ন্তী

জলপাইগুড়ি জেলা কংগ্রেস ও পুরসভার পক্ষ থেকে জলপাইগুড়িতে পালিত হল মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিবস । গান্ধিজীর জন্মদিন উপলক্ষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয় । রাজীব ভবনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ।পরে ক্লাব রোডের গান্ধি মোড়ে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল‍্যদান করেন জেলা কংগ্রেস সদস্যরা । মাল‍্যদান করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ।সেইসঙ্গে পুষ্প প্রদান করেন সুভাষ বক্সি, পিনাকি সেনগুপ্ত, অমিত ভট্টাচার্য প্রমুখ কংগ্রেস নেতা ।
Read More