উত্তরবঙ্গ

সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ, একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে ওজোন স্তর।

সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ, একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে ওজোন স্তর।

করোনা অতিমারীর মধ্যেই অবশেষে একটি সুখবর। ওজোন স্তরের বিরাট ক্ষত সেরে গিয়েছে! অথচ গত মার্চেই ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান মিলেছিল সেখানে। কিন্তু এখন আর কোনও ক্ষত নেই ওজোন স্তরে। ডিবলিউ.কম সূত্রে জানা যাচ্ছে, রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া দফতর তথা ডবলিউএমও-র তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। জেনেভায় ওই দফতরের মুখপাত্র ক্লেয়ার নুলিস জানিয়েছেন, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পিছনেও ছিল বাতাসে অবস্থানকারী ওজোন স্তরের ক্ষয়কারী উপাদান যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে।
Read More
দুই সাধুকে একটি ছোট মন্দিরে গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয়।

দুই সাধুকে একটি ছোট মন্দিরে গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয়।

সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি মন্দিরে দু'জন সাধুকে খুন করা হয়েছে। সূত্রের খবর, এই দুই সাধুই সম্প্রতি চুরির অভিযোগ আনেন এক ব্যক্তির বিরুদ্ধে। ৫৫ এবং ৩৫ বছরের দুই সাধু একটি ছোট মন্দিরে অস্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন। সেখানেই গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
Read More
পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ

পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ

করোনা অতিমারির প্রকোপ রুখতে দেশব্যাপী লকডাউন চলছে, এরই মধ্যে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় রেশন বিতরণ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। জনতার অভিযোগ, রেশন বিতরণে পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে। তারা রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জনতার। পুলিশ বলপ্রয়োগ করে ক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়। এএনআই-এর এক ভিডিওয় পুলিশকে এক মহিলার উপরে বলপ্রয়োগ করতে দেখা গিয়েছে। স্বাস্থ্যকর্মীদের উপরে হামলায় জামিন অযোগ্য ধারা, জেল হতে পারে সাত বছর পর্যন্ত।
Read More
রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা

রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা

পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে শুধু রাজ্যের বিদ্যালয়গুলোই নয়, করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বন্ধ থাকবে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোও। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ও যে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়েছে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ যেমন উপাচার্য, রেজিস্ট্রার, অর্থ / পরীক্ষা বিভাগ, ইনস্টিটিউট প্রধানের দফতর খোলা…
Read More
মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

মাস্ক না পরলে মিলবে না পেট্রল-ডিজেল, নয়া নিয়ম রাজ্যের পেট্রল পাম্পে

মাস্ক ছাড়া মিলবে না জ্বালানি। সিদ্ধান্ত নিল রাজ্যের সব পেট্রল পাম্প। শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোয়িশন'-এর তরফে জানিয়ে দেওয়া হয় মাস্ক না পরা অবস্থায় পেট্রোল পাম্পে গেলে সেই ব্যক্তিকে জ্বালানি বিক্রি করা হবে না। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সচেতনতা জারি করতেই এই পদক্ষেপ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, বাইক চালক বা গাড়ির চালকদের পেট্রোল, ডিজেল বিক্রি করা হবে না, যদি তাঁরা মাস্কা না পরে পেট্রল পাম্পে আসেন। সংস্থার সাধারণ সম্পাদক এস কোলে একথা জানিয়েছেন‌। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর থেকেই তা কার্যকর করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে এস কোলে জানিয়েছেন, পেট্রল পাম্পগুলিতে প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে ‘নো…
Read More
লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়

লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়

নিজস্ব সংবাদদাতা : পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া। তাই লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়। করোনা রুখতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।। সেদিনই 'সোশ্যাল ডিস্ট্যান্সিং'কে তুড়ি মেরে উড়িয়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজির হলেন হাজার-হাজার মানুষ। যাঁরা মূলত পরিযায়ী শ্রমিক। সকলেরই বক্তব্য, দিনের পর দিন সামান্য খাবারটুকুও জুটছে না তাঁদের। পাচ্ছেন না পানীয় জলও। তাই বাড়ি ফিরতে চান তাঁরা। সেই উদ্দেশেই স্টেশনে জমায়েত তাঁদের। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়।
Read More
যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

যত্রতত্র থুতু ফেললেই শাস্তি..

নিজস্ব সংবাদদাতা : যত্রতত্র থুতু ফেললেই এ বার পেতে হবে শাস্তি। করোনা ভাইরাস এই সংকটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছে, জনসমক্ষে বা কাজের ক্ষেত্রে যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবং রাজ্যগুলিকেও তা মানতে অনুরোধ করছে। মঙ্গলবার শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে…
Read More
যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

ইউরোপ-আমেরিকার মতো ধীরে ধীরে যুক্তরাজ্যও করোনা ভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে। দেশটিতে দেশিটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৯৩৮ জন। মহামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মারা গেছেন ৮২৮ জন, স্কটল্যান্ডে ৭০ জন, ওয়েলসে ৩৩ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পাঁচজন। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬১ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন। আর চিকিৎসা নিয়ে…
Read More
ছয়মাস পর বাড়ি ফিরছেন চিন্তামণি

ছয়মাস পর বাড়ি ফিরছেন চিন্তামণি

মানবিক দৃষ্টান্তের নজির। কুশমণ্ডির বিডিও শৈপা লামা কাছের খবর আসে, কুশমণ্ডি থেকে ঊষাহরণ যাওয়ার রাস্তায় দলদলিয়া খাঁড়ির ব্রিজের কাছে এক প্রৌঢ়া মাটিতে পড়ে রয়েছেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান কুশমণ্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা। মাটিতে পড়ে থাকা ষাট ছুঁই ছুঁই মানসিক ভারসাম্যহীন ওই মহিলার সঙ্গে আলাপ জমিয়ে উদ্ধার করেন থানার নাম। এরপর সেই থানা এলাকার কিছু গ্রামের নাম বলতেই সাড়া দেন প্রৌঢ়া। আইসি জানান, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার দুর্গাপুর সংলগ্ন কালিবাড়ি ভূপালপুর গ্রামে প্রৌঢ়ার বাড়ি। তাঁর ছবি পাঠিয়ে ইটাহার থানার মাধ্যমে প্রৌঢ়ার বাড়িতে খবর দেওয়া হয়। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান আইসি।  বিএমওএইচ অমিত দাস জানিয়েছেন, অনিয়মিত আহার…
Read More
কোচবিহারে আতঙ্ক। একই বাড়িতে ২৪ ঘণ্টায় হোম কোয়ারিন্টনে থাকা ব্যক্তি সহ দুজনের মৃত্যু।

কোচবিহারে আতঙ্ক। একই বাড়িতে ২৪ ঘণ্টায় হোম কোয়ারিন্টনে থাকা ব্যক্তি সহ দুজনের মৃত্যু।

হোম কোয়ারিন্টনে থাকা এক ব্যক্তির মৃত্যুর ২৪ ঘটনার মধ্যেই ওই বাড়ির আরও একজনের মৃত্যুর ঘটনায় কোচবিহার শহরে আতঙ্কে। কোচবিহার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ইতিমধ্যেই স্বাস্থ্য কর্মীরা ওই বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে ।
Read More
যৌনকর্মীরা কীভাবে মোমবাতি জ্বালবে: মোদিকে প্রশ্ন স্বস্তিকার

যৌনকর্মীরা কীভাবে মোমবাতি জ্বালবে: মোদিকে প্রশ্ন স্বস্তিকার

ভারতজুড়ে চলা লকডাউনে নতুন কর্মসূচি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিতে রবিবার রাতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, করোনা নিয়ে মোদির কয়েকবারের বক্তব্যে ১৩০ কোটি দেশবাসীর কথা উল্লেখ থাকলেও রয়ে গেছে পক্ষপাতিত্ব। যারা গরিব বা দিন আনে দিন খায় তাদের কীভাবে চলবে সে বিষয়ে ভুল করেও আলোকপাত করেননি তিনি।যাদের টাকা, খাবার বা জল পর্যন্ত নেই তারা কীভাবে মোমবাতি বা মোবাইলের আলো জ্বালবেন সে প্রসঙ্গ তোলেননি মোদি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে হতবাক ও ক্ষুব্ধ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি টুইটারে লেখেন, ‘দেশবাসীকে একত্রিত হয়ে করোনামুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু যাদের…
Read More
‘দুঃসময় কেটে গেলে আমরা আরও ভালো মানুষ হব’

‘দুঃসময় কেটে গেলে আমরা আরও ভালো মানুষ হব’

করোনার সময়ে ‘লকডাউন’ বলিউড তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলির জীবনে নেমে এসেছে আশীর্বাদ হয়ে। তাই আনুশকা বিরাট আর তাঁদের পোষ্য কুকুরের সঙ্গে তোলা দারুণ একটা ছবি পোস্ট করে ক্যাপশনের শুরুটা করেছেন এ রকম, ‘প্রতিটি ঘন কালো মেঘেরই একটা উজ্জ্বল দিক আছে। অনেক দিক থেকে মনে হতে পারে একটা জঘন্য, বীভৎস সময় পার করছি আমরা। কিন্তু সময়টা আমাদের জন্য এসেছে গুরু হয়ে, যে শেখাচ্ছে, জীবনের জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?’ আনুশকা জানান, তিনি ও তাঁর জীবনসঙ্গী দুজনেই চূড়ান্ত ব্যস্ত। তাই তাঁরা কখনোই এ রকম নিরবচ্ছিন্ন একান্ত সময় উপভোগ করেননি। সব সময় ভেবে এসেছেন খাবার, জল, মাথার ওপরে ছাদ—এসবই খুব গুরুত্বপূর্ণ। আর…
Read More
বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল, আক্রান্ত ৮ লাখেরও বেশি

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল, আক্রান্ত ৮ লাখেরও বেশি

যত দিন যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল তত লম্বা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৪১ হাজার ২৬১ জনের প্রাণ। ১৮০টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ৩৮ হাজার ৬১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া এ ভাইরাস তিন থেকে চার মাসেই গোটা বিশ্বে ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে।
Read More
করোনায় মারা গেলেন ‘স্টার ওয়ারস’ তারকা অ্যান্ড্রু জ্যাক

করোনায় মারা গেলেন ‘স্টার ওয়ারস’ তারকা অ্যান্ড্রু জ্যাক

‘স্টার ওয়ারস’ সিনেমার অভিনেতা অ্যান্ড্রু জ্যাক করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। সিনেমার ভাষা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন রবার্ট ডাউনি জুনিয়র ও পিয়ার্স ব্রসনানের মতো অভিনেতাদের সঙ্গে। গতকাল মঙ্গলবার ব্রিটেনের সুরে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অ্যান্ড্রু জ্যাকের এজেন্ট জানিয়েছেন, তাঁর করোনার কোনো উপসর্গ ছিল না। কোনও লক্ষণ না থাকায় প্রথম দিকে বোঝা যায়নি। পরে যখন হাসপাতালে ভর্তি করানো হয়, তখন মৃত্যুর দুদিন আগে তাঁর করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।
Read More