উত্তরবঙ্গ

শিলিগুড়িতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিক্ষোভ

শিলিগুড়িতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিক্ষোভ

একদিকে যখন দেশজুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে, ঠিক সেই দিনেই ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকরা। শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। সমিতির অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার। পেনশন ব্যবস্থার সংস্কার, ন্যায্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে। প্রসঙ্গত, শুধু শিলিগুড়িই নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একইসঙ্গে আন্দোলনে শামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
Read More
করম পূজোয় মাতলো আদিবাসী সমাজ

করম পূজোয় মাতলো আদিবাসী সমাজ

আদিবাসীরা মূলত প্রকৃতির উপাসক। কথিত আছে আদিকালে তারা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তারা এই করম গাছের নিচে বসবাস করতেন। সেই থেকেই তারা সকলের সুখ শান্তির কামনায় এই করম গাছের পূজো করে আসছেন।  শত শত বছর ধরে চলে আসা সেই ধারা অনুযায়ী এখনও তারা করম গাছকে পূজো করে আসছেন। তবে এখন যেহেতু তেমন ভাবে আর গাছ গাছালি নেই, তাই আদিবাসী সমাজের প্রাচীন রীতি মেনে এলাকায় থাকা যেই গুটিকয়েক এই গাছ আছে সেই করম গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে সেই ডালকেই এখন দেবতা জ্ঞানে পূজো করে থাকেন তারা। নিয়ম মেনে বুধবার রাতে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে করম গাছের ডাল কেটে…
Read More
শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার শ্রাবনী দত্ত অপসারণ, নিরপেক্ষ তদন্তের দাবিতে মেয়রের দ্বারস্থ ওয়ার্ডবাসী

শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার শ্রাবনী দত্ত অপসারণ, নিরপেক্ষ তদন্তের দাবিতে মেয়রের দ্বারস্থ ওয়ার্ডবাসী

মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শ্রাবনী দত্তকে। বৃহস্পতিবার সকালে তার সমর্থক ও ওয়ার্ডবাসীদের একাংশ নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, গত রবিবার গণেশ বিসর্জনের রাতে মদ্যপ অবস্থায় ওয়ার্ডবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবনী দত্ত। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে ও কাউন্সিলর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, মিড ডে মিল ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়।…
Read More
দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির

দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির

রাজ্যে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন—এমনই হুঁশিয়ারি দিল এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এই বার্তা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সেখানে ব্লক কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ব্লক সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গড়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় স্পষ্ট ভাষায় জানান, “উত্তরবঙ্গে কোনো…
Read More
বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা! জলদাপাড়ায় দাঁত-সহ দম্পতি গ্রেপ্তার

বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা! জলদাপাড়ায় দাঁত-সহ দম্পতি গ্রেপ্তার

জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করার সময় এক দম্পতিকে গ্রেফতার করেছে বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতি ও চিতাবাঘের দাঁত উদ্ধার করা হয়েছে। বনদপ্তর জানিয়েছে, ধৃত দম্পতির নাম পরিমলচন্দ্র দে এবং দেবযানী রায় দে। তারা কোচবিহারের কোতোয়ালি থানার ঝিনাইডাঙা এলাকার বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে জলদাপাড়ার সোনাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২ কেজি ওজনের তিনটি হাতির দাঁতের টুকরো এবং চারটি চিতাবাঘের দাঁত উদ্ধার হয়েছে। তাদের ব্যবহৃত একটি ছোট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত পরিমল এর আগেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনে…
Read More
জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এস টি এফ, গ্রেফতার দুই পাচারকারী। মামলা রুজু হলো বৈষ্ণবনগর থানায়। উদ্ধার হলো প্রায় একুশ লাখ জাল ভারতীয় টাকা। গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতে মালদর বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক  ফোর্স হানা দিয়ে দুই যুবককে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি  কাগজে মোড়ানো ভারতীয় জাল টাকার ব্যান্ডিল। ২০ লক্ষ ৮৭ হাজার টাকা, সব ৫০০ টাকার নোট। ধৃত দুই যুবক হযরত বেলাল বৈষ্ণবনগর এলাকার বাসিন্দ ও তরিকুল ইসলাম কালিয়াচকের বাসিন্দা। কোথা থেকে নিয়ে এসেছিল  বা কোথায় নিয়ে যেত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মালদা জেলা…
Read More
ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করলেন জলপাইগুড়ি পুলিশ

ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করলেন জলপাইগুড়ি পুলিশ

ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া প্রচুর দামী জিনিসপত্র উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি দশ‌ গ্রামের সোনার চেন। চুরি‌ ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জলপাইগুড়ি শহরে একের‌ পর এক চুরি ও ছিনতাই ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের মানুষ। এক‌ই পরিস্থিতি কোতোয়ালি থানার পুলিশের কর্মকর্তাদের‌ও। এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ একটি সোনার চেন। জানা গেছে চেনটি‌ এক মহিলার গলা থেকে ছিনতাই করা হয়েছিল। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে উদ্ধার…
Read More
শিলিগুড়িতে গ্রেপ্তার ৩ বাংলাদেশী

শিলিগুড়িতে গ্রেপ্তার ৩ বাংলাদেশী

গোপন সূত্রে পাওয়া খবর এর ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান তিনজনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। এস এস বি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই সবাইকে পরিচয় দিত। ধৃত তিন জনই বাংলাদেশের নাগরিক। বর্তমানে এরা তিনজন শিলিগুড়ির খরিবারি পানি টাংকি এলাকায় বসবাস করছিল। ধৃত তিনজনের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এস এস বি সূত্রের জানা গিয়েছে ২০২৪ এর ৫ই ডিসেম্বরে কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে গৌতম রায় সবার প্রথম ভারতে অবৈধভাবে প্রবেশ…
Read More
আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
ফের খাঁচাবন্দি চিতাবাঘ

ফের খাঁচাবন্দি চিতাবাঘ

বুধবার সকালে ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট থানার অন্তর্গত আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘ। ঘটনায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালও একই খাঁচায় ধরা পড়েছিল একটি চিতাবাঘ। দু’দিনে টানা দুটি চিতা বন্দি হওয়ায় মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
Read More
নাগরাকাটায় জলঢাকা নদী থেকে প্রকাশ্যেই বালি-পাথর পাচার: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নাগরাকাটায় জলঢাকা নদী থেকে প্রকাশ্যেই বালি-পাথর পাচার: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ির নাগরাকাটায় জলঢাকা নদী থেকে প্রকাশ্যেই অবৈধভাবে বালি ও পাথর পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন এই বেআইনি কাজ চললেও স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এলাকার পরিবেশপ্রেমী ও বাসিন্দারা। তাদের অভিযোগ, এটি এমন এক চক্র, যারা প্রকাশ্যে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অবৈধ কার্যকলাপ: বেশ কিছুদিন ধরে নাগরাকাটার নদীর চর থেকে ট্রাক্টর ও লরিতে করে বালি ও পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ যেমন ব্যাহত হচ্ছে, তেমনই নদীর বাস্তুতন্ত্রও হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, এই পাচারকারী দল এতটাই শক্তিশালী যে,…
Read More
অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

গত ২৯শে আগস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার ও তার আরোও এক সাকরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ এনজেপি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি রাস্তায় চলাচল করতো,সেই চলন্ত গাড়ি গুলি থেকে চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হত। শুধু চাপাতাই নয়, বিভিন্ন পথ চলতি গাড়ি থেকে এই দুজন সামগ্রি চুরি করতো বলে পুলিশ সুত্রে জানাগেছে। অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি বাম্পার এর সামনে এসে ধীরে হলেই সেখান থেকে চা পাতার বস্তা নামিয়ে এই…
Read More
কলাবাড়ি চাবাগান থেকে ফের উদ্ধার চিতাবাঘ

কলাবাড়ি চাবাগান থেকে ফের উদ্ধার চিতাবাঘ

ফের কলাবাড়ি চাবাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘ। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এনিয়ে নাগরাকাটা ব্লকের এক নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার এই চাবাগানটি থেকে গত দেড়মাসে এনিয়ে মোট চারটি চিতাবাঘ খাচায় বন্দী হল। জানা গিয়েছে গত ১৮ জুলাই এই চাবাগানের হুলাস লাইনে বাড়ির উঠোন থেকে আয়ুস নাগার্চি নামে এক দশবছরের শিশুকে তুলে মেরে ফেলেছিল চিতাবাঘ। এরপর ঐ চাবাগানে তিনটি খাচা পেতে রাখা হয়েছে। চিতাবাঘের গতিবিধির উপর নজরদারি চালাতে তিনটি ট্র্যাঘপ ক্যামেরা বসানো হয়েছে। এদিন ভোরেই চিতাবাঘটিকে উদ্ধার নিয়ে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা। প্রাথমিক চিকিৎসার পর বেলা এগারোটা নাগাদ চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার হিমাদ্রি দেবনাথ।
Read More
দলের নির্দেশে কড়া পদক্ষেপ, মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

দলের নির্দেশে কড়া পদক্ষেপ, মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল পুরবোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে…
Read More