উত্তরবঙ্গ

বকেয়া বেতন ও শর্তচ্যুতির প্রতিবাদে মালদা মেডিক্যালের চুক্তি কর্মীদের অবস্থান বিক্ষোভ

বকেয়া বেতন ও শর্তচ্যুতির প্রতিবাদে মালদা মেডিক্যালের চুক্তি কর্মীদের অবস্থান বিক্ষোভ

কাজ থেকে ছাটাই, বেতন কাটছাঁট এর প্রতিবাদ ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবীতে মঙ্গলবার বিকেল থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এমএস ভিপিকে ঘেরাও করে বিক্ষোভের পর বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরা। এদিন তাদের আন্দোলনের জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন। আন্দোলনকারী চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন। কিন্তু সেই ঠিকাদার সংস্থা তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রেখেছে। এছাড়াও তারা…
Read More
গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুরে ৫০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মহিলা সহ গ্রেফতার ৬

গোপন সূত্রে খবর পেয়ে কালিকাপুরে ৫০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মহিলা সহ গ্রেফতার ৬

গোপন সূত্রে ও সোর্স মারফত খবর পেয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল মালদহ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তা বিক্রি করা। আগাম খবর পেয়ে আগে থেকেই কালিকাপুর এলাকায় নজরদারি চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। মঙ্গলবার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এসে ধৃতরা কালিকাপুর স্টেশনে নামেন। সেখান থেকে কালিকাপুরেরই একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল।…
Read More
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।  এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত…
Read More
মালদা টাউনে সং*ঘর্ষের মুখে আশা কর্মী-পুলিশ

মালদা টাউনে সং*ঘর্ষের মুখে আশা কর্মী-পুলিশ

একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন অভিযানে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়লেন আশা কর্মীরা।   মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে প্রায় ৪০ থেকে ৫০ জন আশা কর্মীকে গৌড় এক্সপ্রেস ট্রেনে উঠতে দেয়নি মালদা টাউন জিআরপি পুলিশ। রাজ্যজুড়ে আশা কর্মীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার রাতে মালদা জেলা থেকে আশা কর্মীরা গৌড় এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে মালদা টাউন স্টেশনে উপস্থিত হন। তাঁদের কাছে বৈধ ট্রেন টিকিট থাকা সত্ত্বেও জিআরপি পুলিশের পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আশা কর্মীদের অভিযোগ, কোনও রকম…
Read More
শিক্ষার্থীদের জন্য অভিনব আয়োজনে ক্ষুদিরামপল্লী বিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য অভিনব আয়োজনে ক্ষুদিরামপল্লী বিদ্যালয়

শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক, পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মন জয় করল বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি বিদ্যালয়গুলিও যে আজ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় বেসরকারি স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে, সেই বার্তাই তুলে ধরা হল এই অনুষ্ঠানের মাধ্যমে। দিনভর চলা এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।  এরপর একে একে মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।  খুদে পড়ুয়াদের সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অভিভাবকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলায় পারদর্শী…
Read More
ফুলপ্রেমীদের জন্য সুখবর: আসন্ন ফুলমেলায় অংশ নেওয়ার সুযোগ

ফুলপ্রেমীদের জন্য সুখবর: আসন্ন ফুলমেলায় অংশ নেওয়ার সুযোগ

সমস্ত ফুলপ্রেমী মানুষজন, যারা বাড়িতে টবে চারা গাছ লাগিয়ে ফুল, ফল ও সবজি উৎপাদন করেন, তাঁদের জন্য সুখবর। তাঁরা সকলেই আসন্ন ফুল মেলায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানালেন মেলার কনভেনর। তিনি বলেন, ফুলের উৎপাদন সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল। কখনও অতিরিক্ত ঠান্ডা, কখনও বা গরমের প্রভাবে প্রত্যাশিত ফলন নাও হতে পারে। কোনও বছর প্রচুর ফুল ফোটে, আবার কোনও বছর ফুলের সংখ্যা কমে যায়। তবুও প্রতি বছর যাঁরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাঁদের পাশাপাশি সকল ফুলপ্রেমী মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কনভেনরের কথায়, প্রতিবছরই তাঁদের প্রত্যাশা থাকে মেলার পুরো জায়গাটি ফুলে ফুলে ভরে উঠবে। এ বছরও সেই…
Read More
বিপুল পরিমান অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশ

বিপুল পরিমান অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশ

পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, মালদা জেলা পুলিশের। মোট ২ জন গ্রেফতার।উদ্ধার মোট ১৫টি অস্ত্র। ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে মইনুল হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।তার বাড়ি মুর্শিদাবাদ জেলার, লালগোলা থানার মিরজাত পুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান,১ টা সেভেন এমএম,পাঁচটা তাজা কার্তুজ।ইংরেজবাজারের মিল্কি  থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মালদার কালিয়াচক থানার পুলিশ তলাশী চালিয়ে আরেকজনকে গ্রেফতার করেছে।তার নাম আনারুল হক (৪৫)। কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার ৪ সেভেন এমএম পিস্তল। জেলার পুলিশ সুপার,অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ,নির্দিষ্ট সুত্র মারফত, ওই জায়গা থেকে গ্রেফতার করা…
Read More
মনরেগা নাম পরিবর্তন ও শ্রম কোডের প্রতিবাদে কংগ্রেস শ্রমিক সংগঠনের অনশন

মনরেগা নাম পরিবর্তন ও শ্রম কোডের প্রতিবাদে কংগ্রেস শ্রমিক সংগঠনের অনশন

১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে ‘জি রাম জি’ করার প্রতিবাদে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা নির্ধারণের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির পক্ষ থেকে পাঁচ ঘণ্টার অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বালুরঘাটে। পাশাপাশি এদিন জেলা শাসকের মাধ্যমে আইএনটিইউসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংগঠন সূত্রে জানানো হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির সভাপতি রতন সরকার, প্রদেশ কংগ্রেসের সদস্য তীর্থঙ্কর ঘোষ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী সহ কংগ্রেস ও আইএনটিইউসির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রতিবাদ মঞ্চ থেকে জেলা আইএনটিইউসির সভাপতি…
Read More
সরস্বতী পুজোর আবহে হলুদ শাড়ির চাহিদা তুঙ্গে

সরস্বতী পুজোর আবহে হলুদ শাড়ির চাহিদা তুঙ্গে

চলতি সপ্তাহেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের আবহ।  তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলুদ ও সাদা শাড়ির চাহিদা। ষোড়শী থেকে তরুণী সব বয়সের মহিলাদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে হলুদ শাড়ি। সরস্বতী পুজোর সকালে হলুদ পাড়ের শাড়ি পরে পুজো মণ্ডপে ঘোরার রীতি বহুদিনের। সেই কারণেই পুজোর আগেই শহরের কাপড়ের দোকানগুলিতে বাড়ছে ভিড়। শিলিগুড়িতে গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পুজো মণ্ডপে সরস্বতী পুজো ধুমধাম করে পালিত হয়। এই উৎসবের আবহেই প্রতিবছরের মতো চলতি বছরেও বাজার চাঙ্গা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাতে আর মাত্র তিন থেকে চার দিন সময় থাকলেও ইতিমধ্যেই দেদার বিক্রি শুরু হয়ে গিয়েছে।  তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের…
Read More
সাহুডাঙ্গিতে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মেয়র

সাহুডাঙ্গিতে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মেয়র

ডাবগ্রাম - ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত সাহুডাঙ্গিতে সূর্যসেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস হল উৎসবমুখর পরিবেশে। দীর্ঘদিন ধরেই এই এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে দ্বিতীয় ক্যাম্পাসের দাবি উঠে আসছিল। অবশেষে সেই দাবির বাস্তব রূপ মিলল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন দে সরকার, সূর্যসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, এলাকার প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও বহু ছাত্রছাত্রী। এই উপলক্ষে মেয়র গৌতম দেব জানান, প্রায় তিন একর জমির ওপর এই দ্বিতীয় ক্যাম্পাসটি গড়ে উঠবে। খুবই ভালো ও উপযুক্ত জায়গায় কলেজটি তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।  তাঁর কথায়, এই ক্যাম্পাস চালু হলে এলাকার…
Read More
শিলিগুড়িতে মিলনপল্লী সরকারি আবাসনের রাস্তা নির্মাণের কাজ শুরু

শিলিগুড়িতে মিলনপল্লী সরকারি আবাসনের রাস্তা নির্মাণের কাজ শুরু

পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলনপল্লী সরকারি আবাসনে পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের কাজের শুভ সূচনা হলো। এই প্রকল্পের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ পুরনিগমের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিলনপল্লী সরকারি আবাসনের বাসিন্দারা যাতায়াত সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। বর্ষাকালে কাদামাটি ও জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
Read More
কি কি থাকবে মহাকাল মন্দিরে জানানো হলো বিস্তারিতভাবে

কি কি থাকবে মহাকাল মন্দিরে জানানো হলো বিস্তারিতভাবে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ দেখা যাবে সেখানে। আগামীদিনে শিলিগুড়ির মহাকাল মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। মন্দিরের সীমানা বরাবর ১২ টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে। দুটি প্রদক্ষিণ পথ থাকবে মন্দিরে। মূল মন্দির ছাড়াও বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে। ব্রোঞ্জের তৈরি মূর্তির উচ্চতা হবে ১০৮ ফুট। আর মূর্তিটি যে ভিত্তির উপরে থাকবে তার উচ্চতাও ১০৮ ফুট হবে। দোতলা মহাকাল মিউজিয়াম এবং সাংষ্কৃতিক হল তৈরি হবে। পূর্ব ও পশ্চিমে অবস্থানকারী দুটি নন্দীগৃহও থাকবে মন্দিরে। তিনি…
Read More
মালদায় উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত

মালদায় উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত

ঐতিহাসিক সাক্ষী রইল মালদা। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইশোনার হেলিকপ্টারের চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নরেন্দ্র মোদির ছবি ও বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি একে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। এরপর ট্রেনের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন। কিন্তু এদিন মালদা…
Read More
হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনে উৎসবের আলোয় সাজল জলপাইগুড়ি শহর

হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনে উৎসবের আলোয় সাজল জলপাইগুড়ি শহর

জলপাইগুড়ি গোশালা মোড় সহ বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে  গোটা এলাকা। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন ঘিরে উৎসবের আবহ তিস্তাপাড়ের শহরে। জলপাইগুড়ির পাহাড়পুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে সার্কিট বেঞ্চের নয়া ভবন সেজেছে তেরঙা আলোর মালায়। উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখাতে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে বিশাল এলইডি স্ক্রিন বসাচ্ছে জলপাইগুড়ি পুরসভা। রঙিন আলোয় সাজানো হয়েছে পথঘাট। আলোয় সেজেছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরও। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে কয়েক দশক ধরে বহু আন্দোলন হয়েছে জলপাইগুড়িতে। সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি…
Read More