উত্তরকন্যা অভিযানে উ*ত্তাল ফুলবাড়ি, পুলিশ ও বিক্ষো*ভকারীর মুখোমুখি সং*ঘর্ষ

উত্তরকন্যা অভিযানে উ*ত্তাল ফুলবাড়ি, পুলিশ ও বিক্ষো*ভকারীর মুখোমুখি সং*ঘর্ষ

উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা অভিযানের ডাক ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ফুলবাড়ি সংলগ্ন এলাকা। জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। অভিযোগ, জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এদিন উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছাতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ প্রথমে মাইকিং করে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ভিড় ছত্রভঙ্গ…
Read More
ফের শিলিগুড়ি-দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত ক*ম্পন

ফের শিলিগুড়ি-দার্জিলিং সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত ক*ম্পন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় ও সমতল মিলিয়ে বিস্তীর্ণ এলাকা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। সূত্রের খবর, সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। উপকেন্দ্র ছিল সিকিমে। দার্জিলিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ও গ্যালশিং থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এই কম্পনের উৎসস্থল চিহ্নিত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শিলিগুড়ির বিভিন্ন বহুতল আবাসন ও বাণিজ্যিক ভবনে কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট কম্পন টের পাওয়া যায়। শহরের হাকিমপাড়া, সুভাষপল্লি, মাটিগাড়া ও প্রধান বাণিজ্যিক এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। যদিও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Read More
দু*র্ঘটনা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে ক*ড়া বার্তা প্রশাসনের

দু*র্ঘটনা ঠেকাতে ট্রাফিক নিয়ন্ত্রণে ক*ড়া বার্তা প্রশাসনের

শহর শিলিগুড়ি ও আশপাশের এলাকায় পরপর সড়ক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে ও এমন ঘটনা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। প্রতিদিন রাত দশটা থেকে শহরের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার নাকা তল্লাশি চালানো হবে। এর মধ্যে রয়েছে জলপাই মোড়, পানিট্যাঙ্কি মোড়, শালুগাড়া চেকপোস্ট ও মাটিগাড়া এলাকার গুরুত্বপূর্ণ অংশ। এই তল্লাশিতে গাড়ির বৈধ নথিপত্র খতিয়ে দেখার, গাড়ির গতির পরীক্ষার পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করার দিকে। প্রয়োজনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা যায়, পুলিশ কমিশনার শ্রী সুদাকরের নির্দেশে বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন ডেপুটি…
Read More
খাদ্য সুরক্ষা নিয়ে তো*প বিধায়ক শংকর ঘোষের

খাদ্য সুরক্ষা নিয়ে তো*প বিধায়ক শংকর ঘোষের

শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি সরাসরি খাদ্য সুরক্ষা দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ও অভিযানে একের পর এক অনিয়ম ধরা পড়লেও কেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন। গত কয়েক মাসে ধরে শিলিগুড়ি জুড়ে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুতসহ নানা অসঙ্গতি সামনে এসেছে। কিন্তু ধারাবাহিক নজরদারির পরেও কেন একই ধরনের ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। বৈঠক শেষে শিলিগুড়ির বিধায়ক…
Read More
শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দেওয়াল লেখনেই শুরু নির্বাচনী উত্তাপ

শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দেওয়াল লেখনেই শুরু নির্বাচনী উত্তাপ

প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লেখনে তৎপর হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শহরের বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল একপ্রকার নির্বাচনী প্রচার। এদিন মেয়র জানান, দেওয়াল লেখনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে খুব বেশি সময় লাগবে না। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবুও কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “যেদিন দল প্রার্থী ঘোষণা করবে, সেদিন থেকেই নাম-সহ পোস্টার দেওয়া হবে। যদি দল আমাকে প্রার্থী করে, তবেই শহরের দেয়ালে আমার নাম-সহ পোস্টার লাগানো হবে।” প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা…
Read More
বরদাকান্ত প্রাথমিকের অভিনব আয়োজন

বরদাকান্ত প্রাথমিকের অভিনব আয়োজন

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যেই রোহিণীতে বনভোজনের উদ্যোগ নিল বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক। এদিন প্রায় ২০৬ জন পড়ুয়াকে নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ চড়ুইভাতি কর্মসূচির। সকালে স্কুল প্রাঙ্গণ থেকে কয়েকটি বাসে করে পড়ুয়ারা রওনা দেয় রোহিণীর উদ্দেশ্যে। প্রকৃতির মনোরম পরিবেশে সারাদিন কাটিয়ে খুদে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরের এক নতুন অভিজ্ঞতার স্বাদ পায়। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, গান, গল্প ও নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে ওঠবে তারা। শিক্ষকদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে গোটা অনুষ্ঠান। বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র শ্রেণিকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানো ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।…
Read More
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির পরামর্শ বৈঠক

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপির পরামর্শ বৈঠক

আসন্ন ২০২৬ সালের বঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘সংকল্প পত্র’ (ইশতেহার) প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে এক উচ্চপর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার বিভিন্ন সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্য, সামাজিক সংস্থা ও এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদরা। তাঁরা বিজেপির আসন্ন সংকল্প পত্রে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, এমএসএমই ও স্টার্টআপের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, নারী ও যুব ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন…
Read More
শিলিগুড়ি মহাকুমার গান্ধী মোড় এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ

শিলিগুড়ি মহাকুমার গান্ধী মোড় এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ

সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের ঘোষ পুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে বাইকে থাকা এক যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫)। সে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের কাছ থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধারাও ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা…
Read More
সেবক রোডে হিট অ্যান্ড রান মামলায় পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরী গ্রেফতার

সেবক রোডে হিট অ্যান্ড রান মামলায় পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরী গ্রেফতার

সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার করা হয়েছে পেট্রল পাম্পের মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শিলিগুড়ির সেবক রোড এলাকায় এক পথচারীকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের ভিত্তিতে গাড়ির মালিকানা এবং চালকের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযানে নেমে অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি শহরের একটি পেট্রল…
Read More
গভীর রাতে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

গভীর রাতে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযোগ, ওই দলটি ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় অবস্থান করছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং এদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের বাড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং পূর্বেও থানায় গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।…
Read More
দাদাভাই স্পোর্টিং ক্লাবের প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল মহিলা ক্রিকেটের শুভ সূচনা শিলিগুড়িতে

দাদাভাই স্পোর্টিং ক্লাবের প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল মহিলা ক্রিকেটের শুভ সূচনা শিলিগুড়িতে

শুরু হোল দাদাভাই ক্রিকেট। দাদাভাই স্পোটিং ক্লাব পরিচালিত প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল চ‍্যাম্পিয়ন মহিলা ক্রিকেটের আনুষ্ঠানিক সুচনা হয় শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে। প্রথমে খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে ব‍্যাটে বল মেরে প্রতিযোগিতার শুভারম্ভ ঘটান মেয়র সহ মদন ভট্টাচার্য, জয়ন্ত ভৌমিক, কুন্তন গোস্বামী ক্লাব সম্পাদক বাবুল পালচৌধুরী সহ অন‍্যান‍্য অতিথিরা। প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল আসাম ও শ‍্যামনগর প্রতিক সংঘ। প্রথমে ব‍্যাট করে আসাম ১৯.৪ ওভারে ৬০ রালে অল আউট হয়ে যায়। জয়ের জন‍্য ৬১ রানের লক্ষ্য মাত্রায় নেমে শ‍্যামনগর ৯ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।শ‍্যামনগরের সিঞ্জিনী সরকার ম‍্যাচের সেরা খেলোয়াড় হয়।রাতে দ্বিতীয় খেলায় আলিপুরদুয়ার ও দাদাভাই…
Read More
মাটিগাড়া পেলকুজোতে উন্মোচিত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি, উৎসবমুখর এলাকা

মাটিগাড়া পেলকুজোতে উন্মোচিত ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি, উৎসবমুখর এলাকা

শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মহকুমা এলাকার মাটিগাড়া- ১ গ্রাম পঞ্চায়েতের পেলকুজোতে ঠাকুর পঞ্চানন বর্মা-র মূর্তি উন্মোচন। এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ ও গণ্যমান্য ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন রাজবংশী ভাষায় রামায়ণের রচয়িতা ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডঃ নগেন্দ্রনাথ রায় সহ মাটিগাড়া-১ গ্রামপঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার। বক্তারা ঠাকুর পঞ্চানন বর্মার সমাজসংস্কারমূলক অবদান ও রাজবংশী সমাজের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। সভাধিপতি অরুন ঘোষ জানান “ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শ ও সংগ্রামী চেতনা বর্তমান ও আগামী প্রজন্মকে পথ দেখাবে।” মূর্তি উন্মোচনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের…
Read More
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা, পুলিশের সাফল্য

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা, পুলিশের সাফল্য

শিলিগুড়ির মাটিগড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানা-র সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম ময়না খাতুন। সে মাটিগড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই বাড়িতে বসে মাদক কারবার চালাচ্ছিলেন ওই মহিলা। শুক্রবার মাদক হাতবদলের পর বাড়ি ফেরার পথেই পুলিশের জালে ধরা পড়ে। শনিবার ধৃতকে…
Read More
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা, আবেগে ভাসল দুই শহর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও শোভাযাত্রা, আবেগে ভাসল দুই শহর

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আত্মপরিচয় ও সংস্কৃতির মেরুদণ্ড এই বার্তাকেই সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবেগ ও শ্রদ্ধায় মুখর হয়ে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক প্রাঙ্গণে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠিত হয় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।  বক্তৃতায় উঠে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের ইতিহাস ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার।  অন্যদিকে, মালদায় সাংস্কৃতিক আবহে দিনটি পালিত হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। মালদা শিল্পী সংসদ-এর উদ্যোগে এলআইসি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা, যেখানে শিল্পী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রা শহর পরিক্রমা করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা…
Read More