উত্তরবঙ্গে প্রথম ১০০ কেজি সোনার সাজে মা দুর্গা! ৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় নজরকাড়া চমক

উত্তরবঙ্গে প্রথম ১০০ কেজি সোনার সাজে মা দুর্গা! ৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজোয় নজরকাড়া চমক

উত্তরবঙ্গে প্রথমবার ১০০ কেজি সোনার সাজে সেজে উঠতে চলেছেন মা দুর্গা। তবে এই ১০০ কেজি সোনার সাজ শুধু দুর্গা প্রতিমার জন্য নয়। একই ১০০ কেজি সোনার মধ্যেই দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী—পাঁচ দেবদেবীকে সাজানো হবে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ৬৪তম বর্ষের এই বিশেষ আয়োজনের কথা জানালেন সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির কর্তৃপক্ষরা। প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন কিছু চমক নিয়ে আসে সেন্ট্রাল কলোনি। এবার সেই আয়োজন আরও বড় আকারে। সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে মোট ১০০ কেজি সোনার বিশেষ সাজ, যার মধ্যেই সেজে উঠবেন দুর্গা-সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। পাশাপাশি বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে পুজোর…
Read More
নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন মন্ত্রী শংকর ঘোষ

নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন মন্ত্রী শংকর ঘোষ

নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের নতুন স্মার্ট ক্লাসরুমের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদে স্কুলপড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শংকর ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো ও পঠনপাঠনের ভূয়সী প্রশংসা করেন তিনি। মন্ত্রী স্কুলে পৌঁছানোর পর অভিভাবিকারা ফুল ছিটিয়ে ও শঙ্খ বাজিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই অনুষ্ঠানে শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (SJDA) সিইও/এইও সঞ্জয় মালাকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। ছোট পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর বক্তব্য রাখতে গিয়ে ডঃ শংকর ঘোষ এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারি স্কুলের উজ্জ্বল ভবিষ্যতের একটি বাস্তব দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। পাশাপাশি, শিশুদের মস্তিষ্ক বিকাশের সঠিক সময় ১২ বছর পর্যন্ত বলে উল্লেখ করে তিনি প্রধান…
Read More
ব্যাগে বোঝাই বি*য়ার, বিহারে পাচারের আগেই জিআরপির জালে দুই

ব্যাগে বোঝাই বি*য়ার, বিহারে পাচারের আগেই জিআরপির জালে দুই

মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল শিলিগুড়ি জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ৬০ বোতল বিয়ার-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশাল কুমার (২৬) এবং গৌতম রায় (৪২)। বিশাল কুমার বিহারের কাঠিহারের জোড়াবগঞ্জ এলাকার বাসিন্দা। অন্যদিকে, গৌতম রায় রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার বাসিন্দা। জিআরপি সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে যে, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ট্রেনে করে বিপুল পরিমাণ মদ বিহারে পাচারের চেষ্টা হতে পারে। সেই খবরের ভিত্তিতে জংশন জিআরপির সাদা পোশাকের পুলিশ ৩ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর সেখানে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে…
Read More
রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে সমাজের মানুষের অংশগ্রহণ, পুজোর উদ্বোধন নিয়ে শংকর ঘোষের বার্তা

রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে সমাজের মানুষের অংশগ্রহণ, পুজোর উদ্বোধন নিয়ে শংকর ঘোষের বার্তা

শিলিগুড়িতে দুর্গাপুজোর আবহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের ব্যস্ততা। তবে এবারের পুজো উদ্বোধন থেকে নিজেকে কিছুটা দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আর সেই সিদ্ধান্তের কারণও স্পষ্টভাবে জানালেন তিনি। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, ক্ষমতায় থাকাকালীন মঞ্চ আলো করে বসে থাকা এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়া—এমন পরিস্থিতি তিনি চান না। এমনকি তিনি বলেন, ক্ষমতায় থাকলেই যদি সব জায়গায় উদ্বোধনে যেতে হয় এবং ক্ষমতা হারানোর পর সেই কারণেই মানুষের কাছ থেকে ডিম ছোড়ার মতো…
Read More
কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র, কলকাতায় গ্রেপ্তার মূল পাণ্ডা সৈকত

কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র, কলকাতায় গ্রেপ্তার মূল পাণ্ডা সৈকত

কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে এক মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম সৈকত সিনহা রায়। কলকাতার সোদপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মাটিগাড়া থানার একটি বিশেষ টিম তাঁকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে আসে। সোমবার সকালে তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারীদের দাবি, সৈকতই এই বিশাল প্রতারণা চক্রের মূল মাথা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ওয়েবেল আইটি পার্কের ফেজ-১, ফেজ-২ এবং লিচুবাগানের ফেজ-৩-এ অভিযান চালিয়ে একটি ভুয়ো কলসেন্টারের হদিস পায়। সেখান থেকে দুই দফায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দুটি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ধৃতদের মধ্যে পাঁচজন…
Read More
যাত্রীদের জন্য বড় উপহার পুজোর আগে, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

যাত্রীদের জন্য বড় উপহার পুজোর আগে, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য পৃথক ডরমিটরি উদ্বোধন করা হল। যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ডরমিটরি পরিষেবা চালু হওয়ায় দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।এদিন ১৪টি বেড বিশিষ্ট জেন্টস ডরমিটরি, ৬টি বেড বিশিষ্ট লেডিস ডরমিটরি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪টি বেড বিশিষ্ট স্টাফ ডরমিটরি উদ্বোধন করা হয়। সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি বুক করা যাবে।…
Read More
গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ উত্তরায়ণে, শুরু হল মন্দির নির্মাণের উদ্যোগ

গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ উত্তরায়ণে, শুরু হল মন্দির নির্মাণের উদ্যোগ

শিলিগুড়ির অন্যতম আবাসন উত্তরায়ণে চতুর্থ বর্ষে পা দিল গণেশ পুজো। ECAOA উত্তরায়ণ শিলিগুড়ির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে গতকাল, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। একইসঙ্গে এদিন গণেশ মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিধায়ক আনন্দময় বর্মন। তাঁর উপস্থিতিতে গণেশ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বরএই তিন দিন ধরে চলবে গণেশ পুজো। প্রতিদিন পুজো, পুষ্পাঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশ নেবেন আবাসনের বাসিন্দারা। আগামী ১৬…
Read More
সেবক রোডের কসমস মলে দমকলের অভিযান, পরীক্ষা করা হল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো

সেবক রোডের কসমস মলে দমকলের অভিযান, পরীক্ষা করা হল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো

শিলিগুড়িতে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই ফায়ার সেফটি নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। সেইমতো আজ সেবক রোডের কসমস মলে পৌঁছয় দমকল বিভাগের একটি দল। গোটা মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। মলের বিভিন্ন অংশ ঘুরে আগুন নেভানোর জন্য থাকা নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করেন দমকল বিভাগের আধিকারিকরা। পাশাপাশি ফায়ার সেফটি সিস্টেম, জরুরি পরিস্থিতিতে মোকাবিলার ব্যবস্থা, জলের পাইপলাইন-সহ অন্যান্য পরিকাঠামোও খতিয়ে দেখা হয়। এদিন জলের পাইপ নিজে ব্যবহার করেও পরীক্ষা করেন দমকল কর্মীরা। আগুন লাগার মতো পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে কি না, তা নিশ্চিত করতেই এই পরীক্ষা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিলিগুড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। আর সেই কারণেই এবার…
Read More
পাঁচদিনের কর্মসপ্তাহ-সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘট

পাঁচদিনের কর্মসপ্তাহ-সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘট

আজ, ১১ই সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU-এর ডাকে এই একদিনের ধর্মঘট হচ্ছে। দেশের অন্যান্য শহরের পাশাপাশি শিলিগুড়িতেও বিভিন্ন ব্যাংকের শাখায় এর প্রভাব পড়েছে। বিশেষ করে সরকারি ব্যাংকের শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এই ধর্মঘট? ব্যাংক কর্মী ও আধিকারিকদের অন্যতম প্রধান দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা। অর্থাৎ শনিবারকে স্থায়ী ছুটির আওতায় আনার দাবি জানাচ্ছেন কর্মী সংগঠনগুলি। সংগঠনগুলির দাবি, ২০২৪ সালের মার্চে পাঁচদিনের কর্মসপ্তাহ নিয়ে একটি সমঝোতা হলেও সেটি এখনও কার্যকর হয়নি। কর্মীদের দাবি, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত প্রায় ৪০ মিনিট কাজ করার প্রস্তাবও সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। এর…
Read More
শিলিগুড়ি মাটিগাড়ার সিটি সেন্টারে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখলেন আধিকারিকেরা

শিলিগুড়ি মাটিগাড়ার সিটি সেন্টারে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখলেন আধিকারিকেরা

আধিকারিকদের উপস্থিতিতে শিলিগুড়ির মাটিগাড়া সিটি সেন্টারে অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা খতিয়ে দেখলেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি নির্গমন পথ-সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে সিটি সেন্টারে এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। আধিকারিকদের এই অভিযানে মলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
Read More
১০ দফা দাবিতে সরব কৃষক সভা

১০ দফা দাবিতে সরব কৃষক সভা

একাধিক জনস্বার্থের দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সিইও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা। সভাধিপতির পদত্যাগের পর দীর্ঘদিন ধরে মহকুমা পরিষদের কাজকর্ম কার্যত অচল হয়ে রয়েছে বলে অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের প্রতিনিধিরা। ডেপুটেশনে মোট ১০টি দাবি ও প্রশ্ন তুলে ধরে আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনের কাছ থেকে লিখিত জবাব দাবি করা হয়েছে। সভাধিপতির পদত্যাগের পর পরিষদের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কোন আইনি ভিত্তিতে সাধারণ সভা ডাকা হচ্ছে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে কৃষক সভা। এছাড়াও গ্রামীণ এলাকার বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের প্রতিনিধিরা। ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত পরিকল্পনার অভাব,…
Read More
শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন

শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন

শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই এলাকায় হইচই পড়ে যায় এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি, প্রধাননগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিকসহ অন্যান্য দাহ্য জিনিসপত্র থাকায় আগুন পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভিতরে থাকা সামগ্রীতে আগুন ও…
Read More
স্কুল পড়ুয়াদের হাত ধরে উদ্বোধন নতুন রূপে ভক্তিনগর ট্রাফিক বুথ

স্কুল পড়ুয়াদের হাত ধরে উদ্বোধন নতুন রূপে ভক্তিনগর ট্রাফিক বুথ

শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংস্কার করা হল ভক্তিনগর ট্রাফিক গার্ডের ট্রাফিক বুথ।বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন শহীদনগরের বিশ্বনাথ সিং মোড়ে স্কুল পড়ুয়াদের হাত ধরে নতুন রূপে এই ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্র্যাফিক কাজী সামসুদ্দিন আহমেদ,এসিপি ট্র্যাফিক সুবীর দত্ত,ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ঊর্ধ্বতন ট্রাফিক পুলিশ আধিকারিকদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।এরপর স্কুল পড়ুয়াদের দিয়ে ফিতে কাটিয়ে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়।সংস্কার করা এই নতুন ট্রাফিক বুথে রয়েছে দুটি ঘর ও একটি শৌচালয়।ট্রাফিক বিভাগের দাবি,শিলিগুড়ি শহরের ট্রাফিক…
Read More
বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, শিলিগুড়িতে কড়া বার্তা পুরনিগমের

বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, শিলিগুড়িতে কড়া বার্তা পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগে অভিযান চালাল পুরনিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পুরনিগমের সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে নির্মাণকাজ পরিদর্শন করেন।পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া কিংবা অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণের নথিপত্রও পরীক্ষা করা হয়। অভিযানের সময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরনিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।পুরনিগম কর্তৃপক্ষের বক্তব্য, শহরে বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অনুমোদিত নকশা ও পুরনিগমের নিয়ম মেনে নির্মাণ করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিনের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শহরের বিভিন্ন…
Read More