‘ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ’— কালীপুজো উপলক্ষ্যে মা কালীর বহুরূপে ব্যাখ্যা করলেন সাধক শান্তনু পাল

‘ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ’— কালীপুজো উপলক্ষ্যে মা কালীর বহুরূপে ব্যাখ্যা করলেন সাধক শান্তনু পাল

আসন্ন কালীপুজো ঘিরে যখন সমগ্র বাংলা জুড়ে উৎসবের আবহ, তখনই শিলিগুড়ির প্রখ্যাত তান্ত্রিক সাধক শান্তনু পাল মা কালীর আরাধনা, রূপ ও দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। তিনার ভাষায়, “মা কালী ভয়ঙ্কর নন, তিনি চেতনার জাগরণ। ধ্বংসের মধ্যেই তিনি নতুন সৃষ্টি আনেন।” সাধক শান্তনু পাল বলেন, কালীপুজোর মূল উদ্দেশ্য অন্ধকারের বিনাশ ও আলোর আহ্বান। দীপাবলির অমাবস্যা রাতে, যখন চারিদিকে অন্ধকার, তখনই মা কালী প্রকাশিত হন সময়ের অন্তরাল থেকে — ভক্তের অন্তরজগতে আলো জ্বালাতে।“এই পুজো শুধুই ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির যাত্রা,” এমনটাই তিনার মন্তব্য। সাধক জানান, মা কালী-র অসংখ্য রূপ রয়েছে, যার প্রত্যেকটির রয়েছে বিশেষ আধ্যাত্মিক অর্থ ও শক্তির প্রতীকত্ব। তিনি…
Read More
শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে এক বিশাল মহাকাল মন্দির, যেখানে স্থাপন করা হবে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে। পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী সকালেই রিচমন্ড হিল থেকে হেঁটে জনসংযোগে বের হন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা জানতে চান। পর্যটকদের কাছ থেকে তিনি খোঁজ নেন, পাহাড়ে বেড়াতে এসে কোনও সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং তারা কোন কোন জায়গায় গিয়েছেন ও সেখানকার অবস্থা কেমন রয়েছে।
Read More
পোড়াঝাড়ে ব*ন্যার্ত শিশুদের জন্য উদ্যোগী ২স্বেচ্ছাসেবী সংগঠন

পোড়াঝাড়ে ব*ন্যার্ত শিশুদের জন্য উদ্যোগী ২স্বেচ্ছাসেবী সংগঠন

দুর্যোগের ক্ষত এখনও শুকোয়নি, তবু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় পোড়াঝাড়ের শিশুরা। বন্যার ধাক্কায় বিপর্যস্ত মাটিগাড়া ব্লকের পোড়াঝাড়ে এবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটাল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন — লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই ও তেরাই শক্তি। কালীপুজো ও দীপাবলির আগে পোড়াঝাড় মা তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হলো ত্রাণ ও উপহার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র-পরিষদ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল আগারওয়াল, যিনি লায়ন্স ক্লাবের সদস্য হিসেবেও এই মানবিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সঙ্গে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মনীষ আগরওয়াল, ভাইস প্রেসিডেন্ট কমল কুন্দালিয়া, সদস্য সুজিত ধেনী ও অলক সাহা। শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হয় রেডি-টু-ইট খাবার,…
Read More
৯৪তম জন্মদিনে শিলিগুড়ি পুরনিগমে মিসাইল ম্যানকে শ্রদ্ধা

৯৪তম জন্মদিনে শিলিগুড়ি পুরনিগমে মিসাইল ম্যানকে শ্রদ্ধা

“স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দাও”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বুধবার শিলিগুড়ি পুরনিগমে পালিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের ৯৪তম জন্মদিন। মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা, পুর আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ডেপুটি মেয়র বলেন, “ড. কালামের মতো মানুষ এক যুগে একবার জন্ম নেন। তিনি ছিলেন বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। তাঁর দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগোবে।” এদিন পুরনিগম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ড. কালামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিশেষ করে তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা ও দেশের…
Read More
ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

ধস-বন্যায় বিধ্বস্তদের পাশে মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দুধিয়ার মানুষদের পাশে দাঁড়ালো মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ। সম্প্রতি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসে সংগঠনটি। দুধিয়া কম্যুনিটি হলে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা শুধু সামগ্রী নয়, সহানুভূতির প্রতীক।” উল্লেখযোগ্যভাবে, মা তাঁরা তারিণী চ্যারিটেবল ট্রাস্ট ও সেবা সংঘ বহুদিন ধরেই সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়। সমাজের প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে আসার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে আশিঘর মোড়ে পথ অবরোধ

বেহাল রাস্তার প্রতিবাদে আশিঘর মোড়ে পথ অবরোধ

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আশিঘর মোড়ে মঙ্গলবার বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধে নামলো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন এলাকাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, এলাকার রাস্তা ও ড্রেন সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, “বর্ষা রাস্তায় ডেনের জল জমে যায়, পাশাপাশি গুরুত্বপূর্ণ মোরে বেহাল রাস্তা অথচ জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছে, কাজের হদিশ নেই তাদের হদিশ নেই।” অবরোধের জেরে আশিঘর মোড়ে  থেকে কোট মোড়ে আসার রাস্তা কিছু সময়ের জন্য যান…
Read More
উৎসবের আনন্দে চাঁদা আতঙ্কে, মাদানি বাজারে অশান্তি-পুলিশের জালে এক যুবক

উৎসবের আনন্দে চাঁদা আতঙ্কে, মাদানি বাজারে অশান্তি-পুলিশের জালে এক যুবক

শিলিগুড়ির মাদানি বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, কিছু স্থানীয় যুবক সিকিমের একটি যাত্রীবাহী গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চালক আপত্তি জানালে শুরু হয় তীব্র বচসা, এরপরই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয় বললে জানা যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গাড়ি চালকদের মধ্যে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাহুল সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চালকদের অভিযোগ, প্রতি বছর উৎসবের সময় এভাবেই চাঁদার নামে চাঁদাবাজি…
Read More
বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শনিবার সংগঠনের সদস্যরা বানারাহাটের কার্গিল বস্তি ও হঠাৎ কলোনী এলাকার প্রায় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। জানা গিয়েছে, কার্গিল বস্তির প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ঘরের সমস্ত জিনিস জলে ভেসে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ৪০টি পরিবার ও হঠাৎ কলোনীর ১৫টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ত্রাণ হিসেবে প্রদান করা হয় — খাদ্য সামগ্রী: চাল, ডাল, চিড়া, তেল, গুড়, ডালিয়া, সোয়াবিন সহ প্রেসার কুকার, গামলা, হাঁড়ি, থালা, হাতা ও বাটি। এর পাশাপাশি শীতের পোশাক, কম্বল ও বেডশিট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর বানানোর টিনও প্রদান করা হয়েছে। এছাড়া এলাকায় একটি চিকিৎসা…
Read More
পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯মাইলের কাছে এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ এই ধস…
Read More
আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল ১১ অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি (NBUAA) গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের ভূমিকা পালন করে চলেছে।
Read More
বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ

বুধবার রাতে শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে একটি গোপন সূত্রে খবর আসে মাদক নিয়ে দুইজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ খালপাড়ার OC সুদীপ কুমার দত্ত বিষয়টি জানা মাত্রই সাদা পোশাকের টিম নিয়ে ঠক্কর ব্রিজের কাছে দুজন ব্যক্তিকে একটি সাইকেল সহ আটক করে,স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। তাদের তল্লাশিতে ধৃত দুই ব্যক্তি থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে দুই দুষ্কৃতী মাদক পাচার করার জন্য জ্যোতি নগর ঠক্কর ব্রিজ এলাকায় ঘোরাফেরা…
Read More
শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজ, হাতে ব্যান্ডেজ নিয়েই নেমে পড়লে বন্যাদুর্গতদের সাহায্যে। এদিন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ছিলো স্থানীয় বিজেপি কর্মীরা। মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয়। শংকর ঘোষ জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ব্যথা-যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চাই।” ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বুধবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলো। হাসপাতাল চত্বরেই তাঁকে ঘিরে ছিলেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। সকলের মুখে একটাই কথা—“বিধায়ক দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন।” কয়েকদিন আগেই বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হয় শংকর ঘোষ। ঘটনার পরই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় “বিধায়ক এখন স্থিতিশীল। আপাতত বিশ্রামই তাঁর প্রয়োজন।”হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক বলেন, “মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমি দ্রুত সুস্থ হচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞ।” দলীয় সূত্রে খবর, আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবে শংকর ঘোষ। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তিনি ফের মাঠে নেমে জনসেবার কাজে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।
Read More
বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য প্রশাসন — ত্রাণ পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাগডোগরা বিমানবন্দরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী জানান, “আমি আবার দুই-তিন দিনের মধ্যেই ফিরছি।” তিনি বলেন, “মিরিক সহ একাধিক এলাকায় চাল, লঙ্কা, হলুদ, দুধ সহ প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে। গতরাতেও ৪০০ ব্যাগ পাঠানো হয়েছে। কম্বল, সোয়েটার, জামাকাপড় পাঠানো হচ্ছে।” পাশাপাশি নাগরাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার পরিস্থিতির উপর জেলাশাসককে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরাতেও। সেখানে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই…
Read More