শিলিগুড়ি ব্যস্ততম রাস্তায় গাড়ীর ওপর ভেঙে পড়লো গাছ

শিলিগুড়ি ব্যস্ততম রাস্তায় গাড়ীর ওপর ভেঙে পড়লো গাছ

শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে বিধান রোডে ঝড়ো হাওয়ায় একটি গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির একটি গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলো সেই গাড়ী চালক থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। জানা গিয়েছে, সেই গাড়িটি সেবক রোড থেকে ভেনাস মোড়ের দিকে যাচ্ছিলো ঠিক সেই সময় ভেনাস মোড় পৌঁছানোর আগেই ঝড়ো হাওয়ার জেরে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে যায়। রাস্তার মাঝখানে থাকা লোহার ডিভাইডারের জন্যে প্রাণে বেঁচে যায় সেই গাড়ি চালক এবং পথ চলতি মানুষেরা। এরপর তড়িঘড়ি ভেনাস মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা পৌঁছে সেই গাড়ির চালককে বের করে। ঘটনার জেরে প্রচুর যানযটের সৃষ্টি হয় শহর জুড়ে। এরপর দমকলের কর্মীরা…
Read More
আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুরনিগমে

আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুরনিগমে

শিলিগুড়ি : সোমবার শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক। বৈঠকের মধ্য দিয়ে একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিন। এদিনের এই বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, এমএমআইসি, বোরো চেয়ারপারসন, WBSEDCL এর আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র গৌতম দেব, তিনি বলেন আন্ডারগ্রাউন্ড কেব্লিং এর কাজে অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়েই আজ আলোচনা করা হল এবং দ্রুত কিভাবে সে সমস্যা গুলি সমাধান করা যায় সেই বিষয়েও দিন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পাশাপাশি বিভিন্ন ফেসে এই কাজ সম্পন্ন…
Read More
ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে এক যুবক

ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে এক যুবক

শিলিগুড়ির আশরাফ নগর থেকে গভীর রাতে এন,জে পি সংলগ্ন সাউথ কলোনি এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন্ড সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার মধ্যরাত্রে শিলিগুড়ির আশরাফ নগর এলাকার যুবক মোহাম্মদ ইমতিয়াজ স্কুল ব্যাগে ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন এন,জে পি সংলগ্ন সাউথ কলোনী এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সমেত হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে এন,জে পি থানার পুলিশ। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা…
Read More
বসন্ত উৎসবে রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি

বসন্ত উৎসবে রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি

বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি। হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি। রঙের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ।  ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা। প্রতি বছরের মতোই হোলির বাজারে এবার‌ও  রকমারি পিচকারি‌ সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে। ভেষজ‌ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। তবে এবার হোলিতে  বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে  ড্রোন পিচকারি। শিশু কিশোরদের কাছে এই পিচকারীর দারুন চাহিদা রয়েছে এবার। জলপাইগুড়ি শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলোতে ভিড় করে এই ড্রোন…
Read More
অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান পৌরসভার

অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান পৌরসভার

অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি। ইতিমধ্য বর্তমান পুরবোর্ড রনংদেহি মেজাজেই এই অবৈধ নির্মান ভাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। হাইকোর্ট এর নির্দেশে শহরের বহু অবৈধ নির্মান বর্তমানে মাটির সঙ্গে মিশেছে। ব্যাতিক্রম নয় শহরের প্রধান নগরের সিস্টার নিবেদিতা রোড। ওই রাস্তাটির একাংশ একসময় দখলে ছিল ব্যাবসায়ী ও এলাকার বেশ কিছু নাগরিকদের দখলে। কেও বা দোকান, কেও বাড়ি বানিয়ে রাস্তা দখল করে ব্যাবহার করছিল সরকারী রাস্তাটি।তবে সমস্থটাই ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান পুরসভা। বুধবার ফের আবারো সেই একই রনংদেহি মেজাজে উচ্চ আদালতের নির্দেশে পুলিস প্রসাশনকে সঙ্গে নিয়ে দুটি অবৈধ দোকানের একাংশ ভেঙ্গে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে।সকাল থেকেই এদিন পুর আধিকারিকেরা পুর…
Read More
আগামী ৬ই এপ্রিল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা

আগামী ৬ই এপ্রিল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা

রামনবমী উপলক্ষে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আগামী ৬ই এপ্রিল রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী রাম জন্ম উৎসব ধর্মীয় শোভাযাত্রা। প্রত্যেক বছরের মত এই বছরও শ্রী রাম নবমীর  শোভাযাত্রা এ বছরেও  তাৎপর্যপূর্ণ ভাবে হবে মনে করছেন উদ্যোক্তারা। ৬ই এপ্রিল রবিবার সকাল সাড়ে নটায় শিলিগুড়ির মাল্লাগুরীর হনুমান মন্দিরের সামনে থেকে এক পূজা অর্জনের মাধ্যমে শুরু হবে রামনবমীর এই শোভাযাত্রা। শুভযাত্রাটি শিলিগুড়ি র মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হিলকার্ট রোড এয়ার ভিউ মোর সেবক মোর হয়ে পানি ডাঙ্কি মোড় বিধান রোড হয়ে ভেনাসমোর ইয়ার ভিউ মোর হয়ে বর্ধমান রোড জলপাই মোর এস এফ রোড হয়ে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলের ময়দানে এসে শেষ হবে।
Read More
চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাত্রে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ির ৩০ নাম্বার ওয়ার্ডে দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় ১০ থেকে ১২ জন দুষ্কৃতি শহরে অপরাধের ঘটনা সংঘটিত করতে জড়ো  হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে বাকিরা পুলিশের অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জোগাড় করে তাদের খোঁজে চলছে তল্লাশি। অপরদিকে ধৃত চারজনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি থানার পুলিশ…
Read More
পরিতক্ত কুয়ো থেকে নিরাপদে পূর্ণবয়স্ক এক চিতাবাঘকে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা

পরিতক্ত কুয়ো থেকে নিরাপদে পূর্ণবয়স্ক এক চিতাবাঘকে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা

শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে একটি পরিতক্ত কুয়ায় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের। ঘটনার স্থলে বনবিভাগের কর্মীরা এসে পরিতক্ত ওই কুয়ো থেকে চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। অন্যদিকে ওই এলাকায় চিতা বাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Read More
দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস

দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস

শিলিগুড়ি : শনিবার সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক মহিলা দিবস। এদিন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের তরফে শিলিগুড়ির সফদর হাশমি চকে উদযাপন করা হয় আজকের এই দিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা নাথ সহ দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যান্য কার্যকর্তারা। মূলত এদিন পথ চলতি মহিলাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানিয়ে এবং চকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে এই দিনকে উদযাপন করে দার্জিলিং জেলা মহিলা কংগ্রেস।
Read More
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়ি খালপাড়া পুলিশের তরফে মিছিলের আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়ি খালপাড়া পুলিশের তরফে মিছিলের আয়োজন

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী আমি সব পারি। সেই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি খালপাড়া পুলিশ ফাড়ির তরফ থেকে স্থানীয় মহিলাদের কে সাথে নিয়ে একটি মিছিলের আয়োজন করে। শোভাযাত্রাটি খালপাড়া এলাকার মিলন সমিতি শীতলা মন্দির থেকে  শুরু হয় স্থানীয় মহিলা ও পুরুষেরা অংশগ্রহণ করে, শীতলা মন্দির থেকে শুরু করে খালপাড়ার একাধিক রাস্তা পরিক্রমা করে আবার শীতলা মন্দিরে এসে শেষ করে।  শীতলা মন্দিরে পুরুষ ও মহিলাদেরকে সাথে নিয়ে আজকে এই নারী দিবস কেন কিসের জন্য সেই বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস খালপাড়া আউটপোস্টের ওসি সুদীপ দত্ত সহ একাধিক পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।
Read More
শিলিগুড়িতে জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়

শিলিগুড়িতে জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়

আজ গোটা ভারত বর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। ২০১৯ সালে ভারত বর্ষ জুড়ে জন ঔষধি ঔষধের দোকান গুলি চালু হয়েছিল। যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় ৩০হাজার কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারত বর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ১৫হাজার জন ঔষধি দোকান রয়েছে। আগামীতে কেন্দ্রের লক্ষ আরো ২৫হাজার জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্য। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা। শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর মোর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক…
Read More
শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের উদ্দ‍্যোগে শুরু হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান

শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের উদ্দ‍্যোগে শুরু হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান

শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে শুক্রবার খালপাড়ার এম আর রোড সংলগ্ন একটি গোডাউনে অভিজান চালিয়ে প্রচুর প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ বাজেয়াপ্ত করে। নানা ভাবে শিলিগুড়ি পুরনিগম প্রচার অভিযান চালিয়েও শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ ছেয়ে রয়েছে। এই প্লাস্টিক ক‍্যারি ব‍্যাগ বন্ধের জন‍্য নানান ভাবে কৌশল করে চলেছে শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের স‍্যানেটারি ইনস্পেক্টর মৃগাঙ্ক দে জানান তদের প্রয়াস লাগাতার চলবে।এর আগে শহরের বিভিন্ন বাজার গুলোতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কিছু কিছু বাজারে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এই জন‍্য এবার তারা গোভাউন গুলোতে অভিযান চালানো শুরু করেছেন।
Read More
পুলিশ না গাঁজা ব্যবসায়ীকে আটক করলো নাগরীক সমাজের মহিলা কমিটি

পুলিশ না গাঁজা ব্যবসায়ীকে আটক করলো নাগরীক সমাজের মহিলা কমিটি

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর অধীন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার এলাকায় এক মহিলা দীর্ঘদিন ধরেই গাঁজার কারবার চালাচ্ছিল। তবে এই খবর ছিল না নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে। অবশেষে ময়দানে নাগরিক সমাজের মহিলা কমিটি। তারাই অভিযান চালিয়ে উদ্ধার করল পাঁচ কেজি ৯০ গ্রাম গাঁজা। এই ঘটনায় গোলাপী দাস নামে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন মহিলা কমিটির সদস্যারা। জানা গিয়েছে গতকাল রাতে ওই মহিলা ধুপগুড়ি থেকে পাঁচ কেজি ৯০ গ্রাম গাঁজা নিয়ে শিলিগুড়ির মাদানী বাজারের ওই বাড়িতে এসেছিল। এই খবর পৌঁছে গিয়েছিল নাগরিক সমাজের মহিলা কমিটির সদস্যাদের কাছে। এরপর তারাই অভিযান চালান ওই বাড়িতে। খবর দেওয়া হয়নি…
Read More
ফের চুরি মন্দিরে, ক্ষোভ বাসিন্দাদের

ফের চুরি মন্দিরে, ক্ষোভ বাসিন্দাদের

এ-যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন ফুলবাড়ি- ডাবগ্রাম এলাকায়। প্রতিদিন ওই  সমস্থ এলাকায় কোন না কোন মন্দিরে চুরির ঘটনা ঘটেই চলছে। পুলিশ তৎপরতার সাথে চুরি সামগ্রী দোষীকে গ্রেফতার করলেও কমেনি চুরির দৌরাত্ম্য। এবার চুরির ঘটনা ঘটলো এনজেপি সংলগ্ন সাউথ কলোনী রামনগর মজদুর বস্তি এলাকার একটি হনুমান মন্দিরে। বৃহস্পতিবার সকালে যখন মন্দির কতৃপক্ষ মন্দির খুলতে যান তখন দেখেন দান বাক্স ও সাউন্ড সিস্টেম মন্দির থেকে চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেন এনজেপি থানায়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ,মাঝে মধ্যই এই হনুমান মন্দিরে চুরির ঘটনা ঘটায় দুস্কৃতিরা। মুলত বর্তমান সমাজে নতুন প্রজন্ম নেশায় আসক্ত হওয়ার…
Read More