04
Apr
শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরে ছড়ালো বোমাতঙ্ক। জানা যায় গতকাল দুপুর নাগাদ পবিত্র নগর এলাকায় এক ফাকা জমিতে জনাকয়ক যুবক ওই গ্রেনেড পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় সিআইডি কেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে গ্রেনেডটি হাতে তৈরি নয়, বরং ম্যানুফ্যাকচার করা হয়েছে। তৎক্ষণাৎ ওই জায়গাটিকে খালি করে দেয় পুলিশ এবং সিল করে দেওয়া হয় জায়গাটিকে। শুক্রবার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ওই পরিত্যক্ত জমিতে গ্রেনেড উদ্ধার করতে পৌঁছায় সেনাকর্মীরা। জানা যায় গ্রেনেড উদ্ধার করে…
