অয্যোধায় রাম মন্দির উদ্ধোধনকে ঘিরে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী

অয্যোধায় রাম মন্দির উদ্ধোধনকে ঘিরে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী

গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি শহর সহ গ্রামীণ এলাকায় আনন্দে উৎসবে মেতেছে সাধারণ মানুষ। অয্যোধায় রাম মন্দির উদ্ধোধন উপলক্ষে উল্লাসে মাতলেন খড়িবাড়িবাসী। সোমবার খড়িবাড়ি কালী মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খড়িবাড়ি বাজার, কদমতলা মোড় হয়ে কল্যাণ আশ্রম হয়ে পুনরায় খড়িবাড়ি কালি মন্দিরে এসে শেষ হয়। দীর্ঘ প্রতিক্ষার পর ঐতিহাসিক মূহুর্তে শোভাযাত্রার মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন রামভক্তরা। গোটা দেশবাসীর মতো আমরা অনেক খুশি বলে জানান কালি মন্দির কমিটির সদস্য ইন্দ্রনীল জসত্তয়াল। এদিন শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ।
Read More
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”

এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ওর্য়াডের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব "ঊষসী"।শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ও ১৯ নম্বর ওর্য়াড উৎসব কমিটির উদ্দ‍্যোগে ২০ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত নানান ক্রিড়া মুলক প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের রান্না প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই রয়েছে এই ওর্য়াড উৎসবে। সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ অতিক্রম করে উৎসবের সূচনা হয়।ওর্য়াডের পুরমাতা মৌসুমী হাজরা জানান ওর্য়াডের সকলের জন‍্য এই উৎসব।প্রবীণ সহ ওর্য়াডের মহিলারা যথাযথ ভাবে এই উৎসবে ভাগ নিয়েছেন।
Read More
অপেক্ষার অবসান, ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করলো রেল

অপেক্ষার অবসান, ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করলো রেল

শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট এবং ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাগড়কোট রেলগেটের সমস্যা সমাধানের উদ্যোগী হলো রেল কর্তৃপক্ষ। সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী রেলগেট সংস্কার ও মেরামতের কাজ শুরু করলো রেল কর্তৃপক্ষ। এর আগে রেলগেটটি বেহাল দশায় থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই সমস্যা নজরে আসতেই সমাধানের উদ্যোগ নেন বিধায়ক শংকর ঘোষ। এরপর তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেরামত এবং সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সেই মতো এদিন সকাল থেকেই রেলগেট সংস্কারের কাজ শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ এবং এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার। পাশাপাশি বাগরাকোট রেলগেটের যানজট সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থার…
Read More
জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির একটি সংস্থার ১৫ জন খেলোয়াড়েদের মধ্যে ১৪ জন খেলোয়াড় শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে চার জন সোনা, দুজন সুপার গোল্ড, চারজন ব্রোঞ্জ ও চার জন রূপার পদক অর্জন করেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয় সংস্থার সদস্যরা৷ কোচ সুবির সরকার বলেন, ৮ থেকে ২৬ বছর বয়সীদের নিয়ে আয়োজিত ওই খেলায় আমার ছাত্রছাত্রীরা যে সাফল্য লাভ করেছে তার জন্য আমি গর্বিত।
Read More
“আমি তোমাদেরই” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

“আমি তোমাদেরই” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

দিন এগোচ্ছে,কমছে ফোনের সংখ্যা। হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। প্রায় ৩০ থেকে ৩৫ টি, বা তার অধিক ফোন তিনি নিয়েছেন শুনেছেন অসুবিধার কথা। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছেন তিনি। সময়ের সাথে সাথে কমছে ফোনের সংখ্যা। শনিবারের টক টু মেয়রে মাত্র ১৩ টি ফোন এসেছে মেয়রের কাছে। আর তাতেই বোঝা যাচ্ছে শহরে সমস্যা অনেকটাই নিরসন করতে পেরেছেন তিনি। তবে বাগরাকোট রেল ক্রসিং নিয়ে চিন্তিত তিনি। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একাধিক ভাবনা নিয়েছেন তিনি।…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল ৪৪ তম ‘উৎসর্গ’ রক্তদান শিবির

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল ৪৪ তম ‘উৎসর্গ’ রক্তদান শিবির

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৪৪ তম 'উৎসর্গ' রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল আউট পোস্টে। শনিবার সকাল থেকেই মেডিকেল আউট পোস্টে এই শিবিরকে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে পুলিশ কর্মীদের মধ্যে। এই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের এডিসিপি শুভেন্দু কুমার। এই রক্তদান শিবিরের মাধ্যমে তরাই ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে ২১০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয়।এছাড়াও বেশ কিছু স্কুল পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ এবং গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
Read More
ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব

ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব

ফুলবাড়িতে সাতসকালে পরিযায়ী পাখি পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। প্রতিবছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিদের ভিড় জমে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয়ে। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম মনে করছেন গৌতম দেব। কারণ, সম্প্রীতি সিকিমে বন্যা পরিস্থিতির কারণে ফুলবাড়ির তিস্তা ও মহানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় অনেকাংশেই পলিমাটি জমে থাকার কারণে পাখি বসতে পারে না। পাশাপাশি ফুলবাড়ির তিস্তার পারে অবস্থিত পার্কটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামানিক। এদিন সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিযায়ী…
Read More
খড়িবাড়ির বাতাসীতে দুর্ঘটনার কবলে তিনটি লরি, চাঞ্চল্য এলাকায়

খড়িবাড়ির বাতাসীতে দুর্ঘটনার কবলে তিনটি লরি, চাঞ্চল্য এলাকায়

সাতসকালে দূর্ঘটনার কবলে পড়লো ২টি বাঁশবোঝাই লরি এবং একটি বালিবোঝাই লরি।‌ সোমবার খড়িবাড়ির বাতাসীর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, পাথরবোঝাই লরি ব্রেক কষতেই পিছন থেকে আসা বাঁশবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুমরে মুচড়ে যায় বাঁশবোঝাই লরিটি। পরে বাঁশবোঝাই লরিতে আটকে পড়লে চালককে উদ্ধার করা হয়। অন্যদিকে, অপর একটি বাঁশবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক দোকান ধাক্কা দেয়।‌‌ গোটা ঘটনায় এক চালক আহত হন বলে জানা গিয়েছে। দূর্ঘটনাগ্রস্ত চালক জানান, অসম থেকে উত্তর প্রদেশের দিকে যাচ্ছিল বাঁশবোঝাই লরি দুটি।‌ গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
Read More
ডাঃ হরিকৃষ্ণান পার্থসারথি টিএভিআই-এর ব্যবহার সম্পর্কে জানিয়েছেন

ডাঃ হরিকৃষ্ণান পার্থসারথি টিএভিআই-এর ব্যবহার সম্পর্কে জানিয়েছেন

অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল ভানারাম, প্রফেসর হরিকৃষ্ণান পার্থসারথির উপস্থিতিতে শিলিগুড়ির রাজদরবার হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, হিল কার্ট রোড, মহানন্দা সেতুর কাছে, শিলিগুড়ি জংশনে ১৬ই ডিসেম্বর, সন্ধ্যায় একটি প্রেস মিটের আয়োজন করা হয়েছিল। ডাঃ হরিকৃষ্ণান পার্থসারথি হলেন একজন বিখ্যাত এমডি (জেন মেড), এমডি (কার্ডিওভাসকুলার রিসার্চ, ইউকে) এমআরসিপি (লন্ডন, ইউকে), সিসিএসটি-কার্ডিও (কেমব্রিজ, ইউকে), ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি (টরন্টো, কানাডা), এফআরসিপি-ইউকে, FSCAI- USA, ভানারামের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের একজন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রেস মিটে তিনি বুকে ব্যথা, স্ট্রেস, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ কোলেস্টেরল, বসে থাকা জীবনযাত্রা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন এবং হার্ট অ্যাটাকের পারিবারিক ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করেছেন। ডঃ হরিকৃষ্ণান পার্থসারথি ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন…
Read More
শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম

শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম

শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে ফের অবৈধ নির্মান ভাঙলো পুরনিগম। সেখানে একটি বাড়িতে অবৈধ নির্মান ভাঙা হয়। অভিযোগ, ওই বাড়ির মধ্যে অবৈধভাবে বেশ কিছু নির্মান করা হয়েছিল। বাড়িটি অনুষ্ঠানের জন্য ভবন হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। তারপরেই বাড়ির মালিককে পুরনিগমের তরফে বেশ কয়েকবার নোটিশও করা হয়। এরপরও অবৈধ নির্মান না ভাঙায় শুক্রবার পুলিশের উপস্থিতিতে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। এদিন বাড়িটির সামনের অংশ যেমন ভাঙা হয় পাশাপাশি ওপরে থাকা অবৈধ নির্মানও ভেঙে দেওয়া হয়। এদিন সকাল থেকেই এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশ মোতায়ন রয়েছে।
Read More
এনজেপি স্টেশনের প্লাটফর্ম থেকে ভেণ্ডরদের উচ্ছেদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

এনজেপি স্টেশনের প্লাটফর্ম থেকে ভেণ্ডরদের উচ্ছেদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

এনজেপি স্টেশনে ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। তাঁর ওপর চলে আরপিএফ এর জুলুমবাজি। এর প্রতিবাদে এবং ভেন্ডারদের পুনর্বাসনের দাবিতে ফের একবার সরব হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশনের হকারদের ওপর আরপিএফ জুলুমবাজি করছে। পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। এরফলে সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার শ্রমজীবী মানুষকে। সেই কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি ও আরপিএফ এর জুলুমবাজির প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি’র তরফে মিছিল করা হয়। এরপর রেলের এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। আইএনটিটিইউসি’র সভাপতির সুজয় সরকার বলেন, প্ল্যাটফর্ম থাকা ভেন্ডারদের পুনর্বাসন দিতে হবে এবং আরপিএফ এর জুলুমবাজি…
Read More
পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের লক্ষ্যে উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র

শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকায় উন্নয়নের কাজে সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মঙ্গলবার এই বিষয় নিয়ে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকে শহরে একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে মন্ত্রীকে প্রস্তাব দেন মেয়র। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হবে যা দিয়ে শহরের রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক কাজ হবে। একই সঙ্গে ৩৪ নং ওয়ার্ডে একটি ব্রীজ তৈরি করা হবে।জানা যায়, এর আগেই মেয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে অর্থ বরাদ্দ করার জন্য আবেদন জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিছু কাজের প্রস্তাব দেওয়া হয়। সেই সমস্ত কাজ নিয়ে এদিন ফের…
Read More
নৈহাটির বড়মা এবার শিলিগুড়িতে

নৈহাটির বড়মা এবার শিলিগুড়িতে

শিলিগুড়ির পাল পাড়ার মহামায়া ক্লাবে এবার পুজিত হচ্ছেন বড় মা। নৈহাটির বড়মার আদলে তৈরি করা হয়েছে তাঁদের মূর্তি। উদ্বোধনের দিন থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। বড় মাকে একবার দর্শন করে প্রনাম করতে দূর দূর থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন মণ্ডপে। আর এই ভিড় সামলাতে নাজেহাল হচ্ছে প্রশাসন। সদ্য ভাইরাল হওয়া সংলগ্ন ক্লাব মণ্ডপের এক চিত্রে দেখা যায়। কেউ কেউ মোবাইলের ক্যামেরা অন করে বড়মার ছবি তুলছেন, আবার কেউ কেউ নতমস্তকে বড় মাকে প্রনাম করছেন।
Read More
প্রবল ভিড়, শিলিগুড়ির তরুণ সংঘ পূজো মণ্ডপে

প্রবল ভিড়, শিলিগুড়ির তরুণ সংঘ পূজো মণ্ডপে

কালীপুজোর আনন্দের মাঝে শিলিগুড়ি বাসীর নজর কাড়লো তরুণ সংঘ ক্লাব। কারণ এবার তরুণ সংঘের বিশেষ আকর্ষণ হল মাকাউ এর।যা দেখার জন্য রাস্তায় লেগেই রয়েছে পথচারীদের ভিড়। সেই ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণে আনতে মণ্ডপের আশেপাশে ছোটো বড় সব ধরনের সমস্ত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন প্রশাসন। তাঁর পরেও সেই রাস্তায় যান বাহনের কোলাহল লেগেই রয়েছে। যার কারণে অসুবিধে হচ্ছে সমস্ত মণ্ডপ দর্শনার্থীদের।
Read More