12
Oct
আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত পণ্যসামগ্রী ডেলিভারির চাপ সামলাতে ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে ৫০ হাজারেরও বেশি কিরানা। এদের মধ্যে রয়েছেন আসামের হাজার হাজার খুচরো বিক্রেতা। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়ে তারা আসন্ন বিগ বিলিয়ন ডেজ চলাকালীন লক্ষ লক্ষ ফ্লিপকার্ট গ্রাহককে নিরাপদ ডেলিভারি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কিরানা প্রোগ্রাম আসাম ও ভারতের অন্যত্র হাজার হাজার কিরানাকে তাদের আয় বাড়াতে এবং নিরাপদ ও স্যানিটাইজড পদ্ধতিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করছে। আধুনিক প্রযুক্তির সুবিধাগুলিও আয়ত্ত্ব করছেন তারা। গত মার্চ মাসে আসামের ঘিলাগুড়ি গ্রামের ২৮ বছর বয়সী মইনুদ্দিন আহ্মেদ ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়েছেন। একটানা লকডাউনের কারণে মইনুদ্দিনের…
