সমস্ত গুঞ্জনে ইতি টেনে অবশেষে দল বদল করলেন প্রণব পুত্র

সমস্ত গুঞ্জনে ইতি টেনে অবশেষে দল বদল করলেন প্রণব পুত্র

জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই, এবার তা সত্যি হতে চলেছে। কংগ্রেসে থাকা সত্তেও বরাবরই তিনি সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসকদলকে। অনেক সময়ই তাকে পাশে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এবার সেসবে গুঞ্জনে ইতি টেনে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই কংগ্রেসের সঙ্গে বহু বছরের সম্পর্ক ছিন্ন করে রাজনৈতিক কেরিয়ারের নতুন পথে পা রাখলেন অভিজিৎ মুখোপাধ্যায়। যোগদান পর্বে ছিলেন, তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের…
Read More
একের পর এক গ্রেপ্তার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে

একের পর এক গ্রেপ্তার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কাণ্ডে। গ্রেফতার হলও আরও একজন। কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেপ্তার দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী। ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সাউ। ওই ব্যক্তির বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের সেই ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। তাকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে যে, কলকাতার আর কোনও স্থানে কসবার মত ভুয়ো টিকা কেন্দ্র খোলা হয়েছে বা হয়েছিল কিনা। ইন্দ্রজিৎকে জেরা করে সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ভুয়ো আইএএস দেবাঞ্জনের প্রাক্তন কর্মচারী ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে চাকরি পান। কসবার রাজডাঙার ভুয়ো…
Read More
সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)। টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত…
Read More
দল বদল করলেও পূর্ব দলের সাথেই থাকলেন অধিবেশনে

দল বদল করলেও পূর্ব দলের সাথেই থাকলেন অধিবেশনে

সরগরম হল রাজ্য রাজনীতি। প্রথম দিনেই রাজ্য বিধানসভা অধিবেশন জুড়ে জল্পনা উঠলো তুঙ্গে। সপ্তাহখানেক দল বদলালেও বাজেট অধিবেশনে আগের দলের পাশেই থাকলেন তিনি। নবগঠিত রাজ্য বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপি বিধায়কদের সঙ্গেই বসলেন দলত্যাগী মুকুল রায়। তাঁর আসনও রাখা হয়েছে সামনের দিকেই। তৃণমূলে ফিরে এলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। আজই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের পর যাঁর দলবদল সবচেয়ে বেশি রাজনৈতিক আলোড়ন ফেলেছিল তিনি হলেন মুকুল রায়। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুলের। তবে তৃণমূলে ফিরলেও খাতায় কলমে এখনও তিনি বিজেপিরই বিধায়ক। তৃণমূলে ফেরার পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে চিঠি…
Read More
শুরু হতেই শেষ করতে হলো অধিবেশন

শুরু হতেই শেষ করতে হলো অধিবেশন

শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হল ভাষণ। উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিক্ষোভের চিৎকার উঠলো চারদিকে। চরমে পৌছালো রাজ্য রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার বিধানসভায় সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। নিয়ম মেনে এদিন অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যপালের বক্তৃতা শুরু হতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হইহট্টগোলে কার্যত মাঝপথে থমকে গেল রাজ্যপালের ভাষণ। চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করলেন রাজ্যপাল। বেরিয়ে যেতে বাধ্য হন রাজ্যপাল। রাজ্যপালকে বিদায় জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই থেকে…
Read More
ভোট পরবর্তি আক্রান্তদের জন্য কড়া নির্দেশ দিল আদালত

ভোট পরবর্তি আক্রান্তদের জন্য কড়া নির্দেশ দিল আদালত

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয় আদালতে। মামলা শুরু হলে কোর্টের তরফে জানানো হয়, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন দিতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলা শুরু হতেই রাজ্যকে একাধিক বিষয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ আদালত। পাশাপাশি জানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিটি অভিযোগের জন্য এফআইআর দায়ের করতে হবে৷ একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী…
Read More
খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য

খরচ কমাতে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তার আছ থেকে বাদ পড়েনি বাংলাও। এই করোনা আবহে দেশের পাশাপাশি রাজ্যেও আর্থিক সংকট৷ তাই এবার এই করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না। সরাসরি জানানো হলো অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ আজ শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক আগেই খরচে রাশ…
Read More
রাজ্য জুড়ে বৃষ্টির আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির আবহাওয়া

গরমের দাবদাহে থেকে একটু হলেও স্বস্তি মিলছে বঙ্গবাসীর। বিগত কদিন ধরেই রাজ্যবাসীকে গরম থেকে মুক্তি দিয়েছে বৃষ্টির আবহাওয়া। রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ অক্ষরেখার দাপট। এবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী নয় শুধু বরং প্রবল অতি ভারীর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। পাশাপাশি বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বাড়বে মাত্রাতিরিক্তভাবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে শহরে।
Read More
একের পর এক চাঞ্চল্যকর তথ্য ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে

একের পর এক চাঞ্চল্যকর তথ্য ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে

করোনা থেকে বাঁচার প্রধান উপায় টিকাকরণ, সেই টিকাকরণ নিয়েই রাজ্যে হয়ে গেছে বড় প্রতারণার ঘটনা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ঘটনায়। এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার আরও এক সন্দেহভাজন। কসবা ভুয়ো টিকা-কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরবিন্দ বৈদ্য। তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এই নিয়ে গ্রেফতার হলেন ৫ জন। অরবিন্দ বৈদ্য প্রথম থেকেই নিজেকে নিরাপরাধ বলে দাবী করলেও, তদন্তকারীরা কখনই তাঁর কথা মেনে নেয়নি। একজন দেহরক্ষী হয়ে সর্বক্ষণ দেবাঞ্জনের সঙ্গে সঙ্গে থাকার পরও তিনি কিছুই জানেন না- একথা একদমই মানতে পারেনি তদন্তকারীরা। খতিয়ে…
Read More
পরিবহন ব্যবস্থা চালু হয়েও ভোগান্তি থেকে রেহাই মিলল না সাধারণ যাত্রীদের

পরিবহন ব্যবস্থা চালু হয়েও ভোগান্তি থেকে রেহাই মিলল না সাধারণ যাত্রীদের

রাজ্যে কিছুটা কমেছে সংক্রমণ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি। পরিস্থিতি শিথিল হতেই ছাড় এল রাজ্যের বিধিনিষেধে। আজ থেকে খুলে গেল পরিবহন ব্যবস্থা। প্রায় মাস দেড়েক পর বৃহস্পতিবার থেকে রাস্তায় বাস নামল। আজ থেকে রাজ্যের রাস্তায় সরকারি ও বেসরকারি বাস চলার কথা। তবে বেসকারি বাস চালনা নিয়েই বেশ কিছু সমস্যা রয়েছে। বাস মালিকরা ভাড়া বৃদ্ধি দাবি করেছেন। কিন্তু বাস্তব চিত্র তো অন্য় কথা বলছে। যাত্রীদের দাবি, হাতে গোণা কিছু বাস রাস্তায় নেমেছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে হা পিত্যেশ করে বাসের জন্য দাঁড়িয়ে থাকছেন যাত্রীরা। বাস পেতে রীতিমতো দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বাস মালিকদের দাবি জ্বালানির তেলের দাম আকাশছোঁয়া। ৫০ শতাংশ যাত্রী নিয়ে…
Read More
এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যে ভাড়া বাড়ল ক্যাবেরও

এবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যে ভাড়া বাড়ল ক্যাবেরও

করোনা আবহ, লকডাউন তার মধ্যে সব কিছুর মূল্যবৃদ্দি। মাথায় হাত মধ্যবিত্তের। সমস্যায় পড়তে চলেছে মধ্যবিত্তেরা। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে পেট্রল-ডিজেটেলর দাম। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। এবার থেকে অনলাইনে ভাড়া করা ক্যাবে উঠলে খরচ হবে আরও বেশি গ্যাঁটের কড়ি। করোনা আবহে প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্যের জন্যই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। করোনা আবহে অবশেষে ১ জুলাই থেকে গণ পরিবহণে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে বাস। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান-সহ ১১টি রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রলের দাম। কলকাতাতেও…
Read More
একের পর এক ভুয়ো কান্ড ধরা পড়ছে রাজ্যে

একের পর এক ভুয়ো কান্ড ধরা পড়ছে রাজ্যে

মারণ রোগ করোনা ভাইরাস থেকে বাঁচার প্রধান উপায় টিকাকরণ এবং কড়া বিধিনিষেধ। তাই রাজ্যে কড়া বিধিনিষেধের পাশা পাশাপাশি টিকাকরণেও জোর দিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্য। একের পর এক ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়ে যথেষ্ট উত্তাল রাজ্য রাজনীতি। কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শহরে ফের গ্রেপ্তার ভুয়ো সরকারি আধিকারিক। গতকাল রাতে থিয়েটার রোড এলাকা থেকে ওই ভুয়ো অফিসারকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ। ধৃতের নাম আসিফুল হক৷ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। বাজেয়াপ্ত তার নীল বাতি লাগানো বিলাসবহুল গাড়িও। বুধবারই তাকে আদালতে তোলা হবে। মঙ্গলবার রাতে বেনিয়াপুকুরের দিকে রাস্তায় নাকা তল্লাশি চালাচ্ছিল ট্রাফিক পুলিশ। সেই সময় ওই…
Read More
আরও কড়া পদক্ষেপ রাজ্যের

আরও কড়া পদক্ষেপ রাজ্যের

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। এই টিকাকরণ নিয়েই রাজ্যে ঘটে গেলো বড় ঘটনা। ভুয়ো টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্য। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ব্যাপক অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। কলকাতার কসবায় ভুয়ো টিকাকরণ শিবির কাণ্ডের জেরে রাজ্যে আরও কড়া হল টিকাকরণ শিবির আয়োজনের বিধি। ভুয়ো ভ্যাকসিন শিবিরের মত ঘটনা রুখতে রাজ্যে এখন থেকে টিকাকরণের কাজে যুক্ত রয়েছে এমন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যৌথভাবে বেসরকারি টিকাকরণ শিবিরের আয়োজন করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে নজরদারি চালাবে স্বাস্থ্য দফতর। বেসরকারি শিবিরের আয়োজন করতে গেলে…
Read More
আরও নিম্নমুখী হল করোনা সংক্রমণ

আরও নিম্নমুখী হল করোনা সংক্রমণ

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে ১৮৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৬,৭১০। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০৩৩ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩২। এখনও পর্যন্ত…
Read More