21
Nov
রাজ্যে থাবা বসাতে শুরু করেছে শীত। দেশজুড়েই শীতের আমেজ। একাধিক রাজ্যে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চলতি মরসুমেই আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিল IMD। উত্তর-পূর্ব মৌসুমির মরসুম চলাকালীন সক্রিয় হয়ে ওঠে ভারত মহাসাগর। নভেম্বর মাস নাগাদ ঝোড়ো-কার্যকলাপ বাড়তে থাকে। যদিও এ বছর এখনও পর্যন্ত তুলনামূলকভাবে শান্ত রয়েছে পরিস্থিতি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় 'দানা'-র প্রকোপই দেখা গেছে। কিন্তু, এবার এল নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন ঘূর্ণিঝড়। এমনই পূর্বাভাস দিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সমুদ্রে নতুন একটি সাইক্লোন আসতে পারে। নভেম্বরের ২১ তারিখেই এর উৎপত্তি। তবে, এর তীব্রতা বাড়বে ২২ ও ২৩ নভেম্বর। যদি এটি ঝড়ে পরিণত হয়, তাহলে…
