20
Sep
সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ…
