পরীক্ষায় একবার পাশ করলেই হবে, জারি বড় নির্দেশিকা

পরীক্ষায় একবার পাশ করলেই হবে, জারি বড় নির্দেশিকা

এবার বড় পরিবর্তন করা হলো পরীক্ষার নিয়মে। এ বার থেকে একবার টেট উত্তীর্ণ হলেই আর কখনও দিতে হবে না টেট। অবশেষে কেন্দ্রের নির্দেশ মেনে এমনটাই জানাল রাজ্য। নির্দেশিকা জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল একবার টেট পাশ করলেই তার মেয়াদ থাকবে ‘আজীবন’। পূর্বে এনসিটিই-র তরফ থেকে টেট সার্টিফিকেটের মেয়াদ আজীবন করার জন্য আইনে সংশোধন করা হয়। অবশেষে এসএসসির তরফে টেট পাশের পর সার্টিফিকেটের ওপর এই নির্দেশিকা জারি করা হয়। জানিয়ে রাখি, এর আগে টেট উত্তীর্ণ দের সার্টিফিকেটের মেয়াদ ছিল সাত বছর পর্যন্ত। এখন সেই সময়সীমা তুলে দেওয়া হল। এবার থেকে একবার টেট উত্তীর্ণ হলে আর দিতে হবেনা টেট। কেন্দ্রের…
Read More
মামলা লড়ার টাকা নেই তার কাছে, এই বলেই জামিনের আবেদন সুকন্যার

মামলা লড়ার টাকা নেই তার কাছে, এই বলেই জামিনের আবেদন সুকন্যার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় বর্তমানে তিহাড় বন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল। একবার ফের দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। সুকন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে চান। তাই অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার। এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা লিখিত আবেদনে সুকন্যা জানিয়েছেন, ইডি তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত নিজের আইনজীবীদের ‘ফি’ জোগাতে অক্ষম তিনি। শুধু তাই নয়, রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের…
Read More
বড় ঘোষণা ডিএ বিক্ষোভকারীদের তরফে

বড় ঘোষণা ডিএ বিক্ষোভকারীদের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সরকারি যৌথ মঞ্চের পক্ষ থেকে বাংলা জুড়ে ‘জল বন্ধ’ কর্মসূচির ডাক দেওয়া হল আগামী পাঁচ ও ছয় জুলাই। দুই দুই দিন কর্ম বিরতির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, ওই দুইদিন কর্মবিরতি পালন করবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জয়…
Read More
একেবারে আকাশছোঁয়া সবজির দাম

একেবারে আকাশছোঁয়া সবজির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, নিত্যদিনের সংসার চালাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতেই আবার নতুন করে সবজির দাম একেবারে আকাশছোঁয়া। কাঁচা বাজার কিনতে গিয়ে বেশ চাপেই পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। এক ক্রেতা জানিয়েছেন, “বেগুন ১৫০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা, মটরশুঁটি ২০০-২০০ টাকা, কাঁচা লঙ্কা ৩০০ টাকা এবং করলা ১৪০ টাকায প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এখন আলুর ওপরেই ভরসা।” কলকাতার গড়িয়াহাট, লেক মার্কেট এবং মানিকতলা বাজারের তুলনায় বাইরের বাজারে দাম অনেক বেশি রয়েছে জিনিসপত্রের। এবার এহেন দামের পরিপ্রেক্ষিতে নজরদারি কমিটি ও টাস্কফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে, খামারের মালিকরা পাইকারি সবজি বাজারে তাঁদের ফসলের জন্য ক্রেতা খুঁজে পাচ্ছেন না।…
Read More
নির্বাচন পূর্বে কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু

নির্বাচন পূর্বে কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই মনোনয়ন পর্বে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের একাধিক জায়গা। শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। এরই মধ্যে এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সুষ্ঠু এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেক বুথে তিনটি ভোটদান কক্ষের প্রয়োজন। এই অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু। পঞ্চায়েত ভোটের প্রতি বুথে কেন তিনটি কক্ষ প্রয়োজন, চিঠিতে তার উল্লেখও করেন তিনি। বিমান বসু লিখেছেন, ‘‘সাধারণত অন্যান্য ভোটের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ত্রিস্তর পঞ্চায়েত…
Read More
একাধিক শর্তসাপেক্ষ দিয়ে প্যারোলে মুক্তি পেলেন সুজয়কৃষ্ণ

একাধিক শর্তসাপেক্ষ দিয়ে প্যারোলে মুক্তি পেলেন সুজয়কৃষ্ণ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গত মাস থেকে জেলবন্দি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুজয়কৃষ্ণর স্ত্রী বাণী ভদ্র। তাঁর মৃত্যুতে জামিন না পেলেও প্যারোলে ছাড়া পেয়েছেন সুজয়বাবু। বাড়ির নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী। সর্বক্ষণ বাইরে ১ জন আর অন্দরে পাহারায় ৩ জওয়ান। জানা গিয়েছে, যারা সমবেদনা জানাতে বা ‘কাকু’র সঙ্গে দেখা করতে আসছেন, সেইসব আত্মীয়-পরিজনদেরও রীতিমতো জোর তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে বাড়ির ভিতরে। কালীঘাটের কাকু যখন প্যারোলে মুক্তি চান…
Read More
রাজ্যপালের নয়া নির্দেশে শুরু রাজনৈতিক তর্জা

রাজ্যপালের নয়া নির্দেশে শুরু রাজনৈতিক তর্জা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নির্বাচন আবহেই ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ওমপ্রকাশ তৃণমূল নেতাও বটে। তাঁকে উপাচার্য পদে নিয়োগ করেছিল রাজ্য সরকাই। সেই ওমপ্রকাশের ৩ মাসের কার্যকালে বিশ্ববিদ্যালয়ের বিরাট অংকে অর্থের নয়ছয় এবং পরিচালন সংক্রান্ত একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এবার সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিলেন খোদ রাজ্যপাল আনন্দ বোস। তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের হাতে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই পদক্ষেকে…
Read More
তৃণমূল বিধায়কের মন্তব্যেকে ঘিরে চরম বিতর্ক

তৃণমূল বিধায়কের মন্তব্যেকে ঘিরে চরম বিতর্ক

লক্ষ্য এখন একটাই, আগামী পঞ্চায়েত নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ শেষ সময়ের একেবারে তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতেই এবার ভোটের বড় ইস্যু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই গ্রাম বাংলায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়েই তৃণমূল বিধায়কের মন্তব্যে চরম বিতর্ক শুরু হয়েছে। ‘পঞ্চায়েতে বিরোধীরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে’। উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক গৌতম পালের মন্তব্য ঘিরেই জোর বিতর্ক করণদিঘিতে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই সমস্ত বিতর্কিত কথা বলতে শোনা যাচ্ছে ওই বিধায়ককে। বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৃণমূলকে পালটা নিশানা করেছে বিজেপি। দলের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘কোন…
Read More
চলবে বৃষ্টির প্রভাব, উত্তরবঙ্গে জারি হল কমলা সতর্কতা

চলবে বৃষ্টির প্রভাব, উত্তরবঙ্গে জারি হল কমলা সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রা একই রকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর…
Read More
কোটি কোটি সম্পত্তির মালিক তৃণমূলের এই প্রার্থীর

কোটি কোটি সম্পত্তির মালিক তৃণমূলের এই প্রার্থীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবছর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১৩ নম্বর আসন থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কৌশিক মাহাতো। হিলি ব্লকের ধলপাড়া ও বিনশিরা এই দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই আসন। হিলির জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিধাই এলাকার বাসিন্দা কৌশিক মাহাতো। মনোনয়ন পেশের সময় কৌশিকের জমা দেওয়া হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেতার ও তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি ও নগদ অর্থের পরিমাণ প্রায় এক কোটি টাকা। কৌশিকের মদ ও ইম্পোর্ট-এক্সপোর্টের ব্যবসা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকুর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১০…
Read More
রাজ্যের বহু প্রভাবশালীর বিদেশ ভ্রমণের তালিকা প্রকাশ করলো ইডি

রাজ্যের বহু প্রভাবশালীর বিদেশ ভ্রমণের তালিকা প্রকাশ করলো ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার দাবি, বাংলা থেকে মাত্র এক বছরে ২২ বার পর্যন্ত বিদেশে গিয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী! যার মধ্যে বার পনেরো শুধুমাত্র দুবাইয়ে! দুবাইয়ের পাশাপাশি বারংবার যাওয়া গন্তব্যের তালিকায় রয়েছে তাইল্যান্ড, লন্ডনও। ইডির দাবি, একাধিকবার বিদেশযাত্রার টিকিট কাটা হয়েছিল মূলত মধ্য কলকাতার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমেই। ইতিমধ্যেই ওই সংস্থার অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। সংস্থাটির দুই মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা…
Read More
আসন্ন পঞ্চায়েত ভোটের আগে কয়েক কোটির বরাদ্দ কেন্দ্রের তরফে

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে কয়েক কোটির বরাদ্দ কেন্দ্রের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের আগে রাজ্যকে চলতি অর্থবর্ষে মোটা টাকার আর্থিক বরাদ্দের অনুমোদন দিল কেন্দ্র। বাংলার জন্য মোট ৭ হাজার ৫২৩ কোটি টাকার মূলধনী বিনিয়োগ প্রস্তাবে শিলমোহর দিয়েছে নির্মলা সীতারামনের মন্ত্রক। সূত্রের খবর, ‘মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যগুলিকে বিশেষ সাহায্য ২০২৩-২৪’-এর আওতায় এই অনুমোদন দিল দিল্লি। পশ্চিমবঙ্গর পাশাপাশি আরও ১৫টি রাজ্যের জন্য আর্থিক বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। সেই তালিকায় রয়েছে বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাট, হরিয়ানা, অরুণাচল, হিমাচল, কর্নাটক, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু ও তেলঙ্গানার, মধ্যপ্রদেশ, মিজোরামের মতো রাজ্য। এই অর্থ সংশ্লিষ্ট রাজ্যগুলি নিজেদের…
Read More
রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকালই কোচবিহার এসছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে তার সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জেলা জুড়ে সন্ত্রাসের অভিযোগ জানানো হয় রাজ্যপাল কে। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান দিনহাটা।মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি আরেক মৃত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল প্রার্থী তাপস দাসের স্ত্রীর সঙ্গে…
Read More
অনিতা দাসের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস

অনিতা দাসের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস

গতকাল গ্রেপ্তার হওয়া দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিদায়ী প্রধান তাপস দাসের অসুস্থ স্ত্রীর সঙ্গে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। শনিবার দুপুর একটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে ঢুকে তৃণমূলের বিদায়ী প্রধান তাপস দাস এর অসুস্থ স্ত্রী অনিতা দাসের সঙ্গে দেখা করে প্রায় দশ মিনিট কথা বলেন রাজ্যপাল। উল্লেখ্য গতকাল তাপস দাস গ্রেফতার হওয়ার পরই তার বাড়িতে পুলিশি অভিযান চলে। আর তারপরেই তাপস দাসের স্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয় যে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালানোর নামে তাকে বেধরক মারধর করে। এরপর অসুস্থ হয়ে পড়ায় গতকাল সন্ধ্যায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি…
Read More