দুর্নীতির মামলায় মানিকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডি-র তরফে

দুর্নীতির মামলায় মানিকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডি-র তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এদিন ফের বিস্ফোরক দাবি করল ইডি৷ আদালতে তোলা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। সেখানে মানিকের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা৷ তাঁদের দাবি, তাঁর মক্কেলকে হেনস্থা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ সওয়াল-জবাব শোনার সময় মানিকের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক দাবি করেন ইডি-র আইজীবীপা। তাঁরা মানিক ভট্টাচার্যের স্ত্রীর একটি জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেইলস তুলে ধরা হয়৷ যে অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা৷ তাঁদের দাবি,…
Read More
দুর্নীতির মামলায় নামের তালিকা পেশ করলো সিবিআই

দুর্নীতির মামলায় নামের তালিকা পেশ করলো সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুর আদালতে সিবিআই চার্জশিট পেশ করল। এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও। এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন তিনি। এছাড়া প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও রয়েছে চার্জশিটে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে রিপোর্ট পেশ করে সিবিআই অনেক আগে অভিযোগ করেছিল, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহু সাদা খাতা জমা পড়েছিল। কিছু খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর…
Read More
শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

পুজোর মরশুম প্রায় শেষের পথে৷ পুজো শেষ হতেই যেনো ঘুরতে শুরু করেছে আবহাওয়া৷ রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ তবে শীত ভ্রান্তি দূর করে হাওয়া অফিস জানাল, আপাতত বঙ্গে শীতের কোনও সম্ভাবনা নেই৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না রাজ্যে৷ তবে আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা থাকবে৷ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া৷ বেলার দিকে আপেক্ষিক আদ্রতাও বাড়তে থাকবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সময় যে তাপমাত্রা কমেছিল, তা সিত্রাংয়ের প্রভাবে। এবার পারদ ফের চড়বে। এখনই বাংলায় শীতের আগমন ঘটছে না। পুরোপুরি শীতের আগমন ঘটবে আগামী ১৫…
Read More
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় ফের তলব করা হল মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলকে। জানা গিয়েছে মূলত ইডির নজরে রয়েছে তাপসের অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাস নিয়েই তাপসকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভারস অ্যাসোসিয়েশনের (এবিটিটিএএ) প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তাপস মণ্ডল। এই সংস্থার অধীনে বহু কলেজ রয়েছে যেখানে ডিএলএড-এর কোর্স করানো হয়। করোনা পরিস্থিতিতে এবিটিএএ-র পক্ষ থেকে ডিএলএড-এর চল্লিশ হাজার পড়ুয়ার কাছ থেকে মাথাপিছু…
Read More
দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

আজও আমিষ ভোগ দেওয়া হয় কালী মা-কে, দেওয়া হয় বোয়াল মাছ ও শোল মাছ। গভীর রাতে পুরোহিতদের দেখা যায় মদ বা সূরা দিয়ে মায়ের পা ধুইয়ে দিতে, মায়ের হাতে খালি বাটিতে মদ বা সূরায় ভরে দিতে। জলপাইগুড়ি দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির পুজো ঠিক এভাবেই হয়ে আসছে বহুকাল ধরে। সারারাত ধরে চলে এই শ্মশান কালী মায়ের পুজো। দূরদূরান্তের ভক্তরা রাতে ভিড় জমান ঐতিহ্যবাহী এই দেবী চৌধুরানী শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুজো দেখতে। রাত যতো বাড়ে ভক্তদের ভিড় লক্ষ করা যায় মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের পূজো এবারে 276 বছরে পদার্পণ করল। এই মায়ের পুজো অন্যান্য মন্দিরের মায়ের পুজো থেকে একটু…
Read More
স্বাস্থ্যসাথী সংক্রান্ত খরচের দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

স্বাস্থ্যসাথী সংক্রান্ত খরচের দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'স্বাস্থ্যসাথী' কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'স্বাস্থ্যসাথী' কার্ডের ঘোষণা করে বঙ্গবাসীকে সুস্বাস্থ্যের বার্তা দিয়েছিলেন। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপতালে সুবিধাভোগীদের চিকিৎসা খরচ বাবদ ২৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বাকি টাকা বেসরকারি হাসপাতালের বিল মেটাতে খরচ করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপতালের ৯৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে দফতরের দাবি। ২০২১-২২ আর্থিক বছরে…
Read More
আলোর উৎসবের মাঝেই অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

আলোর উৎসবের মাঝেই অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

রাজ্য জুড়ে চলছে উৎসবের মরসুম।একদিকে গোটা রাজ্যে আলোর রোশনাই, অন্যদিকে কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ১২৫ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের রিলে অনশন৷ উচ্চ প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীদের পাশাপাশি রাজ্যের গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরিপ্রার্থীরাও তাঁদের পাশে মঞ্চ বেঁধে আন্দোলনে সামিল৷ তবে দীপাবলীতে অভিনব প্রতিবাদ করলেন চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে 'হীরক রাজার দেশে' সিনেমার নাট্যরুপ আয়োজন করলেন চাকরি প্রার্থীরা৷ প্রাপ্য চাকরি থেকে বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এদিন অভিনব আন্দোলন দেখা গেল ধর্মতলায়। নাটকের মাধ্যমে তুলে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরলেন চাকরিপ্রার্থীরা। প্রদীপ…
Read More
উৎসবের আবহের মাঝেই ভয়াবহ অগ্নিকান্ড

উৎসবের আবহের মাঝেই ভয়াবহ অগ্নিকান্ড

চলছে উৎসবের মরশুম। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। এই উৎসবের আবহের মাঝেই আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা। কালীপূজোর দিনই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বানতলায়। চামড়ার কারখানায় বিধ্বংসী আগুল লেগেছে। যার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণে কয়েকজন ভিতরে আটকে গিয়েছিলেন যদিও তাদের দমকল উদ্ধার করতে পেরেছে। তাই প্রাণহানির কোনও আশঙ্কা নেই বলে স্বস্তি। তবে অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। আরও জানা গিয়েছে, এক তলায় আগুন লাগার পর সেই আগুন ৪ তলায় ছড়িয়ে পড়ে। গুদামের ভিতর দাউ…
Read More
কালীপুজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস পরিষেবা বন্ধ

কালীপুজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস পরিষেবা বন্ধ

বাস মালিকদের হটকারী সিদ্ধান্তের ফলে কালীপূজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস বন্ধ। ফলে অসুবিধায় পরেছে যাত্রী থেকে বাস চালক ও কন্ডাক্টররা। পূজোর মরশুমে কাজ না থাকায় বিপাকে প্রায় ১৫০জন বাস কন্ডাক্টররা। জানা গিয়েছে,মালদা রায়গঞ্জ রুটে প্রায় ৪০টি বাস চলাচল করে। শ্রমিক রয়েছে ১৫০জন। বাসমালিকরা চাইছে বাসগুলিকে মালদার গাজোলে কদুবাড়ি মোড়ে থামাতে। সেখান থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জে যাবে। কিন্তুু মালিকরা চালকদের বলছে বাস গুলিকে কদুবাড়ি নয় গাজোলের ভেতরে দিয়ে যাত্রী নিয়ে যেতে হবে। আবার বলা হচ্ছে যাত্রী গাজোলের কদুবাড়ি মোড় থেকে তুলতে হবে। এই পরিস্থিতিতে বিভ্রান্ত হচ্ছে চালক থেকে কন্ডাক্টররা ও যাত্রীরা। এই পরিস্থিতির সঠিক সিদ্ধান্তের দাবিতে চালকেরা সাতদিন ধরে ওই…
Read More
শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। যদিও আরপিএফ এবং জিআরপি'র তৎপরতায় বড়ো কোন দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, এদিন যাত্রী প্রতিক্ষালয়ে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ। জিআরপি এবং আরপিএফ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরফলে বড়ো দূর্ঘটনা থেকে রক্ষা পায় রেলওয়ে চত্বর। দমকল আধিকারিকরা জানান, যাত্রীদের অসাবধানতার কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Read More
দীপাবলিতেই কলকাতায় আসতে পারেন অভিষেক

দীপাবলিতেই কলকাতায় আসতে পারেন অভিষেক

এই মুহূর্তে চোখের সমস্যার কারণে কয়েক সপ্তাহ আগেই আমেরিকা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে এখন আমেরিকায় চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি। সর্বশেষ যে অস্ত্রপচার হয়েছে অভিষেকের চোখে তার ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, শেষ অস্ত্রপচার সফল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব ঠিক থাকলে কালীপুজোর আগে আমেরিকা থেকে ফিরে আসবেন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও আপাতত তাঁর চোখের বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁ চোখে ধুলো এবং তাপ যাতে না লাগে, সে দিকে নজর রাখা দরকার বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন…
Read More
ধীরে ধীরে বাড়ছে দুর্যোগের সম্ভবনা

ধীরে ধীরে বাড়ছে দুর্যোগের সম্ভবনা

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনটা আগেই জানা গিয়েছিল। অর্থাৎ কালীপুজোর সময় বৃষ্টি, ঝড়ের আশঙ্কা থাকছে। পূর্বাভাস মিলেছে, বাংলায় অন্তত ৭০ কিমি বেগে ঝড় বইতে পারে এবং অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও সব জেলায় তা হবে না। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো থাকছেই তার পাশাপাশি রাজ্যের কমপক্ষে দুই জেলায় ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় এবং তিন জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। কালীপূজোর দিন থেকেই…
Read More
নয়া প্রজাতি আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

নয়া প্রজাতি আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এরইমাঝে রাজ্যের কোভিড সংক্রমণ ধীরে ধীরে অনেকটাই নেমে এসেছে। তাই একটা আশার আলো দেখা যাচ্ছে আস্তে আস্তে। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে কারণ এখনও উৎসব মরশুম চলছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৭ হাজার ৫২৭ জন। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
বাড়ানো হলো সরকারি ছুটি, আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

বাড়ানো হলো সরকারি ছুটি, আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

চলছে পুজোর মরশুম অন্যদিকে প্রায় শেষের পথে চলতি বছর, মাঝে বাকি আর মাত্র দুটি মাস। তারপরেই নতুন বছর শুরু। এরই মধ্যে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আগামী বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। ২০২৩ সালে বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি দিতে চলেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তির তালিকা অনুসারে, ২০২৩ সালের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবসের ছুটি। এদিকে ২৬ জানুয়ারিতেই পড়েছে সরস্বতী পুজো। তাই তার আগের দিন ছুটি থাকবে। ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি এবং দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ ছুটি। এদিকে এপ্রিল মাসে ৪, ৭, ১৪, ১৫ এবং ২২ তারিখ ছুটি। এই…
Read More