এবার এক ক্লিকেই হাতের মুঠোয় স্বাস্থ্যসাথী কার্ড!

এবার এক ক্লিকেই হাতের মুঠোয় স্বাস্থ্যসাথী কার্ড!

আর স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। আগের নিয়ম অনুযায়ী, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের আবেদন করতে হত। তবে এখন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া এখন আরও সহজ। আসুন জেনে নেওয়া যাক কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করবেন? নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল https://swasthyasathi.gov.in/ – এ যান। তারপর অ্যাপ্লাই অনলাইন – এ ক্লিক করুন। তারপর ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি নম্বর লিখে সাবমিট বোতামে ক্লিক করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। সর্বশেষে সাবমিট বোতামে ক্লিক করুন। স্বাস্থ্যসাথীর জন্য আপনার আবেদনপত্র সম্পূর্ণ হল এইভাবে।
Read More
সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থর!

সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থর!

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন পার্থ। তিনি বলেন,‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত,সেই ফাইলে সই করতাম’। তাঁর যে বিশেষ কোনও ভূমিকা ছিল না,এমনটাই দাবি করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি,‘আমার ভূমিকা খুব সীমিত ছিল,গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’। উল্লেখ্য,শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে, সাড়ে সাতটা-আটটা নাগাদ ইডি আধিকারিকরা হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেই থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সারাদিন জিজ্ঞাসাবাদের পর রাত ১০.৪০ মিনিট নাগাদ পার্থর নতুন করে হাজির হন আরও একজন ইডি…
Read More
মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ!

মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ!

মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের ঘটনা। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। অভিযোগ,নিজের স্কুটি করে একা বিশ্বকর্মা পুজোর মেলা দেখে ফেরার সময় বাড়ির অদূরে চারজন যুবক তার পথ আটকায়। এরপর মুখে কোনও গ্যাস ছিটিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে ওই চার যুবকের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগ দায়ের করেছে ওই তরুণী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।  
Read More
আজই অপার নামে চার্জশিট পেশ ইডি-র

আজই অপার নামে চার্জশিট পেশ ইডি-র

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ইডি-র চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ-আরও কয়েক জনের৷ ইডি সূত্রে জানা গিয়েছে, আজই এসএসসি মামলায় চার্জশিট জমা দেওয়া হবে৷ এটাই ইডি-র প্রথম চার্জশিট৷ পার্থ-অর্পিতার পাশাপাশি একাধিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছে…
Read More
বাগুইহাটি অপহরণ কাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর পর গ্রেফতার আরও এক

বাগুইহাটি অপহরণ কাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর পর গ্রেফতার আরও এক

বাগুইহাটি কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় গ্রেফতার, এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র চৌধুরী। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল সত্যেন্দ্রকে। পরে আদালতের নির্দেশে সে এখন সিআইডি হেফাজতে। আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজত সত্যেন্দ্র। এবার এই ঘটনায় দিল্লি থেকে আরও একজনকে পাকড়াও করল সিআইডি। কানহাইয়া কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে তাঁরা। জানা গিয়েছে, ধৃত কানহাইয়া গাড়ির চালক ছিল। এখন তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পরই আদালতে তোলা হবে। পুলিশি জেরায় সত্যেন্দ্র আগেই জানিয়েছিল যে, অতনুকে খুন করতে ৪ জন দুষ্কৃতীকে ভাড়া করে নিউ…
Read More
আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। এই আবহের মধ্যেই আশার খবর। দেশে ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে এক সংস্থা। অনুমান করা হচ্ছে, আগামী দু'বছরের মধ্য এই টিকা বাজারে চলে আসবে। শেষ পাওয়া তথ্য বলছে, শুধু বাংলায় গত কয়েক ঘণ্টায় নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। একাধিক রাজ্যেও এই রোগের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। তাই ভ্যাকসিনের খবর যে খুশির বার্তা দিচ্ছে তা বলাই বাহুল্য। জানা…
Read More
নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে, এবার প্রসব করাবেন নার্সরা

নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে, এবার প্রসব করাবেন নার্সরা

রাজ্য সরকারের তরফে এবার নয়া উদ্যোগ। প্রসবের ক্ষেত্রে বাংলায় আসতে চলেছে নতুন মডেল৷ বিশ্বের অধিকাংশ আধুনিক দেশেই চালু রয়েছে এই মডেল৷ যেখানে চিকিৎসকরা নন, জটিলতাবিহীন নর্মাল ডেলিভারি করান প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা৷ সেই মডেল এবার চালু হতে চলেছে আমাদের রাজ্যে৷ তবে কোনও অন্তঃসত্ত্বার প্রেশার, সুগার, হার্টের সমস্যা, রক্তের অসুখ কিংবা ক্যান্সারের মতো গুরুতর সমস্যা থাকলে প্রসবে জটিলতার আশঙ্কা দেখা দিতে পারে৷ সে ক্ষেত্রে সাহায্য নেওয়া হবে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার শিক্ষক চিকিৎসকদের। আমাদের দেশে এই মডেল কার্যকর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পশ্চিমবঙ্গেও তা রূপায়ণের কাজ শুরু হয়েছে৷ এই কাজে সাহায্য করছে ইউনিসেফও। এই সংক্রান্ত প্রশিক্ষণকেন্দ্রের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিডওয়াফারি ট্রেনিং ইনস্টিটিউট। বাংলায় তার…
Read More
কষ্টকর ছিল সিবিআই হেফাজতে পার্থর প্রথম রাত

কষ্টকর ছিল সিবিআই হেফাজতে পার্থর প্রথম রাত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতার কথা বলে এবারেও জামিন পাননি তিনি। অবশেষে যেতে হয়েছে সিবিআই হেফাজতেই। সেখানে কেমন হল তাঁর প্রথম রাতের অভিজ্ঞতা? সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই নিয়ে তিনি তাঁর আইনজীবীকে জানিয়েছেন এবং সে সিবিআইকেও নাকি এই তথ্য দিয়েছে। এছাড়াও খবর, রাতে অনেকবার ঘুমও…
Read More
পুজো জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজো জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷ পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। নিম্নচাপের দাপটে সপ্তাহভর মুখ গোমরা আকাশের৷ চলতি বছর মুরশুম ছিল কার্যত শুখা৷ সে ভাবে বৃষ্টির দাক্ষিণ্য পায়নি বাংলা৷ উল্টে তীব্র দাবদাহে পুড়েছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এদিকে পুজো যতই এগিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি৷ এমতাবস্থায় আশঙ্কার কথা শোনালেন Geomorphologist ড. সুজীব কর৷ তাঁর কথায়, “প্রকৃতির গতিপ্রকৃতি যা তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হবে৷ কিন্তু,…
Read More
আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

আজ সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর ডাক

চলতে থাকা শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার পরিস্থিতিতেই হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার। প্রথমে ২৩ জন চাকরি প্রার্থীকে ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের নির্দেশ, তারপর ৫৪ এবং শেষে ১১২ জনের ক্ষেত্রেও একই নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্ট থেকে। এবার ১৮৭ জনকে এবার ইন্টারভিউতে ডাকা হল। আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর আগেই এতজন টেট পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, আজ সোমবার, ১৯ সেপ্টেম্বর প্রয়োজনীয় নথি নিয়ে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে হাজির থাকতে হবে। ২০১৪ সালের প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের…
Read More
বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস,মমতাকে বার্তা দিল হাত শিবির

বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস,মমতাকে বার্তা দিল হাত শিবির

বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই বার্তা দিল হাত শিবির। সূত্রের খবর, বিজেপি বিরোধী সরকার অথবা আন্দোলন সবকিছুতেই নেতৃত্বে থাকবে কংগ্রেসের হাতে। জয়রাম রমেশ এবং দ্বিগিজয় সিংয়ের দাবি করেন, তৃতীয় ফ্রন্ট বলে যে কিছু হয় না, অতীতে তার প্রমাণ পাওয়া গিয়েছে। শনিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের দুই প্রবীণ কেন্দ্রীয় নেতা জয়রাম রামেশ এবং দ্বিগিজয় সিং। এদিন জয়রাম রমেশ কার্যত মমতার দলকেই নিশানা করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ভেঙে অনেক দলেই তৈরি হয়েছে, কিন্তু কংগ্রেস এই নামটা তারা ছাড়তে পারেনি। কংগ্রেস নামটা কিন্তু তাদের দলের আগে বা পরে রাখতেই হয়েছে। এটাই কংগ্রেসের সাফল্য। কংগ্রেস হচ্ছে…
Read More
দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব,নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর

দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব,নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর

এবার মদন মিত্রর মুখে বোমা-হুমকি! নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মদন মিত্রর। ‘যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস। যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন। দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব। কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই। গুন্ডামি তো করাই যায়। এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে।কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই।’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,তৃণমূল পশ্চিমবাংলায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করে এঁরা ক্ষমতায় টিকে থাকতে চায়। শুধুমাত্র সমাজ বিরোধীদের জোরে তৃণমূল টিকে থাকছে।কিন্তু সেই সমাজ বিরোধীদের জোড় বেশিদিন থাকবে…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। https://twitter.com/MamataOfficial/status/1571028119527763972?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571028119527763972%7Ctwgr%5Ea25178754a579395362035da25f36c9333b8a419%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fjagobangla.in%2Fmamata-banerjee-wishes-narendra-modi-on-his-72nd-birthday%2F আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। https://twitter.com/abhishekaitc/status/1571006551628062720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571006551628062720%7Ctwgr%5Ef8db6d51c8c846380a0d985975214aab8223c07e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fjagobangla.in%2Fabhishek-banerjee-wishes-narendra-modi-on-his-72nd-birthday%2F আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি…
Read More