07
Sep
এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ৷ এই অভিযোগ থেকে বাদ যাননি খোদ মুখ্যমন্ত্রীও। আঙুল উঠেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের দিকেও৷ মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের কলকাতা হাই কোর্টে হলফনামা দিতে হবে৷ নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। মমতার পরিবারের যে সকল সদস্যের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের সকলকে ১১ নভেম্বরের মধ্যে হাই কোর্টের কাছে হলফনামা দিতে হবে৷ এর দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারী। ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির…
