06
Aug
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্য থেকে দেশ, আলোচনা চলছে চারদিকে। এই পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। জানা গিয়েছে, হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। তবে বৈঠক কী নিয়ে হয় তা জানতে কৌতূহল কম নেই। এদিন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্যও হলুদ গোলাপের তোড়া এবং…
