ঘোষিত হলো আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

ঘোষিত হলো আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ ফলাফল ঘোষণার পরেই শিক্ষা সংসদের তরফে ঘোষিত হলো আগামী বছরের সংসদের অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ৷ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে৷ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন বৈঠকে জানান, পুরো পাঠক্রম অনুসরণ করেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এ বছর করোনা পরিস্থিতির জন্য ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হয়েছে৷ তবে আগামী বছর পুরনো নিয়ম মেনেই অন্য স্কুলে আসন পড়বে পরীক্ষার্থীদের৷ চলতি বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ এপ্রিল। সংসদের তথ্য অনুযায়ী, ৪৪ দিনের…
Read More
ভুল মন্তব্যের জের, জারি হলো ১৪৪ ধারা

ভুল মন্তব্যের জের, জারি হলো ১৪৪ ধারা

ঘটনার সূত্রপাত ভুল মন্তব্যের জেরে। দিল্লির বিজেপি নেত্রী নুপূর শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার ডোমজুড় সহ পার্শ্ববর্তী এলাকায় শেষ কয়েকদিনে অবরোধ হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলছে এখনও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ বন্ধ করতে বললেও তেমন লাভ হয়নি। বিক্ষোভ এবং হিংসা রুখতে আগামী সোমবার সকাল ছ’টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। এবার উলুবেড়িয়াতে ১৪৪ ধারা জারি করা হল আগামী কয়েক দিনের জন্য। যে অশান্তির সৃষ্টি হয়েছে তা ঠেকাতে উলুবেড়িয়া মহকুমা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ১৫ জুন পর্যন্ত পাঁচ জন বা তার বেশি সংখ্যক মানুষ জমায়েত করতে…
Read More
রেনুর বেতন ঘোষনা মুখ্যমন্ত্রীর তরফে

রেনুর বেতন ঘোষনা মুখ্যমন্ত্রীর তরফে

সম্প্রতি চাকরিকে কেন্দ্র করেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে গোটা রাজ্য৷ সরকারি নার্সের চাকরি পাওয়ার ‘অপরাধে’ স্ত্রীর হাতে কেটে ‘শাস্তি’ দিয়েছে স্বামী৷ কেতুগ্রামের এই নৃশংস ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলেছে৷ রাজ্য সরকার ডান হাত কাটা পূর্ব বর্ধমানের রেনু খাতুনকে নন নার্সিংয়ের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে রেনুর চাকরি প্রসঙ্গে জানালেন, তার নিজের জেলাতেই রেনুকে স্বাস্থ্য দপ্তরের অধীনে কোথাও নন নার্সিং এর কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। হাত কাটা যাওয়ায় সে নার্সিংয়ের কাজ করতে পারবে না বলেই তাকে নন নার্সিং এর কাজে লাগানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের যেন কঠোর শাস্তি হয়…
Read More
অবশেষে স্বস্তির নিঃশ্বাস দক্ষণবঙ্গে

অবশেষে স্বস্তির নিঃশ্বাস দক্ষণবঙ্গে

পূর্বেই ঘোষণা করা হয়েছিল চলতি বছর রাজ্যে বৃষ্টির আগমন ঘটবে সময়ের পূর্বে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে, প্রায় সপ্তাহখানেক সময় দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রতিদিন তারমাত্রার পারদ চড়ছে। দক্ষিণবঙ্গ যেন চাতক পাখি হয়ে গিয়েছিল। দেখা নেই বৃষ্টির। কিন্তু অবশেষে স্বস্তি পেল রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় হল বর্ষণ। অন্যদিকে লাগাতার কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরদার ব্যাটিং করছে বৃষ্টি। তবে কি বর্ষা এসে গেল বঙ্গে? এখন এই প্রশ্নই সকলের মনে। কারণ সকলেই এই অতিরিক্ত গরমে নাজেহাল। কেউই আর এই তাপ সহ্য করতে পারছে না, চাইছেও না। শেষ কিছু দিন ধরে একটি মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছিল…
Read More
লাইভঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

লাইভঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১০ জুন, শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট।  কথামতোই সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে মোট ৭লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যার মধ্যে  ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। পাশের হার ৮৮.৪৪%। সেঅনুযায়ী উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে রয়েছেন ২৭২ জন। যার মধ্যে প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা, কচবিহার দিনহাটা সনিদেবি জৈন হাই স্কুল । প্রাপ্ত নম্বর ৪৯৮ । শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছে পঃ মেদিনিপুরের সায়নদ্বীপ সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯৬ । শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবং তৃতীয় হয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। যার মধ্যে…
Read More
চাঞ্চল্যকর মোড়, সিবিআই গ্রেফতার করলো অনুব্রতর দেহরক্ষীকে

চাঞ্চল্যকর মোড়, সিবিআই গ্রেফতার করলো অনুব্রতর দেহরক্ষীকে

রাজ্যের সবকটি বড়ো মামলার মাঝে অন্যতম হলো গরু পাচার মামলা, তদন্ত চলছে এই মামলার। আর এই মামলার অন্যতম অভিযুক্ত হলো অনুব্রত মণ্ডল। চলছিলো জিজ্ঞেসাবাদ, এবার এই ক্ষেত্রে চাঞ্চল্যকর মোড় নিলো। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। নিজাম প্যালেসে তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছিল গরু পাচার কাণ্ডের জেরে। দীর্ঘক্ষণ জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হল। বেশ কয়েক দফাই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সবশেষে তাঁকে নিজেদের হেফাজতে নিল তারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গলের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির খতিয়ান দেখার পরেই তাঁর ওপর আরও নজরদারি বাড়ানো হয়। গতকাল দুপুর ২ টো নাগাদ তিনি ঢুকেছিলেন নিজাম…
Read More
রাজ্যের মর্মান্তিক ঘটনায় বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

রাজ্যের মর্মান্তিক ঘটনায় বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

সম্প্রতি চাকরিকে কেন্দ্র করেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে গোটা রাজ্য৷ সরকারি নার্সের চাকরি পাওয়ার ‘অপরাধে’ স্ত্রীর হাতে কেটে ‘শাস্তি’ দিয়েছে স্বামী৷ কেতুগ্রামের এই নৃশংস ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলেছে৷ এই ঘটনায় এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, রেণুকে কৃত্রিম হাত দেওয়া হবে৷ শুধু তাই নয়, রেণু নার্সিং-এর চাকরিটিও বজায় থাকবে৷ এ বিষয়ে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও ভবানীপুর থেকে জানান মমতা৷ মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারের তরফে রেুর সঙ্গে দেখা করতে যাবেন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি আরও উল্লেখ করেন, রেণুর হাতের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে করা হয়নি। এক্ষেত্রে কেন সমস্যা হয়েছে, তা দেখার জন্যেও মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি…
Read More
বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

ঘটনার সূত্রপাত বিতর্কিত মন্তব্যের জেরে, কিন্তু সেই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম বিরোধী যে মন্তব্য তা ঝড় তুলেছে দেশে, বিদেশে, সর্বত্র। বিরোধী দলগুলির মতোই বাংলার মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন। নবান্নের বৈঠক থেকে আরও একবার এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জাহির করলেন তিনি। এছাড়াও নূপুর শর্মা আগে বাংলাকে কী ভাবে অপমান করতে চেয়েছিল সেই কথাও মনে করিয়ে দেন মমতা। টেনে আনেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির কথা। নূপুর এবং অন্য এক বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে তাদের গ্রেফতারি চেয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন…
Read More
ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা

ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমনের সংখ্যা

চলতি মাসের শুরু আগে থেকেই আবার বেড়ে চলেছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। আজ তা বেড়ে ৮০-এর ওপরে! তবে আজ একজনেরও মৃত্যু হয়নি বাংলাতে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ১.০৭ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৮৩২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে…
Read More
প্রায় এগারো বছর বাদে তদন্ত ভার উঠলো সিবিআই-এর হাতে

প্রায় এগারো বছর বাদে তদন্ত ভার উঠলো সিবিআই-এর হাতে

কেটে গিয়েছে প্রায় এগারোটা বছর তার পরেও হয়নি কোনো সুরাহা৷ তাই এবার বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় ১১ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ৷ বিচারপতি জানান, তপন দত্ত খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় চালাবে সিবিআই৷ এমনকী এই মামলার বিচারপর্বও চলবে সিবিআই-এর বিশেষ আদালতে৷ ২০১১ সালের ৬ মে৷ গুলি করে খুন করা হয় বালির তৃণমূল নেতা তপন দত্তকে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কর্মী-সহ ১৩ জনের নাম জড়ায়। মামলা নিম্ন আদালত থেকে এই মামলা কলকাতা হাই কোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও যায়। কিন্তু গত ১১ বছরে সুবিচার পাননি নিহত তপন দত্তের…
Read More
কোন দলে আছেন মুকুল রায়? মানতে নারাজ শুভেন্দু

কোন দলে আছেন মুকুল রায়? মানতে নারাজ শুভেন্দু

কোন দলে আছেন মুকুল রায়? দ্বন্দ্ব চলছে তার এই দলের অস্তিত্ব নিয়ে। কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় বিজেপিতে আছেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমনই জানিয়ে দিয়েছেন গতকাল। সেই ঘোষণার পর আবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে দুই পক্ষের উপস্থিতিতেই শুনানি হয়। দীর্ঘক্ষণ এই শুনানি হয় যেখানে দুই পক্ষের উকিলের বক্তব্যই অধ্যক্ষ শুনেছেন। পরে রায়ে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে মুকুল রায় আদতে দলত্যাগ করেননি তাই এই ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দাঁড়ায় না। তিনি আছেন বিজেপিতেই। এর আগেও এমনটাই জানিয়েছিলেন অধ্যক্ষ কিন্তু কলকাতা হাইকোর্টের সুপারিশে ফের একবার…
Read More
মন্তব্যের জেরে মামলা হলো দিলীপের বিরুদ্ধে

মন্তব্যের জেরে মামলা হলো দিলীপের বিরুদ্ধে

ভুল মন্তব্যের জেরে সব সময়ই খবরে থাকেন তিনি। বরাবরই তাঁকে সরকার পক্ষের লোকজন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ধারালো ভাষায় আক্রমণ সানাতে দেখা গেছে। এই কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এমনকি তাঁর এই বেফাঁস মন্তব্যের কারণেই ডানা ছেঁটেছে কেন্দ্রীয় বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে আইনি জটিলতায় জড়ালেন সাংসদ দিলীপ ঘোষ। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জন্য সম্প্রতি ডায়মন্ডহারবার থানায় FIR দায়ের হয়েছে সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন অভিযোগকারী। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ডায়মন্ড হারবারে এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় সোশ্যাল…
Read More
তিনদিন পার হলেও মূলচক্রী এখনো অধরা

তিনদিন পার হলেও মূলচক্রী এখনো অধরা

মর্মান্তিক ঘটনার পর থেকে তিনদিন পার হলেও মুলচক্রী এখনো অধরা। ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় তিন দিনের মাথায় রহস্যের কিনারা৷ তদন্তে নেমে ভবানীপুর-কাণ্ডে তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের পর সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার জেরেই খুন করা হয়েছে ভবানীপুরের শাহ দম্পতিকে৷ অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশের অনুমান৷ তবে এখনও মূল চক্রী অধরা বলেও জানানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনই মৃত শাহ দম্পতির পূর্বপরিচিত। ভবানীপুর-কাণ্ডে প্রথমে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। বুধবার রাতভর তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম।…
Read More
অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার সময় বদল

অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার সময় বদল

আগামী ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে অনলাইনে পরীক্ষার ফল দেখানো নিয়ে সিধান্ত বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আধ ঘণ্টা পিছিয়ে ১০ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টার বদলে দুপুর ১২টা থেকে অনলাইন ফল দেখা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে।’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর…
Read More