এশিয়ান গেমস 2026-এ ভারতের প্রতিনিধি ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারের অলিম্পিয়ান প্রণতি নায়ক

অলিম্পিয়ান প্রণতি নায়ক ভারতীয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন 20তম এশিয়ান গেমস 2026-এর জন্য। প্রণতির প্রশিক্ষণ ভুবনেশ্বরে অবস্থিত ওড়িশা এএম/এনএস জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টার (ওড়িশা এএম/এনএস জিএইচপিসি)-তে। এ বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি-নাগোয়াতে 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত। প্রণতি হলেন এশিয়ান গেমস-এর জন্য নির্বাচিত হওয়া একমাত্র ভারতীয় জিমনাস্ট। তিনি মহিলাদের ভল্ট এবং আর্টিস্টিক জিমনাস্টিক্স-এ মহিলাদের অল-অ্যারাউন্ড ইভেন্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনি বেশ কিছু প্রতিযোগিতায় খুব ভাল পারফরম্যান্স করে এবারের এশিয়ান গেমস-এর জন্য নির্বাচিত হয়েছেন। যেমন তিনি উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ 2026-এ মহিলাদের ভল্ট প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিলেন।

এএম/এনএস ইন্ডিয়ার এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট আশুতোষ তেলাং বললেন, “এশিয়ান গেমস-এর জন্য একমাত্র ভারতীয় জিমনাস্ট হিসাবে প্রণতি যে নির্বাচিত হয়েছেন তা খুবই উল্লেখযোগ্য এক কৃতিত্ব। এতে তাঁর ধারাবাহিকতা, নিয়মানুবর্তিতা ও মানসিক সঙ্কল্পই প্রতিফলিত হচ্ছে। ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারে আমরা অ্যাথলিটদের প্রশিক্ষণ দিই এবং তাঁদেরকে নানা ভাবে সাহায্য করে থাকি। যাতে তাঁরা সর্বোচ্চ স্তরে গিয়ে প্রতিযোগিতা করতে পারেন। আইচি-নাগোয়াতে প্রণতি ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। তাঁর প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল।” টোকিয়োতে আয়োজিত 2020-র অলিম্পিক গেমস-এ ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন প্রণতি। তিনি বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন। 2026 সালে তিনি তাশখন্দে আয়োজিত এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ-এ রুপোর পদক জিতেছেন। 54তম অল ইন্ডিয়া রেলওয়ে জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনা। এ ছাড়াও তিনি গ্লাসগোয় আয়োজিত কমনওয়েল্থ গেমস-এ ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন।

2025 সালে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন এশিয়ান আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ এবং এফআইজি অ্যাপাব়্যাটাস ওয়ার্ল্ড কাপ-এ। 38তম ন্যাশনাল গেমস-এ একটি করে সোনা, রুপো, ও ব্রোঞ্জ জিতেছিলেন। গত কয়েক বছরে তিনি বিভিন্ন ধরনের জাতীয় চ্যাম্পিয়নশিপে এবং আন্তর্জাতিক এফআইজি ইভেন্টে বহু পদক জিতেছেন। ভুবনেশ্বরে অবস্থিত ওড়িশা এএম/এনএস ইন্ডিয়া জিমনাস্টিক্স হাই পারফরম্যান্স সেন্টারে হাই-পারফরম্যান্স জিমনাস্টদের তৈরি করা হয় বিশেষ ধরনের কোচিং দিয়ে, তাঁদের জন্য আছে প্রশিক্ষণের পরিকাঠামো, এবং অ্যাথলিট হওয়ার জন্য যা-যা সহযোগিতা দরকার সেগুলো সব দেওয়া হয়। এসবের উদ্দেশ্য হল একটাই— ভারতীয় অ্যাথলিটরা যাতে বিভিন্ন ধরনের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল ভাবে প্রতিযোগিতা করতে পারেন।