টাটা গ্রুপের ওমনি-চ্যানেল ইলেকট্রনিক্স রিটেলার ক্রোমা, অ্যাপেল (Apple)-এর নতুন আইফোন ১৮ প্রো অথবা আইফোন ১৮ প্রো ম্যাক্স -এর প্রি-বুকিং শুরু করেছে। গ্রাহকরা সর্বোচ্চ ১২,০০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন।
দেশের ২০০টিরও বেশি শহরে ক্রোমা-র ৫৬০টিরও বেশি স্টোরে প্রি-বুকিং করা যাচ্ছে। এছাড়াও croma.com, টাটা নিউ ( Tata Neu) অ্যাপ এবং বিগ বাসকেট-এর মাধ্যমেও প্রি-বুকিং করা যাবে। ক্রোমা-র স্টোরে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স প্রি-বুক করতে ৫,০০০ দিতে হবে। তবে অনলাইনে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে পুরো টাকা একসঙ্গে দিতে হবে।
নতুন Pro সিরিজের ফোনে রয়েছে অ্যাপেল -এর A20 Pro চিপ, C2 ওয়্যারলেস মডেম এবং ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা।
এদিকে আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স -এর দামও কমিয়েছে ক্রোমা। আইফোন ১৭ প্রো -এর ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেলের দাম যথাক্রমে ৬৯,৯৯০ এবং ৮৮,৪৯০। অন্যদিকে আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর ২৫৬ জিবি মডেলের দাম ৭৪,৯৯০ এবং ৫১২ জিবি মডেলের দাম ৯৪,৯৯০।
এর পাশাপাশি, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে ৪,০০০ পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। পুরনো যোগ্য iPhone এক্সচেঞ্জ করার পাশাপাশি গ্রাহকরা সর্বোচ্চ ১২,০০০ পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন।
Apple Watch Series 12, Apple Watch Ultra 4 এবং AirPods-ও ক্রোমা-র স্টোরে ২,০০০ দিয়ে প্রি-বুক করা যাবে।
আইফোন ১৮ প্রো-তে ১২,০০০-এর ধামাকা এক্সচেঞ্জ অফার ক্রোমা-র
