জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

জানুয়ারিতে খোলা হতে পারে স্কুল

৪ জানুয়ারি থেকেই দশম - দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলা হতে পারে আইসিএসই বোর্ডে। বোর্ডের তরফে বলা হয়েছে যদি অনুমতি দেওয়া হয় স্কুল খোলার তাহলে রাজ্য সরকারের তরফে যে স্বাস্থ্য বিধি এবং গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন মেনে চলবে স্কুল গুলি। দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ধাপে ধাপে স্কুল খোলা প্রয়োজন। যদিও বোর্ডের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল খোলার। রাজ্যের স্কুল খোলা হবে নাকি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

মেট্রো রেলের সংখ্যা বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। তবে সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৫ মিনিটে। পাশাপাশি বেশকিছু নিয়মের বদল করা হচ্ছে ই-পাসের ক্ষেত্রেও। ষাটোর্ধ বৃদ্ধ ও ১৫ বছরের কমবয়সি এবং মহিলাদের জন্য সারাদিনই কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না। এছাড়াও মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ই-পাসের ক্ষেত্রে সকাল সাতটা থেকে আটটা এবং রাত আটটার পরে মেট্রোতে সফর করলে কোনও ই-পাসের প্রয়োজন পড়বে না।
Read More
অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অপেক্ষার অবসান চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

অবশেষে আজ দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে মাঝেরহাট ব্রিজের। ১ ডিসেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে ব্রিজ উদ্বোধনের চূড়ান্ত দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নেতাজির জন্মশতবর্ষর কথা মাথায় রেখে ব্রিজের নতুন নাম দেন 'জয় হিন্দ'। গত মাসেই সেতুর ওপর দিয়ে যান চলাচলের ছাড়পত্র দিয়েছিল ইঞ্জিনিয়াররা।
Read More
বন্ধ হতে পারে মেলা

বন্ধ হতে পারে মেলা

করোনা পরিস্থিতিতে এই বছর আর কোনও উৎসব, মেলা করবেন না রাজ্য সরকার। নবান্নের কর্তাদের কথায়, সরকারি মেলা হবে। তবে অন্য বছরের তুলনায় সংখ্যাটা কমতে পারে। সবই করতে হবে কোভিড প্রোটোকল মেনে। বইমেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শীঘ্রই রাজ্য সরকার এ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ আয়োজিত 'নিউ টাউন মেলা' এ বছর বন্ধ থাকছে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন। জেলাস্তরের মেলা নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।
Read More
তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বেলেঘাটা নাইসেডে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন Covaxin-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সস্ত্রীক সেখানে যান রাজ্যপাল। মঙ্গলবার বিকেলেই পরীক্ষামূলক ভাবে টিকা দেওয়া শুরু করেছে বেলেঘাটা নাইসেড। বুধবার বিকেলে টিকা নেওয়ার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। চিকিৎসক, স্বেচ্ছাসেবক থেকে সাধারণ মানুষ-- সবাই অধীর অপেক্ষায়।
Read More
‛দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ বাতিল

‛দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ বাতিল

অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোসাইটির ভাষণ বাতিল করল কর্তৃপক্ষ। টুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। বুধবার বিকেল নাগাদ অক্সফোর্ড ইউনিয়নে বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প তুলে ধরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠান স্থগিত করার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
Read More
শীত পড়ে গিয়েছে

শীত পড়ে গিয়েছে

মেঘ সরতেই জব্বর শীত পড়েছে পশ্চিমাঞ্চলে। ঢুকে পড়েছে উত্তুরে হাওয়া। কলকাতায় তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে নেমে এসেছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলে জোর ঠান্ডা পড়ে গেলেও পাহাড়ে এখনও সে ভাবে শীতের দেখা নেই। বৃহস্পতিবার থেকে পরের কয়েক দিন উত্তরবঙ্গে দফায় দফায় হালকা বৃষ্টি, পাহাড়ে শিলাবৃষ্টি, সান্দাকফু এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
Read More
ট্রামে চলবে আর্ট গ্যালারি

ট্রামে চলবে আর্ট গ্যালারি

ট্রামে শিশুদের পাঠাগারের পর এবার আগামী ডিসেম্বর থেকে ট্রামে শুরু হতে চলেছে আর্ট গ্যালারি যা ভারতে প্রথম। ট্রামের মধ্যেই চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে চলেছে রাজ্য পরিবহন সংস্থা। কোনো স্থায়ী প্রদর্শশালা নয়, চলমান ট্রামেই নিজেদের রঙ-তুলির আঁচড়কে তুলে ধরতে পারবেন শিল্পীরা। আপাতত ভারতেই শুধুমাত্র কলকাতায় ট্রাম চালু আছে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, শিল্পীরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কয়েকদিনের জন্য পুরো ট্রামই ভাড়া নিয়ে নিজেদের কাজের প্রদর্শনী করতে পারবেন। একদিনের জন্য পুরো ট্রাম ভাড়া করতে খরচ পড়বে ৩,৬০০ টাকা। দর্শকরা ৬ টাকা টিকিটের বিনিময়ে ট্রামে শিল্পের সম্ভার দেখে আসতে পারবেন। মূল ধারণা হল যে শহরের একটি নির্দিষ্ট জায়গায় মানুষ…
Read More
কলকাতা বৈঠকে এলেন না শুভেন্দু

কলকাতা বৈঠকে এলেন না শুভেন্দু

মায়ের অসুস্থতার কারণে কলকাতায় এলেন না শুভেন্দু অধিকারীর। কলকাতায় দলের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার। গতকাল তিন দপ্তরের মন্ত্রী তথা সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিগত কয়েকদিনে দলের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। গতকাল শুভেন্দু বাবু মন্ত্রিত্ব ছাড়ার পর এই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, অরূপ বিশ্বাস কে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
Read More
চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

অবশেষে রাজ্যবাসীর দাবী মেনে নিল রেল কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোনার সমস্ত সুরক্ষাবিধি মেনেই আগামি ২রা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চলবে ৫৪টি পাসেঞ্জার ট্রেন। টুইট করে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। উপকৃত হবেন সাধারণ মানুষ। লকডাউনের জেরে প্রায় ৮মাস বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে এখনই শুরু হচ্ছে না দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা।
Read More
কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার সকাল থেকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। মোট ২২টি সিবিআই আধিকারিকদের দল তদন্তে বেরিয়েছে। কয়লা পাচার কাণ্ডে প্রথমে তদন্তে নামে আয়কর দফতর। তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা। আর তার এই কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত এনামুল। কয়লা পাচারের তদন্তে তৎপরতা শুরু হওয়ার প্রায় একই সময়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন।
Read More
রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

শুক্রবার সন্ধেবেলা মেলে সুখবর। নতুন মাঝেরহাট ব্রিজ খোলা নিয়ে শুক্রবার সন্ধের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল রেল। মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই। রবিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন মাঝেরহাটের নতুন সেতু। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বেহালা-কলকাতা সংযোগকারী মাঝেরহাট ব্রিজটি ভেঙে পড়েছিল। আগামী সপ্তাহ থেকেই ফের আগের মতো মাঝেরহাট ব্রিজ ধরে কম সময়ে অনেকটা দূরত্ব পেরতে পারবেন নিত্যযাত্রীরা।
Read More
বাড়ছে উত্তুরে হাওয়া

বাড়ছে উত্তুরে হাওয়া

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দ ক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার জোর বেড়েছে। ঘূর্ণিঝড় ‘নীবর’-এর কারণে গত কয়েক দিন ধরেই মেঘ ঢুকছিল রাজ্যে। এর ফলে শীত প্রবল ভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন শীতের আমেজ টের পাবেন বঙ্গবাসী।
Read More
দু’জন রাষ্ট্রমন্ত্রী পেতে পারে বাংলা

দু’জন রাষ্ট্রমন্ত্রী পেতে পারে বাংলা

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলকেই পাখির চোখ করেছে বিজেপি। ডিসেম্বর মাসের শুরুর দিকেই একাধিক মন্ত্রিসভার রদবদল সম্ভাবনা রয়েছে। একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা। একই সঙ্গে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণ মন্ত্রীপদ দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ভোটের আগে চমক হিসেবে বাংলার কোনও সাংসদকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
Read More