বহিরাগত তত্ত্ব নিয়ে তোপ গেরুয়া শিবিরের

বহিরাগত তত্ত্ব নিয়ে তোপ গেরুয়া শিবিরের

লকাতা: বহিরাগত তত্ত্বের আমদানিকে ক্ষুদ্রতার পরিচায়ক বলে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিন রাজ্য থেকে ৫ বিজেপি নেতাকে বাংলায় এনে ভোট প্রস্তুতি তদারকির দায়িত্ব দিয়েছে বিজেপি। শাসক দলের দাবি, রাজ্য নেতৃত্বের ওপর আস্থা নেই বলেই গেরুয়া শিবিরে বহিরাগতর ভিড়। বিজেপির ওই সিদ্ধান্ত সামনে আসতেই বহিরাগত তত্ত্ব নিয়ে সরব তৃণমূল। এক সাংবাদিক সম্মেলনে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি বলেন, তৃণমূল রাদজনীতি করতে গিয়েই ববিরাগত তত্ত্ব আমদানি করছে। তাঁর যুক্তি তৃণমূলেরও সে অর্থে বহিরাগত রয়েছেন।
Read More
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নামবে কলকাতায়

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নামবে কলকাতায়

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় একধাক্কায় তাপমাত্রা পড়তে পারে অনেকটা। বিশেষত রাতের তাপমাত্রা সর্বনিম্ন কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা  ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে উত্তর-পশ্চিম এবং উত্তর দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বায়ুর প্রবাহ বাড়বে। তার ফলে পারদ পড়বে কলকাতায়।
Read More
ছ’দিন বিমান পরিষেবার আর্জি

ছ’দিন বিমান পরিষেবার আর্জি

কলকাতা: আনলক অধ্যায়ে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুণে, আহমেদাবাদ, নাগপুর থেকে কলকাতায় বিমান আসছে সপ্তাহে তিন দিন করে। উড়ান সংস্থা ও ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন চাইছে সপ্তাহে ছ'দিন বিমান ওঠানামা করুক। এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান সাংসদ সৌগত রায়, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে চিঠি দিয়ে জানাল স্বাভাবিক করা হোক ছয় রাজ্যের বিমান পরিষেবা। যদিও এখনও কোনও আশার কথা রাজ্য জানায়নি বলে জানিয়েছেন তিনি।
Read More
স্তন ক্যানসারের অস্ত্রোপচারে নজির করল কলকাতা মেডিক্যাল

স্তন ক্যানসারের অস্ত্রোপচারে নজির করল কলকাতা মেডিক্যাল

অনন্য নজির কলকাতা মেডিক্যালে। কলকাতা মেডিক্যাল কলেজের ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগে শুরু হল আন্তর্জাতিক মানের লাইক্যাপ ফ্ল্যাপ পদ্ধতি। ল্যাটেরাল ইন্টারকোস্টাল আর্টারি পারফোরেটর বেসড ফ্ল্যাপ বা লাইক্যাপ পদ্ধতিতে সফল অস্ত্রোপচার করে শিরোনামে কলকাতা মেডিক্যাল কলেজ। ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগের বিভাগীয় প্রধান ডা. ধৃতিমান মৈত্র ইতিমধ্যেই এক মহিলার শরীরে এই অস্ত্রোপচার করেছেন। বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিল তাঁকে। বিলেতে লক্ষাধিক টাকায় এ চিকিৎসা মিললেও রাজ্যের সরকারি মেডিক্যালে হচ্ছে নিখরচায়। রাজ্যে সরকারি স্তরে মেডিক্যাল কলেজের ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগও জটিল অস্ত্রোপচার করে সাড়া ফেলে দিয়েছে।
Read More
চন্দনগরে হল ঐতিহাসিক ঘটনা

চন্দনগরে হল ঐতিহাসিক ঘটনা

রাতারাতি ঠাকুর বানিয়ে চন্দনগরের জি.পাল হয়ে উঠলেন মহাদেব পাল। হঠাৎ ভাবনায় পরিবর্তন। ঘট পুজো থেকে প্রতিমা পুজো হচ্ছে চন্দননগরের বাউরিপাড়া শীতলাতলায়। চতুর্থী পর্যন্ত ঠিক ছিল এবছর মূর্তিপুজো না করে শুধুমাত্র ঘটপুজো হবে, কিন্তু পঞ্চমীর সকালে হঠাৎ ঠিক হয় প্রতিবারের মতো এবারেও প্রতিমা পুজোই করা হবে। এক রাতে মণ্ডপে তৈরি হল বিশাল জগদ্ধাত্রী রাতারাতি জগদ্ধাত্রী প্রতিমা বানিয়ে যারা এখন প্রচারের শীর্ষে বলা যেতেই পারে।
Read More
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হোক জাতীয় ছুটি

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হোক জাতীয় ছুটি

এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। ২৩ জানুয়ারি নেতাজির এই জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করুক সরকার। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির অন্তর্ধান রহস্যের ওপর থেকে পর্দা সরানোর আর্জিও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী সেই বিষয়টিকে সামনে রেখেই জাতীয় ছুটির দাবিটি আরও জোরালো করলেন। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। পশ্চিমবঙ্গ সরকার অনেক দিন ধরেই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে আসছে, কিন্তু তা এখনও পূরণ হয়নি।” ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে অতীতে বহুবার কেন্দ্রকে এই দিনটিতে ছুটি ঘোষণার অনুরোধ জানানো হয়েছে।
Read More
সোমবার থেকে নেমে যেতে পারে তাপমাত্রা

সোমবার থেকে নেমে যেতে পারে তাপমাত্রা

বুধবার রাতে সেই মেঘ থেকেই আচমকা বৃষ্টি নামে। কলকাতার দক্ষিণ শহরতলিতে বৃষ্টি হয়েছে। এই মরশুমে প্রথম বার বেশ ভালো শীত শীত ভাব অনুভূত হতে পারে কলকাতায়। সোমবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগণা আর পূর্ব মেদিনীপুরে তুলনায় বেশ ভালোই বৃষ্টি হয়। বৃহস্পতি আর শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও পশ্চিমাঞ্চলেও বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত হয়ে যাবে। কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা।
Read More
ডিসেম্বর চালু হতে পারে মাঝেরহাট সেতু

ডিসেম্বর চালু হতে পারে মাঝেরহাট সেতু

২০১৮ সালে পুজোর আগে ভেঙে পড়ে মাঝেরহাট সেতুর একটি স্প্যান। সম্ভবত আগামী ডিসেম্বর মাসেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে মাঝেরহাট উড়ালপুল। সোমবার থেকে শুরু হয়েছে সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা। ভারবহন ক্ষমতার পরীক্ষার পর পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ছাড়পত্র দিলেই উদ্বোধন অনুষ্ঠান হবে নবনির্মিত সেতুটির। নবনির্মিত সেতুতে যানচলাচলের অনুমতি দেওয়ার আগে যে যে পরীক্ষা করতে হয় তার কোনওদিকেই বাদ দিচ্ছেন না পূর্ত দফতরের আধিকারিকরা।
Read More
ছটপুজো জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা

ছটপুজো জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা

২০ নভেম্বর ছটপুজো৷ এই পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরে আর ফুল–মালা ভাসিয়ে পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। পুণ্যার্থীদের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা৷ এই বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হবে৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, চলবে বিশেষ নজরদারি৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ কলকাতা পুরসভার পক্ষ থেকে সব ঘাটে মাস্ক বিলি করা হবে৷ ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘাটে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও৷
Read More
আগামী বছর চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

আগামী বছর চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দীর্ঘদিনের প্রকল্প পাতালপথে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, শহরের উত্তর-দক্ষিণ সংযোগকারী এই দীর্ঘ পথ সম্প্রসারিত হচ্ছে আরও। সেই কাজ প্রায় শেষের মুখে। উত্তরের দিকে দক্ষিণেশ্বর পর্যন্ত তৈরি হবে পাতালপথ। আগামী বছরের গোড়াতেই যাতে তা চালু করা হবে। খুব শিগগিরই চালু হবে দক্ষিণেশ্বর পাতালপথ। দক্ষিণেশ্বর দর্শনার্থীদের আশ্বাস দিয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শহরের পূর্ব-পশ্চিমের কিছুটা অংশ জুড়েছে পাতালপথে। শিয়ালদহ-জোকা পর্যন্ত সম্প্রসারিত হবে পাতালপথ।  
Read More
বিরসা মুন্ডার জন্মদিনে সন্ধ্যায় পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন দিলীপ ঘোষ

বিরসা মুন্ডার জন্মদিনে সন্ধ্যায় পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন দিলীপ ঘোষ

রবিবার ছিল আদিবাসী জাগরণের অন্যতম নেতা বিরসা মুন্ডার জন্মদিন। এদিন সন্ধ্যায় কলকাতার নিউ আলিপুরের ত্রিকোণ পার্কে বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি। সাধারণত মণীষিদের জন্ম বা মৃত্যুদিনে সকালে তাঁদের শ্রদ্ধা জানানো হয়। কিন্তু এদিন অন্ধকার নামার পর বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ।
Read More
নতুন প্রকল্পের ঘোষনা মুখ্যমন্ত্রীর

নতুন প্রকল্পের ঘোষনা মুখ্যমন্ত্রীর

একুশের ভোটের আগে জনসংযোগের কর্মসূচি নিয়ে এসেছে রাজ্যের শাসকদল। ইতিমধ্যেই একাধিক জনমোহিনী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে বেকারত্ব সমস্যা লাঘব করতে এবার ফের নতুন একটি প্রকল্পের ঘোষনা করলেন তিনি। রাজ্যের বেকার যুবক যুবতীদের বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, অন্তত ১০ লাখ লোক এই প্রকল্পে উপকৃত হবেন। জীবিকা নির্বাহ করতে পারবে বেকার যুবক যুবতীরা।
Read More
বিধানসভা নির্বাচনে বাংলায় বাজিমাৎ করতে চায় বিজেপি

বিধানসভা নির্বাচনে বাংলায় বাজিমাৎ করতে চায় বিজেপি

কলকাতা: বিহারে জয় বিজেপির। তাই এবার টার্গেট বাংলা। মমতার হাত থেকে বাংলা কাড়তে কোনও ফাঁকই রাখতে চায় না বিজেপি। নির্বাচনকে সামনে রেখেই বড়সড় রদবদল বিজেপিতে। সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নেই। তাঁর বক্তব্য, ”৩৫৬ ধারা জারির আর দরকার হবে না, ততদিনে সরকারই বদলে যাবে।” এতদিন পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব সামলেছেন কৈলাশ বিজয়বর্গী। এখনও তাঁর উপরেই আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে এবার তাঁর সহযোগী হিসেবে বাংলায় কাজ করবেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য।
Read More
গ্রেপ্তারি পরোয়ানা জারি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে

গ্রেপ্তারি পরোয়ানা জারি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। গতবছর ৪ নভেম্বর বর্ধমানের রায়না এলাকায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেন বঙ্গ বিজেপির সভাপতি। আপত্তিকর বিতর্কিত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার গ্রেপ্তারির পরোয়ানা জারি হল রাজ্য সভাপতির বিরুদ্ধে। দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে।” এই মন্তব্য পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরে এই মামলার চার্জশিট পেশ করলে আবেদন মঞ্জুর করে বর্ধমান আদালত।
Read More