আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে বাজারে অভিযান কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকদের

আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে বাজারে অভিযান কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিকদের

বুধবার জলপাইগুড়ি দিনবাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে।আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রনে রাখার উদ্দেশ্যে এই অভিযান বলেই জানা গেছে। সুব্রত দের সাথে এই দিন ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিক ও পুলিশ কর্মীরা। আলুতে লাল মাটি ও রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ দরখাস্ত হতে দেখা যাচ্ছে, সেই অভিযোগ এদিন খতিয়ে দেখেন সরকারি আধিকারিক‌রা। কৃষি বিপনন দপ্তরের জেলা আধিকারিক সুব্রত দে বলেন, পাইকারি ও খুচরো আলু বিক্রেতা‌দের দামের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এজন্য খুচরো আলু বিক্রেতারা যাতে হিমঘর থেকে সরাসরি আলু কিনে এনে বিক্রি করতে পারে সেই ব‍্যবস্থাও করছেন তারা।…
Read More
করোনার মধ্যে মহালয়ায় নিয়ম মেনে গঙ্গায় তর্পণ

করোনার মধ্যে মহালয়ায় নিয়ম মেনে গঙ্গায় তর্পণ

আগামীকাল বৃহস্পতিবার মহালয়া। করোনা সংক্রমণের মধ্যেই ছোট করে হলেও তা হবে। নিয়ম মেনে মহালয়ায় গঙ্গায় তর্পণও করা যাবে। যদিও এবার মহালয়ার সাত দিন নয়, বরং ৩৫ দিন পরে শুরু পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সংক্রমণের মধ্যেও যতটা সম্ভব সুরক্ষা নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পালন করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মহালয়ার দিন গঙ্গার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে আসেন বহু মানুষ। পুরসভা সূত্রে খবর, মহালয়ার দিন যাতে গঙ্গার বিভিন্ন ঘাটে সুষ্ঠুভাবে তর্পণ সম্ভব হয়, তার জন্য আগে থেকে প্রশাসনকে নির্দেশ দিয়েছে পুরসভা। যাতে এক জায়গায় অনেক লোক নেমে তর্পণ না করে একটা নির্দিষ্ট দূরত্ব…
Read More
শিলিগুড়ির বাজার গুলোতে অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা

শিলিগুড়ির বাজার গুলোতে অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা

শিলিগুড়ির বিভিন্ন বাজার ও দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার দেখা যায় সচরাচর।প্রসঙ্গত, শিলিগুড়িতে বহুদিন আগেই এই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে।কিন্তু মাঝে পুরনিগমের তরফে অভিযান বন্ধ ছিল। আর সেকারণেই বিভিন্ন বাজারে ফের যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।এই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিধান মার্কেটে পুলিশকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা। এদিন বহু সবজি ও ফল দোকানে প্রচুর প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়।এই দিন ব্যবসায়ীদের সতর্ক করা হয় কেউ যাতে এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করেন। লাগাতার পুরনিগমের তরফে এই অভিযান চলবে বলে জানিয়েছেন…
Read More
অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী কটূক্তির মুখে পড়লেন-অভিযোগ জারি করলেন গড়িয়াহাট থানায়

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী কটূক্তির মুখে পড়লেন-অভিযোগ জারি করলেন গড়িয়াহাট থানায়

গতকাল রাত বারোটা নাগাদ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বালিগঞ্জ এর কাছ দিয়ে যাওয়ার সময় তার গাড়ির উল্টো দিকে থাকা এক ট্যাক্সি চালক অভিনেত্রীকে অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং কটূক্তির মুখে পড়েন তিনি। আজ গড়িয়াহাট থানায় মিমি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সমস্ত বিষয়টি পুলিশ কে বলার পর ও সিসি টিভি ফুটেজে তথ্য সংগ্রহ করে সেই ট্যাক্সি চালক কে খুঁজে বের করা হয়েছে সাথে সেই ট্যাক্সিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ তাকে আদালত এ পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
সন্ন্যাসী জংলী বাবা মোড়ে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ

সন্ন্যাসী জংলী বাবা মোড়ে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ

আজ এশিয়ান হাইওয়ে-২ এর অন্তর্গত সন্ন্যাসী জংলী বাবা মোড়ের কাছে একটি যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন মানুষ। সূত্রের খবর, এদিন শিলিগুড়ি থেকে নকশালবাড়ি গামী একটি যাত্রীবাহী বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় সন্ন্যাসী জংলী বাবা মোড়ের কাছে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বেশকয়েকজন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান গিয়েছে ।
Read More
অসহায় পরিবারের পাশে তৃনমূল কর্মী

অসহায় পরিবারের পাশে তৃনমূল কর্মী

বাজ পড়ে মৃত দুই দিনমজুরের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা ইয়াসিন শেখ । মঙ্গলবার সকালে রতুয়া থানার চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েতের চাঁদমনি গ্রামে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা ইয়াসিন শেখ। এবং তাদের দিকে বাড়িয়ে দেন সাহায্যের হাত। তাদের হাতে আর্থিক সাহায্য এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতা ইয়াসিন শেখ জানিয়েছেন, কয়েকদিন আগেই বাজ পড়ে একই পরিবারের কাকা ভাইপো মারা গিয়েছিলেন। পরিবারটি অত্যন্ত গরীব । সেদিকে লক্ষ্য রেখেই এই পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। পরিবারের প্রয়োজনীয় সামান্য কিছু আর্থিক অনুদান এবং খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় ।
Read More
চুরি হওয়া বাইক উদ্ধার করলো পুলিশ

চুরি হওয়া বাইক উদ্ধার করলো পুলিশ

চোরাই বাইক উদ্ধারে পুনরায় সাফল্য পেল মালদা থানার পুলিশ।গত ৯ তারিখে গাজোলে এবং কালিয়াচক থেকে বাইক চুরির 5 জন পান্ডা কে গ্রেপ্তার করলো পুলিশ ‌‌। এবং সূত্রের খবর, তাদের ওপর ভিত্তি করে উদ্ধার করা হয় ১৬ টি বাইক মোট তিন দফায় অর্থাৎ 10 দিনে 25 খানা চোরাই বাইক উদ্ধার হয়। জানা গেছে এই বাইক চুরির মূল পান্ডা মধ্যে রয়েছে বৈষ্ণবনগর এর মন্টু মিয়া ,সে জানায় বাইক চোর দের কাছ থেকে তারা বাইক নিয়ে গাড়ির রং এবং নাম্বার প্লেট চেঞ্জ করে বাজারে বিক্রি করতো। মালদা থানার পুলিশের ধারণা ধৃতদের আবার হেফাজতে নেওয়ার পর আরো প্রচুর বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই আজ…
Read More
বাঙালির প্রিয় দুর্গোৎসব এ করোনা রুখতে নানান নির্দেশ – নবান্নের

বাঙালির প্রিয় দুর্গোৎসব এ করোনা রুখতে নানান নির্দেশ – নবান্নের

পুজোর আর ১ মাস বাকি, তবে বাকি বছর গুলির তুলনায় এবার পুজোর আমেজ একদম ই আলাদা। কিভাবে মণ্ডপ সেজে উঠবে কি কি বাধ্যতামূলক তাই নিয়ে আজ নবান্নে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও কলকাতার ফোরাম অফ দুর্গোৎসব এর পক্ষ থেকেও জারি করা হয়েছে নির্দেশাবলী। প্যান্ডেল যতটা খোলামেলা রাখা যায় সেদিকে নজর রাখতে হবে।২৫ জনের বেশি দর্শনার্থী এক সাথে মণ্ডপ এ ঢুকতে পারবেনা।মণ্ডপে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক।থার্মাল গান এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তির জ্বর থাকলে তাকে মণ্ডপ এ ঢুকতে দেয়া হবে না।মণ্ডপ এ ঢোকার রাস্তায় ব্যারিকেট দিতে হবে, সামাজিক দূরত্ববিধি মেনেই হবে ঠাকুর দেখা।দর্শনার্থীর ভিড় কমাতে আলোর…
Read More
নিট পরীক্ষার্থীদের জন্যই কলকাতা মেট্রো চালু হল

নিট পরীক্ষার্থীদের জন্যই কলকাতা মেট্রো চালু হল

সাড়ে পাঁচ মাস পরে প্রথম কলকাতা মেট্রো চালু হল কেবল নিট পরীক্ষার্থীদের জন্যই। রবিবারের এই বিশেষ মেট্রো পরিষেবা একরকম অ্যাসিড টেস্ট ছিল। করোনা আবহে সমস্ত রকম বিধি মেনে, সকাল ১০টা থেকে নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, রবিবার রাত আটটা পর্যন্ত মোট ১৬৪৮ জন যাত্রী মেট্রোয় চড়েছেন। এর ফলে মোট ৬৮ হাজার ৬৬০ টাকা রোজগার করেছে মেট্রো। অবশেষে ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কলকাতায় জনসাধারণের শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। অবশ্যই সবরকম নিয়ম মেনে, মোবাইলে অ্যাপ থেকে টিকিট বুক করে, তবেই মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। থার্মাল চেকিংয়ের পরেই সবাইকে মেট্রো স্টেশনের…
Read More
সম্পত্তির লোভে বৌদিকে খুন করলো দেওর

সম্পত্তির লোভে বৌদিকে খুন করলো দেওর

সম্পত্তির লোভে খুন হতে হলো বৌদিকে। বৌদিকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম ফেলানি বর্মণ। মৃতের পরিবারের অভিযোগ, ফেলানি বর্মনের জমি নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিত দেওর বলরাম বর্মন। শনিবার রাতে মদ্যপ অবস্থায় ফেলানি বর্মনকে মারধর করে বলরাম বর্মন বলে অভিযোগ করে মৃতার ছেলে শুক্রু বর্মন। এরপর রবিবার সকালে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতার পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিশ এবং তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা…
Read More
আহত তৃনমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আহত তৃনমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ২ গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চন্ডীপাঠ এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে সূত্রের খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয় তিনজন তৃণমূল কর্মী । এবিষয়ে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ বিধান সভার সংযোজক উৎপল দাস জানান যে, তুফানগঞ্জ ১ ও ২নম্বর ব্লকের তৃনমূল দলের কর্মীদের মধ্যে গোষ্ঠী কোন্দল চলে। এবং এই গোষ্ঠি কোন্দলের কারণে ক্ষতিগ্রস্থ হয় তারা। এবং পরবর্তীতে সেই দোষ চাপিয়ে দেওয়া হয় বিজেপি কর্মকর্তাদের ওপর।
Read More
বিশ্বকর্মা মূর্তি তৈরীতে নয় মৃত্তিকা শিল্পীরা মনোনিবেশ করছেন দূর্গা প্রতিমা তৈরীতে

বিশ্বকর্মা মূর্তি তৈরীতে নয় মৃত্তিকা শিল্পীরা মনোনিবেশ করছেন দূর্গা প্রতিমা তৈরীতে

দরজায় কড়া নাড়ছে বিশ্বকর্মা পুজো। বাকি আর মাত্র কয়েকদিন। তাই মুর্তি গড়তে তোরজোড় শুরু করেছেন মৃত্তিকা শিল্পীরা। মূর্তি তৈরীতে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে কারিগর দের।তবে দেশের এই করোনা পরিস্থিতিতে এবছরে বিশ্বকর্মা মূর্তি খুব বেশি তৈরি করা হচ্ছে না বলে জানান তারা। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শিল্পী উত্তম পাল জানান, প্রথমে তাদের ধারণা ছিল যে এই বছর হয়তো পূজো হবে না । তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে । তবে বাঙালি দের সবচাইতে বড় পূজো দূর্গা পূজার বাকী আর মাত্র একমাস তাই তারা বিশ্বকর্মা মূর্তি কম তৈরী করে দুর্গা প্রতিমা গড়ার কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। মৃত্তিকা শিল্পীরা আরো জানান যে,…
Read More
সংক্রমণ রুখতে মহালয়ায় বন্ধ দক্ষিণেশ্বর

সংক্রমণ রুখতে মহালয়ায় বন্ধ দক্ষিণেশ্বর

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দির। কঠোরভাবে যাবতীয় সুরক্ষা বিধি মেনে গত ১৩ জুন থেকে মন্দির খোলা হয়েছে। কিন্তু তর্পণের ভিড় এড়াতে মহালয়ার সকালে পুরোপুরি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দির চত্বরেও প্রবেশ করা যাবে না মন্দির পুরোপুরি বন্ধ রাখার জন্য দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে চিঠি দেয় পুলিশ। সিদ্ধান্ত নিতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। বিকেল তিনটে থেকে অবশ্য মন্দির দর্শনের সুযোগ মিলবে। রাত সাড়ে আটটা মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। সেই সময় গঙ্গার ঘাটে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
Read More
রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে পালিত হলো রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী। আজ রাজা জগদীন্দ্র দেব রায়কতের ১৫৭তম জন্মবার্ষিকী।সোমবার বৃষ্টি ভেজা দিনে জলপাইগুড়ি সাংস্কৃতিক কলা কেন্দ্রে রাজার জন্মদিন পালন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ লোক সংস্কৃতি সমিতির সদস্যরা। আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল সতর্কতা এবং সামাজিক দুরত্ব মেনে। এই অনুষ্ঠানে জগদীন্দ্র দেব রায়কতের আবক্ষ মূর্তি তে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে। এর পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি আধিকারিক সূর্য বন্দোপাধ্যায় বলেন, মানুষ তাদের মনে রাখে যারা সমাজ এবং সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।তাদেরই মধ্যে একজন ছিলেন রাজা জগদীন্দ্র দেব রায়কত।
Read More