19
Jun
নয়াদিল্লি: উম-পুনের ক্ষতিপূরণ এখনও পাওয়া যায়নি। এবার কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ রোজগার যোজনার সহায়তা থেকেও বঞ্চিত হল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ১১৬ জেলার নাম। দেশের ছ’টি রাজ্যজুড়ে এই জেলাগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জীবিকার পুনর্বাসন দেওয়া হবে। ছয় রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ স্থান পায়নি। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ঝাড়খণ্ডের ১১৬টি জেলায় আগামী ১২৫ দিন ধরে এই আর্থিক প্যাকেজের প্রকল্প বাস্তবায়িত হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এই প্রকল্পের শর্ত হল, যে জেলাগুলিতে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের দল ফিরে এসেছে, সেরকম ২৫ হাজার শ্রমিককে তালিকাভুক্ত করে বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে। এই…
