বাড়তে থাকা সংক্রমণ নিয়ে গুচ্ছ নির্দেশ নবান্নের

বাড়তে থাকা সংক্রমণ নিয়ে গুচ্ছ নির্দেশ নবান্নের

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এখনও পর্যন্ত আমাদের দেশে করোনা নতুন করে তাণ্ডব শুরু না করলেও, চিনের পরিস্থিতি দেখে আগাম সতর্ক নবান্ন৷ বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে নীল বাড়িতে পর্যালোচনা বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রতিটি জেলায় করোনা মোকাবিলার জন্য কড়া নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি গুচ্ছ নির্দেশও দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রথম ধাপে রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলায় ৩,৭১৮টি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত এ রাজ্যে ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। এই  অবস্থায় জেলাগুলিকে করোনা আক্রান্তদের ওপর বিশেষ…
Read More
পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে মেলায় হাজির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে মেলায় হাজির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

শীতকাল মানেই পিঠে পুলির সময়। তবে এই ব্যস্ততার সময় পিঠে পুলি খাওয়ার ইচ্ছা থাকলেও সেটা বানানোর সময় হয়ে ওঠে না। সেই সমস্যার সমাধান করতে গ্রাম থেকে পিঠে বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে একাধিক মেলা আর সেখানে ঢেঁকিতে ধান ভেঙ্গে সকলের সামনে বানিয়ে দিচ্ছে গরম গরম পিঠে। মেলার মধ্যে গ্রাম বাংলার চিত্র ফুটে উঠতে দেখা যাচ্ছে এই সমস্ত মেলায়। আর এই গরম গরম পিঠে খাওয়া ও লাইভ পিঠে করা দেখার জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টলগুলোতে।
Read More
দুর্নীতির অভিযোগের মাঝেই আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ নবান্নের

দুর্নীতির অভিযোগের মাঝেই আবাস যোজনা নিয়ে কড়া নির্দেশ নবান্নের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আবাস যোজনা নিয়ে এবার কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। এই প্রকল্পের ইস্যুতে এমনিতেই ব্যাপক অভিযোগ উঠেছে বাংলায়। তার মধ্যেই রাজ্য সরকার আগামী শুক্রবারের মধ্যে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নামের চূড়ান্ত তালিকা আবশ্যিকভাবে পাঠানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ প্রকল্পটি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। জানা গিয়েছে, এই প্রকল্পে এখনও পর্যন্ত জেলা থেকে মাত্র ১৬ শতাংশ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ৮৪ শতাংশ সুবিধা প্রাপকদের নামের তালিকা এসে না পৌঁছনোয় মুখ্যসচিব অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় নির্দেশ মেনে আগামী শুক্রবারের…
Read More
নিতে হবে নির্ধারিত ভাড়া, নির্দেশ আদালতের তরফে

নিতে হবে নির্ধারিত ভাড়া, নির্দেশ আদালতের তরফে

রাজ্যের বুকে বাসের ভাড়া বাড়ানো নিয়ে চলছে দ্বন্দ্ব। সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল রাজ্যের পরিবহন দফতর। আদালতে স্পষ্ট জানান হয়েছে, কোনও ভাড়া বাড়ানো হয়নি। ৪ বছর আগে যে ভাড়া সরকার বেঁধে দিয়েছিল তাই নেওয়া হবে। এক্ষেত্রে, বেসরকারি বাসে সর্বনিম্ন ৭ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ৮ টাকা করে ভাড়া নেওয়ার কথা জানিয়েছে রাজ্য। পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত হলফনামা দিয়ে আদালতে জানান, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে ভাড়া নির্ধারিত করেছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি। একই সঙ্গে এও জানান হয়েছে, অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপ করবে…
Read More
দার্জিলিঙে বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক শিবির

দার্জিলিঙে বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক শিবির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে দার্জিলিঙে আস্থাভোটের দিনই বড় ধাক্কা তৃণমূলের৷ শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং৷ আজ থেকেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন বলে সাফ জানিয়ে দিলেন তিনি৷ পাহাড়ের রাজনীতি যখন অন্যদিকে বাঁক নিচ্ছিল, সেই সময় নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের পক্ষে৷ জিটিএ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন বিনয় তামাং এবংতাতে জয়লাভও করেছিলেন৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ের রাজনীতিতে গোর্খা জনমুক্তি মোর্চা যতটা আবছা হয়েছে, ততটাই সক্রিয় হয়েছে হামরো পার্টি৷ কিন্তু জিটিএ নির্বাচনে পুরো চিত্রটাই উল্টে গিয়েছে৷ সক্রিয় হয়েছে অনিত থাপার দল৷ হামরো পার্টিকে…
Read More
আগামীকাল উদ্বোধন হতে চলছে জোকা-তারাতলা মেট্রো

আগামীকাল উদ্বোধন হতে চলছে জোকা-তারাতলা মেট্রো

দীর্ঘ সময় ধরে মেট্রোর অপেক্ষায় ছিলো বেহালাবাসী। অবশেষে দীর্ঘ ১২ বছরের পর মেট্রো পেতে চলেছে বেহালাবাসী। জোকা-বিবাদীবাগ মেট্রো চালু হওয়ার কথা থাকলেও আপাতত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। আগামী ৩০ ডিসেম্বর এই মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে রেল। গত ২৪ তারিখ ট্রায়াল রান হয়ে গেলেও সূত্রের খবর, আগামী সোমবার, অর্থাৎ ২ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা চালু হবে জোকা-তারাতলা রুটে। ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই অনুষ্ঠানে হাজির থাকার কথা। উদ্বোধন হয়ে যাওয়ার পর সোমবার থেকেই পরিষেবা পেতে…
Read More
বাড়তে পারে ডেঙ্গি, আশঙ্কা কলকাতা পুরসভার তরফে

বাড়তে পারে ডেঙ্গি, আশঙ্কা কলকাতা পুরসভার তরফে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ কিন্তু জোরালো শীতের অপেক্ষায় রাজ্যবাসী৷ যে আবহাওয়া তৈরি হয়েছে তা সকলের কাছেই অবাক করার মতো বিষয়। রাজ্যের তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপর ঘোরাফেরা করছে। হাতেগোনা কয়েক দিন যেটুকু ঠান্ডার আমেজ তৈরি হয়েছিল তাও শেষ হয়ে গিয়েছে। ৫০ বছরে সবথেকে 'উষ্ণতম' ডিসেম্বর এটি। এই পরিবেশে এবার অন্য চিন্তা বাড়ছে। যা নিয়ে সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা। শীতের দেখা তেমন মিলছে না, এদিকে গরম অনুভূত হচ্ছে। এই অবস্থায় বাড়তে পারে মশার উপদ্রব। আর তা থেকেই আবার বাড়বাড়ন্ত হতে পারে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের।…
Read More
মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ, শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু

মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ, শিলিগুড়িতে কোভিড পজিটিভ তিন বছরের শিশু

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরই মাঝে আবার পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কোভিড হাসপাতালে মকড্রিলের আয়োজন করা হয়েছে। সেরে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বাংলার কোভিড পজেটিভ তিন বছরের এক শিশু৷ জেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর বেসরকারি একটি ল্যাব থেকে ওই শিশুটির আরটিপিসিআর টেস্ট করানো হয়৷ তাতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, জ্বরের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বছর তিনের ওই শিশুটিকে। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট…
Read More
কড়া নিরাপত্তা বলয়ের মাঝে শুরু হয় পরীক্ষা

কড়া নিরাপত্তা বলয়ের মাঝে শুরু হয় পরীক্ষা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শেষ মুহূর্তে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর উপর স্থগিতাদেশ নয়। সাফ জানাল ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ভিন্ন ভিন্ন নির্দেশের পর অবশেষে হয়েছে টেট। এদিন শুরু হল প্রাথমিকে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ । তবে এই কাজ করতে আগের থেকে অনেক বেশি তৎপরতা দেখাচ্ছে পর্ষদ। টেবিলে সিসি ক্যামেরা বসানো হয় যাতে প্রতি মুহূর্তের আপডেট তাঁদের কাছে থাকে। এক কথায়, চূড়ান্ত স্বচ্ছতায় জোর দিয়েছে তাঁরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি মাসেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করেছিল। যাদের ইন্টারভিউ শুরু…
Read More
হাওয়া বদলের অপেক্ষায় রাজ্যবাসী

হাওয়া বদলের অপেক্ষায় রাজ্যবাসী

গতরবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কাটল বিষাদের মধ্যে দিয়ে। কারণ 'বম্ব সাইক্লোন' বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। আমেরিকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ‘সাইক্লোন বোমা’৷ হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে উত্তর ভারত। কিন্তু বাংলায় উধাও শীত৷ শীতকালেও গরম ভাব! ঠাণ্ডার পড়ার বদলে তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে৷ মঙ্গলবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে মঙ্গলবার তাপমাত্রা আরও খানিকটা বেড়েছে। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস…
Read More
ত্রিপুরার ডিএ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে বাংলা নিয়ে

ত্রিপুরার ডিএ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে বাংলা নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে অন্যতম হল ডিএ বা মহার্ঘভাতা। ডিএ বা মহার্ঘভাতা থেকে যখন বঞ্চিত রাজ্যের সরকারি কর্মচারীরা, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ১২ শতাংশ ডিএ দেওয়া কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার৷ সাংবাদিক বৈঠক করে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ সেই সময় উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিষ্ণ দেববর্ম৷ এতদিন ত্রিপুরার সরকারি কর্মচারীরা ৮ শতাংশ ডিএ পেতেন৷ এবার তা বেড়ে হল ২০ শতাংশ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, এর জন্য মাসে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ১২০ কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন, ১ লক্ষ ৪ হাজার ৬০০ সরকারি কর্মচারী ও ৮০…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই দেখা দিলো ‘ব্রুসোলোসিস’ আতঙ্ক

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যার মাঝেই দেখা দিলো ‘ব্রুসোলোসিস’ আতঙ্ক

বছর শেষে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা। ফিরে আসতে পারে আবার পুরোনো স্মৃতি, চারিদিকে ছড়িয়েছে এই আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেই ঢুকে গেল অন্য একটি রোগও। বঙ্গে এবার 'ব্রুসোলোসিস' আতঙ্ক ছড়াল। পূর্ব বর্ধমানের ভাতারের বামুনিয়া গ্রামের এক বাসিন্দার মৃত্যুতে এই রোগ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। মৃতের নাম শরবিন্দু ঘোষ (৫৩)। তিনি ছিলেন পেশায় গবাদি পশু পালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর একাদশীর দিন আচমকা পেট খারাপ হয় শরবিন্দুর। ডায়রিয়া ভেবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাঁচদিন পর হাঁটুর নীচ থেকে পায়ের পাতায় মারাত্মক জ্বলুনি ও ব‌্যথা শুরু হয়। এরপর তাঁকে বর্ধমান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষায়…
Read More
আর কোনো বাধা রইল না, প্যারাটিচারের ইন্টারভিউতে স্থগিতাদেশ নয়

আর কোনো বাধা রইল না, প্যারাটিচারের ইন্টারভিউতে স্থগিতাদেশ নয়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু। কিন্তু তার আগে মামলার জল গড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শেষ মুহূর্তে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর উপর স্থগিতাদেশ নয়। এমনই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ তবে তাঁদের নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে মূল মামলার রায়ের উপরই। সাফ জানাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশন জারি করেছিল তাতে বলা হয়েছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্যারা টিচারদের পৃথকভাবে ১০ শতাংশ আসন সংরক্ষণ থাকছে। আপার প্রাইমারির প্যারা টিচাররা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন৷ তাঁদের বক্তব্য ছিল, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত৷ তাই তাঁরা প্যারা টিচারের যে…
Read More
অনুব্রতর জামিন মেলায়, প্রশ্ন হল তবে কি এবার দিল্লি যাচ্ছেন তিনি

অনুব্রতর জামিন মেলায়, প্রশ্ন হল তবে কি এবার দিল্লি যাচ্ছেন তিনি

কিছুদিনের মিলেছিল স্বস্তি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলা করা হয়েছিল গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই মামলার কারণেই ইডির তাঁকে নিয়ে দিল্লি যাওয়ায় বাধা পড়েছিল। তবে ওই তৃণমূল নেতা শিবঠাকুর মণ্ডলের করা মামলায় বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল আদালত। ২ হাজার টাকার বিনিময়ে তাঁকে জামিন দিয়েছে দুবরাজপুর আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত পেয়েছিল ইডি। কিন্তু এরই মধ্যে আচমকা বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর অনুব্রতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই মামলাতেই তৃণমূল নেতার…
Read More