30
Dec
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকে যাত্রা শুরু করছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলবে। সেমি হাই স্পিড এই ট্রেনে চেপে ৮ ঘণ্টারও কম সময়ে গন্তব্য পৌঁছাবে৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুরন্ত গতি সম্পন্ন অত্যাধুনিক এই ট্রেনে রয়েছে নজর কাড়া সব প্রযুক্তি৷ ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার৷ বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে রিজেনেরিটিভ ব্রেকিং সিস্টেম। মূলত ব্রেক কষার সময় যে কাইনেটিক শক্তি নষ্ট হয় এই প্রযুক্তির সাহায্যে বিশেষ মোটরের মাধ্যমে তা বিদ্যুতে রূপান্তরিত হয়। এর ফলে একদিনে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে৷ বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে…
