হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

হাজিরা দিতে কি আসছেন তিনি? কলকাতার উদ্দেশে রওনা দিলেন সুকন্যা

রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে। তলব করা হয়েছে তাকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরন তিনি। তবে কি আদালতে হাজিরা দিতে যাচ্ছেন কেষ্ট-কন্যা? তাঁর নামে অভিযোগ, বিনা টেটেই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন সুকন্যা৷ শুধু তাই নয়, চাকরি পাওয়ার পর একদিনের জন্যেও স্কুলে পা রাখেননি অনুব্রত-কন্যা৷ স্কুলে হাজিরার রেজিস্টার যেত তাঁর বাড়িতে৷ বসে বসেই বেতন পেতেন তিনি৷ সুকন্যার নামে থাকা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এও জানা গিয়েছে, সরকারি চাকরির পাশাপাশি একটি বেসরকারি চাকরিও করেন তিনি। সুকন্যার…
Read More
টেট পরীক্ষায় উত্তীর্ণদের আইনের নিয়ম মেনে চাকরির আশ্বাস ব্রাত্যর

টেট পরীক্ষায় উত্তীর্ণদের আইনের নিয়ম মেনে চাকরির আশ্বাস ব্রাত্যর

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ নাম জড়িয়েছে বহু নেতা মন্ত্রীর, চলছে তদন্ত৷ ইতিমধ্যে রাজ্যে ব্যাপক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগের জটিলতা কাটাতে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা ছিল। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই দাবি করা হয়েছে। সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে এবং দ্রুত নিয়োগ হবে বলেই বৈঠকের পর জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির…
Read More
নতুন অভিযোগ, টেট পরীক্ষা পাশ না করেই চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা

নতুন অভিযোগ, টেট পরীক্ষা পাশ না করেই চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা

এদিকে গরু পাচারকাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এরই মাঝে উঠে আসছে নতুন অভিযোগ। পরেশ অধিকারীর কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাই কোর্টে মামলা৷ প্রথামিক শিক্ষিকার চাকরি পেলেও কোনও দিনও স্কুলে পড়াতে যাননি সুকন্যা মণ্ডল৷ হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রতর বাড়িতে৷ টেট পাশ না করেই বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা৷ অনুব্রতর বাড়ি থেকে এই প্রাথমিক স্কুলের দূরত্ব মাত্র ৫ মিনিট৷ হাই কোর্টে এমনই অভিযোগ দায়ের করলেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের৷ এদিকে গরু পাচার মামলায় সিবিআই ব়্যাডারে সুকন্যার অগাধ সম্পত্তি৷ এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে অনুব্রতর বাড়িতেও যান সিবিআই-এর আধিকারিকরা৷ কিন্তু, তিনি কথা বলতে চাননি৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে…
Read More
বড় পদক্ষেপ, শুরু হল রোজভ্যালি, সারদা মতো আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়া

বড় পদক্ষেপ, শুরু হল রোজভ্যালি, সারদা মতো আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়া

সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে হয়েছে নয় ছয়। আজ থেকে প্রায় সাত আট বছর আগে রাজ্যে একের পর এক বেআইনি অর্থ লগ্নি সংস্থার রমরমা দেখা গিয়েছিল। সারদা, আইকর, টাওয়ার এবং পৈলানের মতো চিটফান্ড কোম্পানি গুলিতে লক্ষ লক্ষ মানুষ টাকা রেখেছিলেন। পরে ভুক্তভোগী হয়েছিলেন আমানতকারীরা। এবার তাঁদের একটা বড় অংশ হয়তো স্বস্তি পেলেন। কারণ ৮৫ হাজার আমানতকারীদের হাতে উঠল চেক এবং তা তুলে দিল প্রাক্তন বিচারপতির একক কমিটি। ৮৫ হাজার আমানতকারীদের হাতে চেক তুলে দিয়েছে প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের একক কমিটি। বেআইনি অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রপের যাঁরা আমানতকারী তাদের মধ্যে ৮৫ হাজার মানুষের হাতে চেক তুলে দেওয়া চলছে। ১০০…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ চলছে তদন্ত, প্রকাশ্য এসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে এই দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিল সিবিআই। ২৬১ জনের চাকরি বরখাস্ত মামলায় এই রিপোর্ট জমা দেওয়া হল। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা কর্মী যে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং নদিয়া তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তার প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়া হল আদালতে। নিয়োগ নিয়ে অভিযোগ অজস্র। বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যের শাসক দল এবং প্রশাসনের একাধিক জনের নাম জড়িয়ে আছে। মঙ্গলবারই টেট পরীক্ষার ২০২০ সালের নিয়োগ মামলায় 'কাট অফ…
Read More
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি একদিকে পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডল, চলছে টানটা উত্তেজনা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে তলব করা হয়েছে আদালতে। এই দুই ঘটনা নিয়ে এখন টালমাটাল রাজ্য। আদালত এদিন জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে। আর অনুব্রত কন্যাকে বৃহস্পতিবার আদালতে ডাকা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ জন চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ওই ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার…
Read More
বিপুল সম্পত্তির মালিক সায়গল, সম্পত্তির পরিমান দেখে চোখ কপালে সিবিআইয়ের

বিপুল সম্পত্তির মালিক সায়গল, সম্পত্তির পরিমান দেখে চোখ কপালে সিবিআইয়ের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মতই গরুপাচার কাণ্ডেও সিবিআইয়ের হাতে আসছে কোটি কোটি টাকার হদিস একের পর এক সম্পত্তি। গরু পাচার মামলার তদন্তে নেমে গত জুন মাসে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্তে নেমে কেষ্টর দেহরক্ষীর যে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে, তাতে চোখ কপালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সায়গলের বেতন বা তাঁর পারিবারিক আয়ের সঙ্গে যার কোনও সঙ্গতি নেই৷ সায়গলের যে সম্পত্তির হদিশ মিলেছে-  •    ডোমকলে তাঁর নামে থাকা ৩৬ টি জমির প্লট বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার বাজার দর ২ কোটি ৫৮ লক্ষ টাকা৷ •    বোলপুরে রয়েছে ৭…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

করোনাভাইরাসের জর্জরিত সাধারণ মানুষ। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। এই রোগের জ্বালায় আপাতত নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। তবে এরই মাঝে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা। প্রধানত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ারের কালচিনিতে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৪০ টপকে গিয়েছে। তাই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। এই রোগ যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যক্ষ্মায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়াও কোনও রকম উপসর্গ যেমন দু-সপ্তাহের বেশি জ্বর, ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি থাকলে যেন বাড়িতে সময় নষ্ট না করা…
Read More
রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

একজন সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে হয়ে উঠেছে কোটি কোটি টাকার মালিক৷ মুদি দোকানি থেকে মাছ বিক্রেতা৷ সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত! কী ভাবে সম্ভব? বরাবরই তাঁর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা৷ কিন্তু, তৃণমূলের একাংশের দাবি, সবটাই মিথ্যে দাবি৷ সত্যিটা আসলে কী তা এখনও প্রমাণিত নয়৷ তবে সিবিআই-এর দাবি, কেষ্টর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে৷ তার ভিত্তিতেই বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার অফিসাররা৷ কয়েক মাস আগে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন৷ বিভিন্ন জায়গায় সায়গলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় সিবিআই৷ বিরোধীদের দাবি, বিপুল সম্পত্তির মালিক অনুব্রতও৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমে এবং…
Read More
অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

যত সময় এগোচ্ছে তত এক এক করে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। সময় এগোনোর সাথে সাথে আরও বেশি করে যেনো সিবিআইয়ের জালে জড়িয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছে সাধারণ মানুষ। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের থেকে ১৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। না এবার কোথাও নগদ উদ্ধার হয়নি, বরং কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের নামে ছিল এই ফিক্সড ডিপোজিট। গরু পাচার মামলার…
Read More
বেশ খানিকটা স্বস্তি বঙ্গের আজকের সংক্রমণের সংখ্যায়

বেশ খানিকটা স্বস্তি বঙ্গের আজকের সংক্রমণের সংখ্যায়

বিগত বেশ কিছুদিন পর বেশ খানিকটা স্বস্তি এলো বঙ্গে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত নিয়ন্ত্রণে বলা যায়। বঙ্গে আজ ২০০-র নীচেই দৈনিক সংক্রমণ। এদিকে মৃত্যুও আজ কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক নিয়ন্ত্রণেই বলা যায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট অনেকটাই কমে ৩.৪৮ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০২ হাজার ৯৩২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২৩ জনের। একদিনে…
Read More
শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

শুরু হয়েছে জল্পনা, আসছে নতুন তৃণমূল হোর্ডিংয়ে ভর্তি হলো কলকাতা

বিগত বেশ কিছুদিন ধরে রাজনীতির মঞ্চে শুরু হয়েছে এক জল্পনার৷ এই পরিস্থিতির মাঝেই এই জল্পনাকে উস্কে দিয়ে গোটা দক্ষিণ কলকাতা ঢাকা পড়ল রহস্যময় হোর্ডিংয়ে৷ তাতে লেখা ‘আসছে নতুন তৃণমূল’! শুধু তাই নয়, ওই পোস্টারে কেবল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ৷ এর পিছনে রহস্যটা কী? কুণাল ঘোষের জবাব, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কি নজরুলের ছবি দেওয়া যাবে? ভবানীপুর, কালীঘাট, হাজরা, রাসবিহারী মোড় জুড়ে ছয়লাপ অভিষেকের পোস্টারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকেও পড়েছে একটি বড় পোস্টার। দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন কোণঠাসা, তখন এই পোস্টার নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার পার্থ…
Read More
জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল৷ তাঁর সম্পত্তির নাগাল পেতে বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ প্রথমে শোনা যাচ্ছিল, বুধের সকালে তলব করা হতে পারে সুকন্যাকে৷ কিন্তু, সেটা করা হল না৷ এদিন সকালে শান্তিনিকেতনের কাছে পূর্বপল্লী গেস্ট হাউসে ওঠেন সিবিআই কর্তারা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ। ঠিক সাত দিন আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ এক সপ্তাহের মধ্যেই বুধবার সকালে ফের বোলপুরে পৌঁছযন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা।…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও…
Read More