বদলে গেছে রাজ্যের আবহাওয়া

বদলে গেছে রাজ্যের আবহাওয়া

অনেকটাই বদলে গেছে রাজ্যের আবহাওয়া৷ ফুরফুর করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ নামছে উষ্ণতার পারদ। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রাজ্যের মানুষ৷ রাত হলেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব৷ ভোরের দিকে বেশ শীত মালুম হচ্ছে৷ বেশ শীত শীত ভাব৷ থাকছে কুয়াশাও৷ তবে বেলায় রোদ উঠলেই শীত গায়েব৷ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম৷ শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও নামতে শুরু করেছে উষ্ণতার পারদ৷  আগামী দিনগুলিতেও রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে বলে হাওয়া অফিসের রিপোর্ট৷ কিন্তু এরই মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রূকুটি৷ আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ নিম্নচাপ হলে ধাক্কা খাবে শীতের আমেজ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের…
Read More
এবার বিজেপির ঘর ছড়ালেন অভিনেতা জয়

এবার বিজেপির ঘর ছড়ালেন অভিনেতা জয়

অবসান হলো বিগত কদিনের জল্পনার। ধীরে ধীরে খালি হচ্ছে বিজেপির ঘর। এবার বিজেপির ঘর ছাড়লেন আরো একজন। বিগত বেশ কয়েক দিন ধরেই বেসুরো ছিলেন তিনি৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন বিজেপি’র জাতীয় কর্মসমিতির দস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি৷ কিন্তু কাজের সুযোগ পাননি। মোদীকে লেখা চিঠিতে আপাদমস্তক ‘অভিমান’ ঝরে পড়েছে জয়ের। খুব শীঘ্র তিনি বিজেপি ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন।  নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে ঝরে পড়েছে অভিমান৷ ২০১৭ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরেও যে ভাবে কাজ করার সুযোগ…
Read More
এবার বিজেপির চিন্তা পুরসভা ভোট

এবার বিজেপির চিন্তা পুরসভা ভোট

রাজ্যে উপনির্বাচন ভোটের ফল প্রকাশ হয়েছে। এবার পালা পুরসভা ভোটের। শীঘ্রই রাজ্যে হতে চলেছে পুরসভা ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরসভার নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে চলেছে বিজেপি। খুব তাড়াতাড়ি এই নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই। তাই বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পুরসভার নির্বাচন পরিচালনা করা হোক। এই মর্মে তারা নির্বাচন কমিশনের দারস্থ হবে। এই কথাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করা সম্ভব নয়। ভোট করার মত অনুকূল পরিস্থিতি নেই পশ্চিমবঙ্গে। তাই পুরভোট কেন্দ্রীয়…
Read More
ঘোষিত হলো উপনির্বাচনে জয় বিধায়কদের শপথ গ্রহণের দিন

ঘোষিত হলো উপনির্বাচনে জয় বিধায়কদের শপথ গ্রহণের দিন

সদ্য মাত্রই সমাপ্ত হয়েছে রাজ্যের উপনির্বাচন, প্রকাশিত হয়েছে তার ফলাফলও। উপনির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল। এবার পালা শপথ নেওয়ার। রাজ্য সরকার সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিল। আগামীকাল ৯ নভেম্বর শপথ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্য বিধানসভায় তাঁদের শপথ বাক্য পাঠ করানো হবে। তবে কে তাদের শপথবাক্য পাঠ করাবেন তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, সদ্যসমাপ্ত দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবা এই চার কেন্দ্রের উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হন। ছয় মাসের মধ্যেই রাজ্যে বিজেপির অবস্থান আরও বেশি খারাপ…
Read More
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর খাসতালুক বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি

রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর খাসতালুক বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি

গতপরশু রাতে রাজ্যের বিরোধী সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ভগবানপুরের বিজেপির সক্রিয় কর্মী শম্ভু মাইতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়৷ শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজ সোমবার জেলা জুড়ে বনধের ডাক দিল জেলা বিজেপি৷ এরই সঙ্গে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা৷ শনিবার রাতে আতঙ্কিত পরিজনেরা পুলিশকে জানান ঘটনাটি৷ এরপরই তদন্তে নেমে গভীর রাতে গ্রাম লাগোয়া নদীর পাড় থেকে শম্ভুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শম্ভু৷ ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ফিরে এসেছে৷ মৃত বিজেপি কর্মী…
Read More
অবশেষে ঘোষিত হলো বাড়বে না বাসের ভাড়া

অবশেষে ঘোষিত হলো বাড়বে না বাসের ভাড়া

যত দিন যাচ্ছে ধীরে ধীরে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। এতে অতিষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ। অন্যদিকে রাস্তায় বেরোলে বাস ভাড়ার চাপ। জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় এবং করোনা পরিস্থিতির আবহে বেশ কয়েকটি রুটে বাস এবং অটো কমে গিয়েছে। সেই প্রেক্ষিতে কম বাস চলাচল করার কারণে ভিড় হচ্ছিল বেশি এবং ভাড়া নিয়ে অসন্তোষ বাড়ছিল যাত্রীদের মধ্যে। কিন্তু পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন যে বাস ভাড়া বাড়বে না। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করার পর এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। যদিও ফিরহাদ এও বলেছেন যে অন্যভাবে পুষিয়ে দেবেন। এদিন বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গেছে তিনি বাস…
Read More
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

রাজ্য সরকারের তরফে ঘোষিত স্বাস্থ্য সাথী কার্ড শুরু থেকে একাধিক অসুবিধা দেখা দিয়েছে, এই নিয়ে অভিযোগও উঠেছে বার বার। সাধারণ মানুষের অভিযোগ রাজ্যের একাধিক হাসপাতাল এই কার্ড নিতে চাইছে না। অনেক হাসপাতাল এই কার্ড প্রত্যাখ্যান করেছে এবং তা নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। আগে অনেকবার রাজ্য সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ গুলিকে যাতে তারা এই কার্ড প্রত্যাখ্যান না করে। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাবে সমস্যার সমাধান হয়নি। কিন্তু এখন রাজ্য সরকার হেল্পলাইন নম্বর চালু করেছে সমস্যা সমাধানের জন্য। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রকাশ করা হয়েছে পাঁচটি ফোন নম্বর। প্রথমে যখন এই বিষয় নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছিল তখন নবান্নের তরফে…
Read More
সব চেষ্টা ব্যর্থ করে সমাপ্তি হলো সুব্রত মুখোপাধ্যায়ের

সব চেষ্টা ব্যর্থ করে সমাপ্তি হলো সুব্রত মুখোপাধ্যায়ের

বৃথা গেল সব চেষ্টা৷ ইতি হলো সমস্ত প্রচেষ্টার৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা, প্রিয়জনের প্রার্থনা সব ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করে দীপাবলির রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি৷ স্বভাবতই শোকবিহ্বল রাজ্য৷ রাজ্যের রাজনীতিকরাও৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলার বাংলার ডানপন্থী রাজনীতির সোমেন-প্রিয়-সুব্রত রাজনীতির অধ্যায়ের সমাপ্তি ঘটল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ কারণ, সেটা সাতের দশক৷ রাজ্যজুড়ে মাথা চাড়া দেওয়া নকশাল আন্দোলনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন তাঁদের অন্যতম হলেন এই ত্রয়ী৷ জুটি ভেঙে আগে আগেই পাড়ি দিয়েছিলেন বাকি দু’জন৷ এবার না ফেরার দেশে সুব্রত মুখোপাধ্যায়ও৷ স্বভাবতই, শোকাচ্ছন বাংলার রাজনৈতিক আকাশ৷ ২০১৭ সালের ২০ নভেম্বর চলে গিয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি৷ গত বছরের ৩০ জুলাই মরণের…
Read More
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোয় শ্রীভূমির বুর্জ খলিফা দেখতে মানুষের ঢল নেমেছিল। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার কালীপুজোয় জলপাইগুড়িতে বুর্জ খলিফা। বুধবার রাত থেকেই প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। পুজোর মরশুমে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। একই পরিস্থিতি উত্তরবঙ্গেরও। এই পরিস্থিতিতেই কালীপুজোয় জলপাইগুড়ির গোমস্তা পাড়া নবারুণ সংঘ ও পাঠাগারের  কালীপুজোর প্যান্ডেল হয়েছে বুর্জ খলিফার আদলে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে। সকলেই চাইছেন সামনে থেকে বুর্জ খলিফা দর্শন করতে। এদিকে এলাকায় গিয়ে কোভিড প্রোটোকল বুঝিয়ে এসেছেন পুলিশ কর্তারা। কোভিড বিধি যথাযথভাবে পালন করতে ভলান্টিয়রের সংখ্যা তিন গুণ করে দিয়েছেন পুজো কমিটি। প্রশস্ত করা হয়েছে প্রবেশ পথ। প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বুধবার রাতেই…
Read More
নির্ধারিত সময় ধরে নির্দেশ মিললো বাজি ফাটানোর

নির্ধারিত সময় ধরে নির্দেশ মিললো বাজি ফাটানোর

অবশেষে সমাপ্তি হলো দীপাবলির বাজি ফাটানোর সমস্যা, বিগত বেশ কয়েকদিন ধরেই ডামাডোল চলছিলো এই নিয়ে। বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এবার বাজি পোড়ানো নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, জনবহুল জায়গা, পথে-ঘাটে কোনও ভাবেই পোড়ানো যাবে না বাজি।  বৃহত্তর মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,এবং স্থানীয় থানা গুলিকেও পাঠানো হয়েছে বলে আদালতে জানান হয়েছে। এদিকে, রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে কালীপূজোর দিন রাত…
Read More
বড়ো ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

বড়ো ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য

নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের সম্মতিতে আসন্ন কালী পূজার আগে এলো বড় খুশির খবর। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে গত অথবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) ক্ষেত্রে ৮.৫ শতাংশ সুদের হারে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র৷ এই ঘোষণা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য৷ দীপাবলির আগে স্বস্তিতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকরা। ইপিএফের সুদের হার কত রাখা হবে সে বিষয়ে চলতি বছরের মার্চে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বাধীন ইপিএফওয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (সিবিটি)৷ প্রাক্তন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের নেতৃত্বে অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি) সম্প্রতি একটি বৈঠক করে৷ ওই বৈঠকেই সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উল্লেখিত অর্থবর্ষে পিএফ-এর আমানতের…
Read More
এবার ভাবনা শুরু পুরভোট নিয়ে

এবার ভাবনা শুরু পুরভোট নিয়ে

একের পর এক জয়ের মুকুট বসছে রাজ্যের শাসক শিবিরের মাথায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের বড় জয়ের পর আবার চার উপনির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই জয়ের পরেই এবার পুরভোটে নজর ঘাসফুল শিবিরের। ইতিমধ্যে পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ডিসেম্বরেই পুরভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই ভিত্তিতেই আলোচনা হয়েছে আজ। সে ক্ষেত্রে কালীপুজোর পরেই দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।  সূত্র মারফত জানা গিয়েছে যে, আপাতত রাজ্যের নজরে রয়েছে কলকাতা, বিধান নগর এবং হাওড়া পুরসভার নির্বাচন। এই ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক আলোচনা…
Read More
রাজ্য সরকারের সম্মতিতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের

রাজ্য সরকারের সম্মতিতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের

এক নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে৷ সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে কলকাতা পুলিশ লেখা গাড়িগুলো আর পেট্রল, ডিজেলের সাহায্য ছুটবে না৷ ছুটবে বিদ্যুতের সাহায্যে৷ সে়ঞ্চুরি পার করেছে পেট্রল-ডিজেল৷ এহেন আবহে রথ দেখা এবং কলা বেচা দুই-ই সারতে এমন অভিনব পন্থা নিতে চলেছে কলকাতা পুলিশ৷ তাঁদের দাবি, এর ফলে যেমন জ্বালানি খরচে লাগাম টানা যাবে তেমনই দূষণের হাত থেকেও অনেকখানি নিশ্চিন্ত থাকা যাবে৷ জানা গিয়েছে, কলকাতা পুলিশের অধীনে এই মুহূর্তে প্রচুর গাড়ি রয়েছে যেগুলির বয়স ১৫ বছরের বেশি৷ পুরনো গাড়িগুলিকে বদল করে ফেলার রীতি রয়েছে৷ আর সেখানেই এই ভাবনা৷ তারপরই পুলিশ কর্তারা ঘরোয়া আলোচনায় এহেন প্রস্তাব আনেন যে ওই…
Read More
এখনো পর্যন্ত বহু সংখ্যক ভোটে এগিয়ে রাজ্যের শাসক শিবির

এখনো পর্যন্ত বহু সংখ্যক ভোটে এগিয়ে রাজ্যের শাসক শিবির

একের পর এক বড় জয় লাভ করছে রাজ্যের শাসক শিবির৷ চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজ৷ উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্য নিয়ে নেমেছিল শাসক দল৷ অন্যদিকে বিজেপি’র কাছে এই নির্বাচন ছিল জমি ধরে রাখার লড়াই৷ প্রথম রাউন্ডে গণনা শেষে গোসাবায় এগিয়ে গেলেন তৃণমূলপ্রার্থী সুব্রত মণ্ডল৷ ৯ হাজার ৩৬০ ভোটে এগিয়ে আছেন তিনি৷ প্রসঙ্গত, বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল৷  এদিকে দিনহাটা উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। এই কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৬৬৬ ভোটে এগিয়ে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খড়দহ বিধানসভা কেন্দ্রেও ভালো অবস্থানে রাজ্যের শাসক দল৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূল…
Read More