31
Dec
চলতি বছরের শেষ দিনে বড় রদবদল। বর্ষশেষে কলকাতা পুলিশে বড়সড় রদবদল নবান্নর। বছরের শেষ দিনে কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে আসীন হলেন আইপিএস বিনীত গোয়েল। সৌমেন মিত্রর জায়গায় দায়িত্ব নিলেন তিনি৷ শুক্রবার দুপুরে লালবাজারে এসে দায়িত্ব নেন নতুন সিপি৷ ১৯৯৪ সালের আইপিএস তিনি৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি বলেন, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, সারা দেশে অন্যতম নিরাপদ শহর হল কলকাতা৷ কলকাতাকে সুরক্ষিত রাখাই চ্যালেঞ্জ৷ এদিন প্রথমেই বিনীত গোয়েল বলেন, শহরে সাইবার ক্রাইম আটকাতে জোড় দেওয়া হবে৷ আমরা আমাদের কাজের আরও মানোন্নয়নের চেষ্টা করব৷ সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করেই প্রযুক্তির উন্নতি ঘটাব৷ সাইবার ক্রাইম এখন অন্য মাত্রায় চলে গিয়েছে৷ এই ক্ষেত্রে কলকাতা পুলিশ প্রচুর কাজ করেছে৷ সাইবার…
