নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা

বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন। কিন্তু শিশুটি নিজের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেনি। পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাঁদের ভাষ্য অনুযায়ী, শান্তিনিকেতন থানা না গিয়ে তাঁরা বোলপুর থানায় যান কারণ তাঁরা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাঁদের বিশ্বাস। পুলিশ আধঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায়, শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস, এবং…
Read More
এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো এবছর ১৭৪ বছরে পড়লো। বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ১৮৫২ সালে এই পুজো শুরু হয়। প্রতিবছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পূজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়। কারণ ও পাঁঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঁঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা আমাবস্যা ছাড়াও প্রতিমাসের অমাবস্যাতে এখানে কালীপুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও…
Read More
বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

বহরমপুরে বাজেয়াপ্ত ৪৩৬ কেজি গাঁজা, গ্রেফতার ২

পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অধীন এনএইচ ৩৪ -এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ​পুলিশ সূত্রে খবর, জেলা এসওজি-র পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাক আটকানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা ৪৩৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি। ​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,…
Read More
প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন অরণ্য কালি পূজায়

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পূজা তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পূজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা, তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী, কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের পাশে থাকা…
Read More
মাত্রাতিরিক্ত ভিড়ে পদপি*ষ্ট হয়ে আহ*ত একাধিক যাত্রী

মাত্রাতিরিক্ত ভিড়ে পদপি*ষ্ট হয়ে আহ*ত একাধিক যাত্রী

রবিবার সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশনে উপচে পড়া যাত্রীদের ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন। প্ল্যাটফর্ম ৪ ও ৬-এর সংযোগকারী ফুট ওভারব্রিজের সিঁড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একসঙ্গে তিনটি ট্রেন (প্ল্যাটফর্ম ৪, ৬ ও ৭ নম্বরে) ঢোকার সময় ট্রেন ধরার তাড়াহুড়োয় যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। ফলে ওভারব্রিজের সরু সিঁড়িতে অতিরিক্ত ভিড় জমে যায়। চোখের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান, আর তাঁদের ওপর দিয়েই দ্রুত অন্যরা…
Read More
কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছিল বালি পাচার। কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুস্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে। আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হল তিনটি নৌকা। গ্রেফতার করা হল মোট ১৮জনকে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় তিনটি নদী রয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল। আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল। পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসবের মরশুমে সেই সময় পুলিশের চোখে ধুলো দিতেই রাতের…
Read More
অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে ধরা পরল বাংলাদেশি দুই যুবক

গতকাল গভীর রাত ডোমকাল থানার পুলিশ মুর্শিদাবাদের ডেমকলের ভাতসালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম আকাশ সেখ (২০), বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। আর এক জনের নাম রবি সেখ @ সানু (১৯) বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন…
Read More
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সবজিবাজার, হু হু করে বাড়ছে দাম

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সবজিবাজার, হু হু করে বাড়ছে দাম

নবমী থেকেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ—এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে। বিশেষত সবজি চাষের ক্ষেতগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কৃষকরা জানিয়েছেন, এমন অবস্থায় অনেক ক্ষেতেই পচে গেছে কচি গাছ, নষ্ট হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুনের চারা। ফলে উৎসবের পর থেকেই সবজিবাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। ইতিমধ্যেই কার্তিক মাস পড়ে গিয়েছে। সাধারণত এই সময়ে গ্রামেগঞ্জে শীতকালীন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মুলা, পালং শাক ইত্যাদি সহজলভ্য হয়ে পড়ে। দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু…
Read More
নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলালেন নবদ্বীপ থানার পুলিশ

নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চলালেন নবদ্বীপ থানার পুলিশ

উদ্ধার প্রায় ২৫ কেজি নিষিদ্ধ বাজি! ঘটনায় গ্রেপ্তার এক। আদালতের নির্দেশ অনুযায়ী যে কোন প্রকার শব্দ বাজি বিক্রিই নিষিদ্ধ,  পাশাপাশি সবুজ বাজি বিক্রির ক্ষেত্রেও নিতে হবে যথাযথ দপ্তরের অনুমতি,  আর এ সবকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছিলো নবদ্বীপ গোস্বামী বাজারে রমরমিয়ে নিষিদ্ধ শব্দ বাজির বিক্রি ! সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে  হানা দিয়ে প্রায় পঁচিশ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ। উল্লেখ থাকে লক্ষ্মী পূজার দিন নবদ্বীপ শহর জুড়ে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করা ও ব্যাবহার না করার আবেদন জানিয়ে প্রচার মাইকিংও করা হয়েছিল নবদ্বীপ থানার তরফে। পুলিশ সুত্রে খবর এদিন বাজারে হানা দিয়ে আনুমানিক ২৫…
Read More
দেড় বছর পর কাটোয়ায় খুলল তৃণমূলের বন্ধ কার্যালয়, শান্ত-অপূর্বের ‘মিলন’ ঘিরে রাজনৈতিক বার্তা

দেড় বছর পর কাটোয়ায় খুলল তৃণমূলের বন্ধ কার্যালয়, শান্ত-অপূর্বের ‘মিলন’ ঘিরে রাজনৈতিক বার্তা

দীর্ঘ দেড় বছরের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে খুলল কাটোয়ার তৃণমূল কংগ্রেসের পুরনো কার্যালয়। দেবীপক্ষের সূচনায় শান্ত ঘোষ ও অপূর্ব চক্রবর্তীর ‘মিলন’ ঘিরে দলীয় মহলে নতুন বার্তা—দলীয় ঐক্য ও সংগঠন পুনর্গঠনের পথে ফের সক্রিয় কাটোয়া তৃণমূল। ২০২৪ সালের গোড়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কাটোয়ার তৃণমূল কার্যালয় বন্ধ হয়ে যায়। শান্ত ঘোষ ও অপূর্ব চক্রবর্তীর অনৈক্য, কর্মীদের মধ্যে বিভাজন এবং সাংগঠনিক স্থবিরতা দীর্ঘদিন ধরে কাটোয়ার রাজনৈতিক আবহে প্রভাব ফেলেছিল। স্থানীয় স্তরে বিজেপি ও অন্যান্য বিরোধী দল সেই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তারে সক্রিয় হয়ে ওঠে। দেড় বছর পর মহালয়ার দিনেই শান্ত-অপূর্ব একসঙ্গে হাজির হন দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, স্থানীয় কাউন্সিলর…
Read More
বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বিপত্তি, প্রশাসনের তৎপরতায় প্রাণরক্ষা ৯ মৎস্যজীবীর

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বিপত্তি, প্রশাসনের তৎপরতায় প্রাণরক্ষা ৯ মৎস্যজীবীর

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন ৯ জন মৎস্যজীবী। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই একটি ট্রলারের তলায় ফাটল দেখা দেয়, যার ফলে ট্রলারের ভিতরে দ্রুত জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে বিপদ সংকেত পাঠানো হয় উপকূলীয় প্রশাসনের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থেকে একটি ট্রলার বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যায়। মাঝসমুদ্রে পৌঁছনোর পর ট্রলারের তলায় ফাটল দেখা দেয়। জল ঢুকতে শুরু করলে ট্রলারটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা রেডিও মারফত বিপদ সংকেত পাঠান। বিপদ সংকেত পাওয়ার পরই তৎপর হয় উপকূল রক্ষী বাহিনী ও জেলা প্রশাসন।…
Read More
পুজোর আগে সুখবর, বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ

পুজোর আগে সুখবর, বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ

গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়ি গুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১৬০০ থেকে ১৭০০…
Read More
৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা ! তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা ! তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়লো একেবারে অভিনব আকর্ষণ দিয়ে। এবারের পুজোর মূল আকর্ষণ ছিল ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা, যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শনিবার আনুষ্ঠানিকভাবে এই মহাপূজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি জানান, “এই পূজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য"। তেলিপুকুর টোটো ইউনিয়নের পূজো চলছেই দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে…
Read More
রায়দিঘি উপকূলে ট্রলারে একসঙ্গে ধরা পড়ল ৫০টি বিরল নড়েভোলা মাছ

রায়দিঘি উপকূলে ট্রলারে একসঙ্গে ধরা পড়ল ৫০টি বিরল নড়েভোলা মাছ

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি উপকূলে এক অভাবনীয় ঘটনায় উৎসবের আমেজ মৎস্যজীবীদের মুখে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায় ৫০টি নড়েভোলা মাছ উঠে আসে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি ট্রলারের জালে। হঠাৎ একসঙ্গে এত সংখ্যক নড়েভোলা ধরা পড়ায় প্রথমে মৎস্যজীবীরাই হতবাক হয়ে যান। ট্রলারের মাঝিরা জানান, জালে আরও অনেক নড়েভোলা উঠেছিল। তবে জাল অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় কয়েকটি মাছ জাল থেকে ছিটকে যায়। তবুও ধরা পড়া মাছের সংখ্যা সকলকে অবাক করেছে। মাছগুলি প্রথমে রায়দিঘি ঘাটে আনা হয়। খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে। বিরল এই মাছ দেখার জন্য স্থানীয়দের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। পরে মাছগুলি সেখান থেকে নিয়ে যাওয়া…
Read More