মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ওষুধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবোঝাই বাস হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মেচেদার অভিমুখে আসছিল একটি ওষুধ বোঝাই ট্রাক। শান্তিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত…
Read More
সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি…
Read More
এবার বাংলায় সকেট বোমা উদ্ধার: ভোটের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদ, আতঙ্কিত গ্রামবাসীরা

এবার বাংলায় সকেট বোমা উদ্ধার: ভোটের আগে বারুদের স্তূপে মুর্শিদাবাদ, আতঙ্কিত গ্রামবাসীরা

পাইকপাড়ার রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত মুর্শিদাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হরিহরপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর মাঠ থেকে উদ্ধার হলো এক ব্যাগ সকেট বোমা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে রামকৃষ্ণপুর মাঠের পাশে একটি পুকুরের ধারে কৃষকরা কাজ করতে যাওয়ার সময় একটি সন্দেহজনক নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের মুখ আংশিক খোলা থাকায় ভেতরে ধাতব বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে, ওই ব্যাগে শক্তিশালী সকেট বোমা রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিস্ফোরণ এড়াতে পুলিশ আপাতত ওই ব্যাগটি বালির বস্তা…
Read More
আজ থেকেই অ্যাকাউন্টে ‘যুব সাথী’র ভাতা, ধর্নামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ থেকেই অ্যাকাউন্টে ‘যুব সাথী’র ভাতা, ধর্নামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের যুবকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে তিনি জানান, আজ অর্থাৎ ৭ মার্চ থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।আগে ঠিক ছিল আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের ভাতা দেওয়া শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে রাজ্যের যুবক-যুবতীদের জন্য এটি এক বিশেষ উপহার বলেও উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রায় ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা…
Read More
বাংলার ভোটের দিন সামনে! সোমবার-মঙ্গলবারেই হতে পারে ঘোষণা

বাংলার ভোটের দিন সামনে! সোমবার-মঙ্গলবারেই হতে পারে ঘোষণা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে ঘিরে জল্পনা তুঙ্গে। কমিশন সূত্রে ইঙ্গিত, আগামী সোমবার বা মঙ্গলবারই বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এর আগে রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যার নেতৃত্বে থাকবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।সূত্রের খবর, কমিশনের এই সফরের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে ৯ মার্চ বা ১০ মার্চের মধ্যেই ভোটের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু পশ্চিমবঙ্গই নয়, একই সঙ্গে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের নির্বাচনও ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।এদিকে রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)। এখনও লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। কমিশন সূত্রে জানা গেছে,…
Read More
মুর্শিদাবাদে সামশেরগঞ্জে পৃথক অভিযানে জালনোট ও চোরাই মোবাইল উদ্ধার

মুর্শিদাবাদে সামশেরগঞ্জে পৃথক অভিযানে জালনোট ও চোরাই মোবাইল উদ্ধার

মালদা থেকে মুর্শিদাবাদে জালনোট পাচার করতে এসে গ্রেফতার হল এক যুবক। অন্যদিকে, বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করে রাখার আগেই পুলিশের জালে ধরা পড়ল আরও এক যুবক। বুধবার পৃথক দুই অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ধৃতের নাম আনিসুর শেখ। তাঁর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। প্রথম ঘটনায়, বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে…
Read More
কেলেঘাইয়ের চরে ‘নেশার’ স্বর্গরাজ্য! পুলিশের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিঘার পর বিঘা পোস্ত চাষ

কেলেঘাইয়ের চরে ‘নেশার’ স্বর্গরাজ্য! পুলিশের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো বিঘার পর বিঘা পোস্ত চাষ

কেলেঘাই নদীর তীরে চলছিল নিষিদ্ধ আফিম তৈরির নীল নকশা। বিঘার পর বিঘা জমিতে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। কিন্তু শেষরক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর ১ নম্বর ব্লকে এক বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে সেই সাম্রাজ্য ধূলিসাৎ করে দিল পুলিশ ও প্রশাসন। পুলিশি অভিযানে তছনছ করে দেওয়া হয়েছে পোস্ত খেত। ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাঁচামাল পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পোস্তর আঠা থেকেই তৈরি হয় মারাত্মক মাদক আফিম। অর্থনৈতিকভাবে এক বিঘা জমিতে পোস্ত চাষ করলে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত উপার্জন সম্ভব,…
Read More
নরেন্দ্রপুরে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিয়ে অ্যাপোলো হাসপাতাল

নরেন্দ্রপুরে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিয়ে অ্যাপোলো হাসপাতাল

কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে চালু করল অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই ২৫০ শয্যা-সজ্জিত হাসপাতালটি দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।হাসপাতালে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারি-সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন।এছাড়াও কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ইউনিট, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ২৪x৭ এমার্জেন্সি পরিষেবার সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি…
Read More
ঝাড়গ্রামে সীমান্তে বেআইনি বালি পাচার রুখতে দুই ট্রাক্টর আটক

ঝাড়গ্রামে সীমান্তে বেআইনি বালি পাচার রুখতে দুই ট্রাক্টর আটক

সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সেই অভিযানে ভিনরাজ্য ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। তল্লাশিতে ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র (সিও) পাওয়া যায়নি। এরপর গাড়ি বাজেয়াপ্ত করে দুই চালক—আদিত্য নায়েক ও রুপেন বেহারাকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি ঝাড়খন্ডের বহড়াগোড়া থানার অন্তর্গত মধুয়াবেড়া গ্রামে। শনিবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Read More
দোল-গৌড় পূর্ণিমার টানে উপচে ভিড় !

দোল-গৌড় পূর্ণিমার টানে উপচে ভিড় !

আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মন্দির চত্বর। একাধিক ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘নিত্যানন্দ মার্কেট’। ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে। এই মার্কেটের অন্যতম আকর্ষণ বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল দিয়েছেন। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। মায়াপুরে আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা কিনছেন। বিক্রেতাদের…
Read More
বাড়ির সামনেই সরকারি শিবির! লক্ষ্মীর ভাণ্ডারে সহজে নাম নথিভুক্ত করুন

বাড়ির সামনেই সরকারি শিবির! লক্ষ্মীর ভাণ্ডারে সহজে নাম নথিভুক্ত করুন

রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ও কৃষক বন্ধু প্রকল্পের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই রেজিস্ট্রেশন শিবির চলবে। সরকারি ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প খোলা থাকবে। তবে ১৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ১৬ ফেব্রুয়ারি থেকে পূর্ণভাবে ফর্ম জমা নেওয়া শুরু হবে।লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি/উপজাতির মহিলারা ১,৭০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ইতিমধ্যেই প্রায় ২.৪২ কোটি মহিলা এই সুবিধা পাচ্ছেন।আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা, মহিলা এবং বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরা আবেদন করতে…
Read More
এসআইআর ইস্যুতে তুঙ্গে নবান্ন-কমিশন সংঘাত ৮,৫০৫ অফিসারের তালিকা ফেরাল নির্বাচন কমিশন

এসআইআর ইস্যুতে তুঙ্গে নবান্ন-কমিশন সংঘাত ৮,৫০৫ অফিসারের তালিকা ফেরাল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কাজ (SIR) শুরু হওয়ার আগেই বড়সড় বাধার মুখে পড়ল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসারের তালিকায় অসংগতির অভিযোগ তুলে তা ফেরত পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তালিকায় আধিকারিকদের পদমর্যাদা বা নির্ধারিত বেতনস্তর (Pay Level) পরিষ্কার নয়, যা ছাড়া তাঁদের এআইআরও (AERO) পদে নিয়োগ করা অসম্ভব। এর ফলে সুপ্রিম কোর্টে রাজ্যের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, নবান্ন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের অর্থ দপ্তরের নির্দিষ্ট নির্দেশিকা মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। সরকারি…
Read More
মালদহে বুলডোজার কাণ্ডে ২৪ ঘণ্টার বনধ ডাকল জেলা বণিক মহল

মালদহে বুলডোজার কাণ্ডে ২৪ ঘণ্টার বনধ ডাকল জেলা বণিক মহল

মালদহে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় এবারে ২৪ ঘন্টার বনধ ডাকল জেলা বণিক মহল। আগামী সোমবার গোটা জেলা জুড়ে ২৪ ঘন্টা জন্য এই ব্যবসায়ী বনধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। ইতিমধ্যে এই নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং। মাইকিং করে বলা হচ্ছে জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতে বুলডোজার দিয়ে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একের পর এক দোকান ঘর। এরই প্রতিবাদে জেলা জুড়ে এই বনধ। এদিকে দোকান ভাঙচুরের ঘটনায় লাগাতার অবস্থান ধরর্ণা চলছে ব্যবসায়ীদের। উল্লেখ্য ৯ ফেব্রুয়ারি মধ্য রাত্রে দুই দুটি বুলডোজার দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জয় লজের নিচে ১১ টি দোকান ভেঙে ফেলা হয় বলে…
Read More
মুর্শিদাবাদের ৪ থানায় CCTV স্থাপনের জন্য ১.৫৫ কোটি টাকা দিলেন ইউসুফ পাঠান

মুর্শিদাবাদের ৪ থানায় CCTV স্থাপনের জন্য ১.৫৫ কোটি টাকা দিলেন ইউসুফ পাঠান

নিরাপত্তা নিশ্চিত করতে,  ৪টি থানায় CCTV লাগানোর জন্য পুলিশ কে 1 কোটি 55 লক্ষ  টাকার সাহায্য বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙ্গা, রেজিনগর  ও শক্তিপুর থানার এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্যে মুর্শিদাবাদের MP LADS থেকে 1 কোটি 55 লক্ষ টাকা দিয়ে পলিশ কে সাহায্য করলেন ইউসুফ পাঠান।   এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, উপস্থিত ছিলেন  বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার  মাজিদ ইকবাল খান।
Read More