উত্তর পূর্ব

গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা

গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা

কথায় বলেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে এসে দোকান বসানো নিয়ে এইরুপ মারামারি  হবে কেউ বুঝতে পারেনি। তেমনি একটি ঘটনা ঘটলো আজ সাত সকালে। স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন দের কাছ থেকে দোকানের পজিশন ঠিক করেই দোকান বসাচ্ছিল দুই দোকানদার। কিন্তু সামান্য ছয় ইঞ্চি জায়গা এদিক ওদিক নিয়ে দু পক্ষের মারামারি শুরু হয়ে যায়। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় একদম পথ থেকে মাটিতে ফেলে মারধর শুরু করে অপর ব্যবসায়ী লোকজন। খবর দেয়া হয় প্রশাসনকে। প্রশাসনা আসার আগেই অবশ্য মারামারির পাড় চোখেই এলাকাবাসীর হস্তক্ষেপে। উভয় পক্ষে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Read More
কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতা শহরে কমছে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা। গত সপ্তাহ থেকেই বাসের সংখ্যা বাড়ন্ত বললেই চলে। এই প্রসঙ্গে একাধিক কারণ তুলে ধরেছেন বেসরকারি বাসমালিকদের সংগঠন। কেউ এক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কেউ আবার প্রবল ঠান্ডার দাপট, কেউ বাসের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করছেন SIR কে। পরিবহণ দফতরের সূত্রে খবর, প্রতিদিন কলকাতা এবং শহরতলি মিলিয়ে গড়ে প্রায় সাড়ে তিন হাজার পাঁচশো বাস যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। কিন্তু প্রবল শীত, গঙ্গাসাগর মেলা, এসআইআর-সহ একগুচ্ছ কারণে বর্তমানে সেই সংখ্যা কমে ২৭০০ থেকে ২৮০০ হয়ে গিয়েছে। একধাক্কায় এত সংখ্যায় বাস কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ‌এক বেসরকারি বাসের মালিক জানাচ্ছেন, পরিস্থিতি আরও খারাপ…
Read More
আজ লালগড়ের নেতাই গ্রামে পালিত হচ্ছে শহীদ দিবস

আজ লালগড়ের নেতাই গ্রামে পালিত হচ্ছে শহীদ দিবস

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও নেতাই গ্রামে শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর–১ ব্লকের লালগড় থানার অন্তর্গত নেতাই গ্রামে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে বুধবার পালিত হচ্ছে নেতাই শহীদ দিবস। সেদিন সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়িতে আশ্রয় নেওয়া সিপিএমের হার্মাদ বাহিনীর নির্বিচার গুলিতে চারজন মহিলা সহ মোট ন’জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। আহত হন আরও ২৮ জন। ওই ঘটনার পর থেকেই প্রতিবছর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাই গ্রামে শহীদ দিবস পালন করা হয়ে আসছে। এ বছরও লালগড় থানার নেতাই গ্রামে শহীদ বেদির পাশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায়…
Read More
বেলডাঙায় উদ্ধার হওয়া অর্ধশত ঘুঘু উড়ল নীল আকাশে

বেলডাঙায় উদ্ধার হওয়া অর্ধশত ঘুঘু উড়ল নীল আকাশে

খাঁচার অন্ধকারে দিন কাটছিল ওদের। ডানা মেলার সুযোগটুকুও কেড়ে নিয়েছিল অসাধু কারবারিরা। অবশেষে পুলিশের তৎপরতায় মুক্তির স্বাদ পেল প্রায় ৫০টি ঘুঘু পাখি। মঙ্গলবার বেলডাঙা থানার বেগুনবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকদের উদ্যোগে ওই পাখিগুলিকে উদ্ধার করে পুনরায় প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই এলাকায় বন্যপ্রাণী ও পাখি পাচারকারীদের আনাগোনা নিয়ে খবর আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বেগুনবাড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট একটি এলাকায় অভিযান চালান। সেখান থেকেই খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার হয় ৫০টিরও বেশি ঘুঘু। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে কারবারিরা গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এ দিন উদ্ধার হওয়া পাখিগুলিকে ফাঁড়ির চত্বরে নিয়ে আসা হয়।…
Read More
বাংলায় শিশু বিবাহের অবসান: অন্ধকারের শেষ থেকে আশার দিগন্ত

বাংলায় শিশু বিবাহের অবসান: অন্ধকারের শেষ থেকে আশার দিগন্ত

ভারতে শিশু বিবাহের হার যেখানে পশ্চিমবঙ্গে এখনও অনেক বেশি, সেখানে মুর্শিদাবাদ জেলায় ধীরে ধীরে এক আশার পরিবর্তন দেখা যাচ্ছে। এই জেলার সাতটি গ্রাম পঞ্চায়েতকে এখন শিশু বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সমাজের ভেতর থেকেই শুরু হওয়া এই পরিবর্তন সত্যিই একটি ব্যতিক্রমী উদাহরণ। এই পরিবর্তনের মুখ হয়ে উঠেছে গাজধরপাড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী মোনিজা খাতুনের মতো মেয়েরা। ২০২৫ সালের জুন মাসে মোনিজা চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ ফোন করে তার ১৪ বছর বয়সি এক সহপাঠিনীর আসন্ন বিয়ের কথা জানায়। সেই সহপাঠিনীর বিয়ে ঠিক হয়েছিল এক প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বিয়েটি বন্ধ করে দেয়। ২০২৫ সাল জুড়ে মোনিজা মোট ছয়টি শিশু…
Read More
কবে থেকে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হবে

কবে থেকে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হবে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এসআইআর নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য জানতে পারা যাচ্ছে। ভোটার তালিকার সংশোধনীতে তৎপর নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটারদের অনলাইনে নাম তুলতে হবে। অফলাইনে নাম তুলতে পারবেন না তাঁরা। অনলাইনে ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। এর আগে পর্যন্ত অবশ্য নিয়ম ভিন্ন ছিল। অনলাইন এবং অফলাইন দুরকম ভাবেই নাম তুলতে পারতেন নতুন ভোটাররা। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়েও কড়া হয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো…
Read More
ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে কমিশন

ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার SIR-এর কাজ। এরই মধ্যে নির্বাচন চলাকালীন মৃত BLO-দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই অঙ্ক এখনও চূড়ান্ত করেনি কমিশন। ইতিমধ্যেই ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইসি। জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় যদি কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগে, তা হলে তা দ্রুত কমিশনকে জানাতে হবে। কমিশন ইতিমধ্যেই SIR-এর কাজ ৭ দিন পিছিয়ে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় কাজ যথেষ্ট ভালো গতিতে এগিয়েছে, ফলে অতিরিক্ত সময়ের…
Read More
বানেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের “উন্নয়নের পাঁচালী” র‍্যালি

বানেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের “উন্নয়নের পাঁচালী” র‍্যালি

সোমবার হাওড়া শ্যামপুরের বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এদিন বিশাল   র‍্যালি বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ প্রদক্ষিণ করে। উল্লেখ্য বানেশ্বরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতটি শ্যামপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কালিপদ মন্ডল এর নিজস্ব গ্রাম পঞ্চায়েত। দিন কয়েক আগেই কালিপদ মন্ডল এর নাম হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামিন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচি কি ছিল কালিপদ বাবুর কাছে একটি চ্যালেঞ্জ। এদিন পথসভা জনসভায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি…
Read More
মালয়েশিয়ার মঞ্চে যোগ স্বপ্ন, পঞ্চম শ্রেণির স্নেহাশীষের লড়াই

মালয়েশিয়ার মঞ্চে যোগ স্বপ্ন, পঞ্চম শ্রেণির স্নেহাশীষের লড়াই

তিন প্রজন্মের যোগ অভ্যাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে হাওড়ার বাগনান দুই ব্লক এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র স্নেহাশীষ।এখন সে জেলা,রাজ্য, জাতীয় স্তর টপকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতার প্রশিক্ষক সুভাষ বেরার কাছে কঠোর অনুশীলন করছে।ঘরের ছেলের সাফল্য ও স্বপ্নকে সফল করতে দিন রাত এক করে অর্থ উপার্জন করছেন দাদু ,বাবা সকলেই।তবু সংশয়-শেষ পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হবে তো? কারন অনেকটাই টাকার প্রয়োজন। কিন্তু হাল ছাড়তে নারাজ বাগনান দুই ব্লকের বীরকুল গ্রামের মান্না পরিবার।
Read More
লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা

লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা

পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার - তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। তার জেরে এই তিনদিনে মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, তারকেশ্বর শাখায় তারকেশ্বর স্টেশন এ ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক -এর প্রয়োজন হবে।এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে…
Read More
শ্রমিকদের সঙ্গে সরাসরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শ্রমিকদের সঙ্গে সরাসরি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টি ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চা বাগানের শ্রমিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। শ্রমিকরা একটি ফর্মের মাধ্যমে তাঁদের সমস্যার বিস্তারিত তুলে ধরার সুযোগ পাবেন এবং সেই ফর্মের মাধ্যমে সরাসরি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের বক্তব্য পেশ করতে পারবেন। সীমিত সময়ের মধ্যে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্মগুলি থেকে বেছে নিয়ে যতটা সম্ভব বেশি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। ভোটের আগে, চা বাগানের শ্রমিকদের কল্যাণ ও স্বার্থে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর পক্ষ থেকে এটি একটি সরাসরি জনসংযোগ উদ্যোগ।
Read More
নতুন করে যাচাইয়ের নির্দেশ

নতুন করে যাচাইয়ের নির্দেশ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার রাজ্য জুড়ে ভোটার তালিকা নতুন করে ঠিক করার কাজ চলছে। এর মাঝেই নির্বাচন কমিশনের নজরে কিছু অস্বাভাবিক বিষয় এসেছে। দেখা যাচ্ছে, বহু ভোটারের নাম ২০০২ সালের শেষ ভোটার তালিকায় নেই। তবে সেই ভোটাররা ফর্ম পূরণ করার সময় বাবা-মা বা দাদু-ঠাকুরদার নাম লিখেছেন, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল। এইভাবে আত্মীয়ের নাম দেখিয়ে ফর্ম জমা দেওয়ার পদ্ধতিকে নির্বাচন কমিশন বলছে ‘প্রোজেনি ম্যাপিং’। আর এই ধরনের ভোটারদের বলা হচ্ছে প্রোজেনি ভোটার। রাজ্যের প্রায় ১৪ হাজার বুথে, অর্থাৎ মোট…
Read More
আট কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে জেলা পুলিশ

আট কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে জেলা পুলিশ

কলকাতায় বসে চলত ব্রাউন সুগারের কারবার। কলকাতার নিউ মার্কেটের মির্জা গলিব স্ট্রিটে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার কারবারীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে পৌনে আট কেজি ব্রাউন সুগার, দাবি পুলিশের। বৃহস্পতিবার ধৃতকে হেফাজতে চেয়ে পুলিশ পেশ করে মালদহ জেলা আদালতে। একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কালিয়াচক থেকে ব্রাউন সুগারের ‘বিষ’ ধোঁয়া কলকাতায় ছড়িয়ে থাকায় উদ্বিগ্ন জেলা পুলিশের কর্তারা। ধৃতেরা হল মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। সাদিকুল কালিয়াচকের ইমামজাগীর এবং বাকিরা মোজমপুরের নারায়ণপুরের কিসমাত টোলার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে মিলেছে সাত কেজি ৮৬৩ গ্রাম ব্রাউন সুগার। যা…
Read More
জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা

জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা

বিক্ষোভকারীদের দাবি-দীর্ঘ তিন বছর আগে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য জলের হাই ট্যাঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাঙ্ক এর সাথে এলাকার জলের পাইপ লাইনের কোন সংযোগ করা হয়নি বা এখনো এলাকার মানুষ এই ট্যাংক থেকে জল পাচ্ছে না। বহুবার এলাকার মানুষ স্থানীয় প্রতিযোগীদের জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে আজ এলাকার মহিলারা বালতি কলসি নিয়ে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সমস্যা। এই এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার জলের সমস্যায় ভুগছে বিগত কয়েক বছর ধরে। কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল নিয়ে আসতে হয় শীত/গ্রীষ্ম/বর্ষা মাথায় করে।…
Read More