16
May
ফলতা বিধানসভা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেপ্তার করা হলো জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত ভাইরা ভাই সাইদুল খানকে।গত কয়েকদিন আগেই তার নামে অভিযোগ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল খান একটি পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এলাকায় তাঁকে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ‘ডান হাত’…
