19
May
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪…
