উত্তর পূর্ব

রাজ্যের গেরুয়া শিবিরে বড় জায়গা পেলেন মিঠুন

রাজ্যের গেরুয়া শিবিরে বড় জায়গা পেলেন মিঠুন

দল বদলের প্রায় দু বছর তাকে বড় পদ দেওয়া হলো এবার। ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে ফের বঙ্গের রাজনীতিতে চর্চায় এসেছেন মিঠুন। একাধিকবার কলকাতায় এসে বড় দাবিও করেছেন। এবার তাঁকেই বড় দায়িত্ব দেওয়া হল। রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে মিঠুন চক্রবর্তীর নামও। মোট ২৪ জনের কোর কমিটি তৈরি হয়েছে এবার যা আগে কখনও ছিল না বাংলায়। এখন…
Read More
ঘোষণা অনুযায়ী হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

ঘোষণা অনুযায়ী হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। দশমীর দিন বিসর্জন দিতে এসে মাল নদীতে হড়পা বানের কারণে তলিয়ে যান অনেকেই। মৃত্যু হয় ৮ জনের। এদিন সেই হড়পা বানে ভেসে যাওয়া ৬ জনের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের তিনি জানান, জল কোথা থেকে এসেছে, সেটা পরে তদন্ত করে দেখা যাবে। তবে ৮ জন মারা গেলেও ৬…
Read More
শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

সোমবার সকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল চলে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ওই মার্কেট চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন ওই মার্কেটে থাকা বৈদুতিক মিটার থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখা মাত্রাই দ্রুততার সাথে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ১০নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগারওয়াল, বিজেপি নেতা বিকাশ সরকার সহ স্থানীয় ব্যবসায়ীরা।
Read More
সংবর্ধিত করা হল অক্সিজেন দম্পতিকে

সংবর্ধিত করা হল অক্সিজেন দম্পতিকে

অক্সিজেন দম্পতিকে দেওয়া হল সংবর্ধনা। করোনা অতিমারিতে শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মা অক্সিজেন পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেকারণেই জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার তথা উত্তরবঙ্গের অক্সিজেন দম্পতি শান্তনু শর্মা ও অনুস্মিতা শর্মাকে জলপাইগুড়ি পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অক্সিজেন দম্পতি অনুস্মিতা শর্মা জানায়, "এরকম সংবর্ধনা আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা জোগায় এবং এতে কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়া হল। আমরা আগামী দিনে আরো যেন মানুষের পাশে এভাবে থাকতে পারি এই আশা রাখি সঙ্গে পথের সাথি স্বেচ্ছা সেবি সংস্থার সম্পাদক কৃষ্ণ রায় সহ অন্যান্য সদস্যরাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।"
Read More
বীরভূমে কালীপুজো নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

বীরভূমে কালীপুজো নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে আষ্টে পৃষ্টে জড়িয়ে পড়েছেন কেষ্ট, রয়েছেন জেল হেফাজতে৷ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে৷ তিনি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা৷ ভোটের ময়দান থেকে পুজোর মণ্ডপ, সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে একটি নাম অনুব্রত মণ্ডল৷ তবে এবারে তাঁর দুর্গাপুজো কেটেছে গারদের পিছলে৷ কালীপুজোতেও মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। ফি বছর অনুব্রতর কালী পুজোর জৌলুস থাকে চোখে পড়ার মতো। নিজের হাতে সোনার গয়নায় মাকে সাজান বীরভূমে তৃণমূল জেলা সভাপতি। এক-আধটা নয়, কয়েকশো ভরি গয়নায় মাতৃ প্রতিমাকে সাজান কেষ্ট৷ ২০২০ সালে প্রায় ৩০০ ভরি সোনার গয়নায় সাজানো হয়েছিল মাকে। গত বছর মা কালীকে সাজানো হয়েছিল ৫৭০ ভরি গয়নায়। শোনা যায়, কেষ্টর পুজোয় জেলার…
Read More
খরচ সংক্রান্ত বিষয়ে আজ ফের তলব করা হলো সৌমেন্দু অধিকারীকে

খরচ সংক্রান্ত বিষয়ে আজ ফের তলব করা হলো সৌমেন্দু অধিকারীকে

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সৌমেন্দু অধিকারী। একের পর এক তলব করা হচ্ছে তাকে। আগে দু'বার তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানা। এবার তৃতীয়বার তলব করে তাঁর লন্ডন যাওয়ার খরচ সম্পর্কে জানতে চাইল তারা। আজ সোমবার আবারও ডাকা হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে। সেই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছে। কার্যত সৌমেন্দুর সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে চায় আধিকারিকরা। সূত্রের খবর, ক্রিকেট বিশ্বকাপ দেখতে ২০১৯ সালের জুন মাসে ইংল্যান্ডে গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। সে সময় তাঁর খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা। এই খরচ কোথা থেকে এল তা জানার চেষ্টা করছে কাঁথি থানা। কারণ জানা গিয়েছে, সৌমেন্দু অধিকারী পুরপ্রধান থাকাকালীন…
Read More
চলতে থাকা মামলার মাঝেই প্রাথমিকে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু করছে পর্ষদ

চলতে থাকা মামলার মাঝেই প্রাথমিকে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু করছে পর্ষদ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নয়া মামলা দায়ের করেছেন ১০ জন চাকরিপ্রার্থী। তবে তার জন্য আবেদন পত্র দেওয়ার কাজ থেমে থাকছে না। প্রাথমিকে টেটের আবেদন পত্র দেওয়ার কাজ শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রক্রিয়া কত দিন চলবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে পর্ষদ সূত্রে খবর, আগামী ২১ দিন টেটের আবেদন পত্র অনলাইনে তোলা ও জমা দেওয়া যাবে। এদিকে, আজ থেকে প্রাথমিকের জন্য টেট আবেদনপত্র দেওয়ার পাশাপাশি আগামী ২১ অক্টোবর থেকে নিয়োগের আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করবে…
Read More
জলপাইগুড়িতে দেখা মিলল হাতির পালের

জলপাইগুড়িতে দেখা মিলল হাতির পালের

জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি এলাকায় দেখা মিলল প্রায় কুড়িটি হাতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন প্রচুর মানুষ জমায়েত করেন হাতির পাল দেখতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গরু মারা এবং জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা। জানা গেছে, হাতির পালটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পারে ঢুকে যায়। বর্তমানে তারা কাশবনের ভেতরেই রয়েছে। জলপাইগুড়ি গরুমারা রেঞ্জ,বৈকন্ঠপুর সহ জলপাইগুড়ি বনদপ্তরের কর্মী এবং আধিকারিকরা ঘটনাস্থলে এসেছে। দিনের আলো থাকায় বর্তমানে জঙ্গলে ফেরানো সম্ভব হবে না হাতির দলটিকে। তবে বন কর্মীরা নজর রাখছেন হাতির দলটির গতিবিধির উপর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আলো নামলেই জঙ্গলে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।
Read More
চাপ বাড়ল আরও, গরু পাচার মামলায় বড় দাবি সিবিআইয়ের তরফে

চাপ বাড়ল আরও, গরু পাচার মামলায় বড় দাবি সিবিআইয়ের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি, কেষ্টর পর এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার ওপর৷ গরু পাচার মামলায় ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার আরও বড় দাবি করা হল সিবিআইয়ের তরফে। বলা হচ্ছে, শেষ ৯ বছরের মধ্যেই কোটিপতি হয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা। এই সময়ে শুধুমাত্র সুকন্যার বার্ষিক আয় দেড় কোটি টাকা হয়েছিল। এমনই দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে। সিবিআই বলছে, এই ৯ বছরের মধ্যে অনুব্রত মণ্ডলও কোটিপতি হয়েছেন মেয়ের মতোই। এমনকি তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রীর বার্ষিক উপার্জন ২০২০ সালে দাঁড়িয়ে ৫০ লক্ষ টাকা হয়ে গিয়েছিল। গোয়েন্দা সংস্থা অনুমান করছে, গরু পাচারের যাবতীয় টাকা এই তিনজনের…
Read More
বছর ঘুরলেই শুরু ভোট, প্রস্তুতি তুঙ্গে

বছর ঘুরলেই শুরু ভোট, প্রস্তুতি তুঙ্গে

শুরু হয়ে গিয়েছে আগামী ভোটের প্রস্তুতি, বছর ঘুরলেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। বিগত বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত মিলেছিল যে এগিয়ে আসতে পারে ভোট। কিছুদিন আগেই রাজ্যের অধিকাংশ জেলার পঞ্চায়েত নির্বাচন আধিকারিক এবং জেলাশাসকদের সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার আগামী কয়েকদিনের মধ্যে ২২ জেলায় ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে জানা গেল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী ১৯ অক্টোবর রাজ্যের ২২টি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে…
Read More
তদন্তের তৎপর ইডি, সকালেই মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা

তদন্তের তৎপর ইডি, সকালেই মানিক-ঘনিষ্ঠের অফিসে হানা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই অবস্থায় ইডি গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। তাঁর গ্রেফতারির পর এবার তদন্তের গতি আরও একটু বাড়িয়েছে ইডি। সেই প্রেক্ষিতে শনিবার সকালে তারা হানা দিল মহিষবাথানের একটি টিচার্স ট্রেনিং সেন্টারের অফিসে। এটি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের অফিস বলেই জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই অফিসের কোনও যোগ থাকতে পারে…
Read More
জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

জমি জবরদখলের বিরুদ্ধে অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন

ইসলামপুরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদের নেতৃত্বে এক বিশাল টিম বৃহস্পতিবার রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় সরকারি জমি দখল করে বসে থাকা দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেয়। আচমকাই মহকুমা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ঘিরে হতচকিত রামকৃষ্ণপল্লী মোড় এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি ইসলামপুর নিউ টাউন এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সরকারি আবাসন পরিদর্শন করেন ইসলামপুরের মহকুমা শাসক। শুধু সরকারি আবাসন নয়, এলাকার জল নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ। পাশাপাশি ইসলামপুর পৌরসভা কার্য্যালয় সংলগ্ন এলাকায় সরকারী আবাসনের নামে দখল করে রাখা এলাকাও পরিদর্শন করেন মহকুমা শাসক। সবমিলিয়ে দীপাবলির প্রাক মুহূর্তে মহকুমা…
Read More
একাধিক অভিযোগের মাঝেই সবাইকে নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবেই আশ্বাস দিলেন গৌতম পাল

একাধিক অভিযোগের মাঝেই সবাইকে নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবেই আশ্বাস দিলেন গৌতম পাল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে মঙ্গলবার আবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। গৌতম জানান, এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, দু'বার নিয়োগ হবে বছরে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ সালে এবং ২০১৭ সালে পাশ করেছি বলে, চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই প্রেক্ষিতেই…
Read More
চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার

চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার

চামুরচি চা এলাকা থেকে উদ্ধার হল একটি বার্কিং ডিয়ার। আজ সকালে এলাকাবাসীরা চা বাগানের আশেপাশে ঘুরতে দেখেন একটি হরিণকে এরপরে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা। তারা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, চামুরচি চা বাগান এলাকা থেকে একটি কম বয়সী হরিণ (স্ত্রী)উদ্ধার হয় (বার্কিং ডিয়ার)। তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
Read More