22
Sep
আবার একবার বড় ধাক্কা খেলো রাজ্য৷ কলকাতা হাই কোর্টে খারিজ রাজ্যের আর্জি। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় আগের নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ৷ এ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করল আদালত। ফলে রায় গেল রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই৷ এদিন রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার ডিএ মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি গ্রহণ করা হচ্ছে না। আদালতের বক্তব্য, রাজ্যের কথা মেনে ‘ডিটেলস এনকোয়ারি’ বা ‘স্ক্রুটিনি’ প্রয়োজন নেই। এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই (মেরিট) নেই। প্রসঙ্গত, ডিএ মামলার শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, তহবিলে টাকা নেই৷ ফলে…
