09
Aug
চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা। আর তাই আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের কারণে শনিবার থেকেই উত্তাল সমুদ্র। আর তাই গতকাল সন্ধ্যে থেকে এই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে উপকূলবর্তী জেলা ছাড়াও…
