উত্তর পূর্ব

ফুঁসছে বহু নদী, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ফুঁসছে বহু নদী, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

গত বছর বৃষ্টির পরিমাণ সুদে আসলে পুষিয়ে নিল উত্তরবঙ্গ। অর্থাৎ এবছর সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় রীতিমতো ভাসিয়ে নিচ্ছে গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে বহু নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার–পাঁচ দিন এ রকমই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। প্রসঙ্গত, সেচ দপ্তরের তরফে দোমোহানি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়ছে। জলঢাকার জলস্তর বেড়েছে। তার আশপাশেও হলুদ সংকেত জারি করা হয়েছে। জল বাড়ছে রায়ডাক,…
Read More
অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

বর্ষার আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। মূলত উত্তরাঞ্চলে বেশিভাগ বৃষ্টির শুরু হয়েছে। প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত অসমের জনজীবন। চলতি সপ্তাহের প্রথম থেকেই ফের অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। আর এই প্রবল বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে, সম্প্রতি অসমের গোয়ালপাড়া এলাকায় এমনই এক ধসের জেরে দুই শিশুর বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উল্লেখ্য গত তিনদিনে অসমে এই নিয়ে মোট ছয়জনের মৃত্যু হল ধসের কারণে। জানা যাচ্ছে এই রাজ্যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে আগামীতে আরও বড় বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে অসম।…
Read More
প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

দীর্ঘ সময় পর বড়ো স্বস্তি, প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি পেল তারা। অনেকটা সময় পর অভিযোগ মুক্ত হলো সারদা কাণ্ডে অভিযুক্তরা। সারদা মামলা নিয়ে বড়সড় স্বস্তি পেলেন শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সারদার প্রথম মামলা থেকে নিষ্পত্তি পেলেন তিনি। তবে কুণাল ছাড়াও এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত সহ বাকিদেরও। বিধাননগর এমপি, এমএলএ বিশেষ আদালতে কুণাল সহ বাকিদের সারদার এই মামলা থেকে অব্যাহতি দিলেন বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। ২০১৩ সালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদার প্রথম মামলা করা হয়। সেই মামলায় সরাসরি যুক্ত হয় শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্তসহ বেশ কয়েকজনের নাম।…
Read More
অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

করোনা সংক্রমণের সময় থেকে শুরু হয়েছে অনিয়মিত বাস ভাড়ার উৎপাত। বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। কোভিডের পর থেকে রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও ভাড়া নীতি নেই। এই অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। সেই সংক্রান্ত মামলাতেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি ছিল, ২০১৮ সালের পর থেকে নতুন ভাড়ার তালিকা তৈরি হয়নি। ফলে ওই নিয়ম মেনেই ভাড়া নেওয়ার কথা। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন…
Read More
নতুন নামকরণ হলেও, জেনে নিন… কবে থেকে পথচলা শুরু করবে শিয়ালদহ মেট্রো

নতুন নামকরণ হলেও, জেনে নিন… কবে থেকে পথচলা শুরু করবে শিয়ালদহ মেট্রো

বহুদিন হয়ে গেছে সম্পন্ন হয়েছে মেট্রোর কাজ। কিন্তু কাজ সমাপ্ত হলেও জল্পনা চলছে উদ্বোধনের তারিখ নিয়ে। বহুবার সম্ভনা জাগলেও ঘোষিত হয়নি উদ্বোধনের দিন। অধরাই রয়েছে প্রশ্নের উত্তর। কবে চালু হবে শিয়ালদহ মেট্রো, এই উত্তর সত্যি কেউই দিতে পারছে না। এদিকে স্টেশন উদ্বোধন না হলেও তার নাম বদল করা হয়েছে। আসলে এখন যে কো-ব্র্যান্ডিং শুরু হয়েছে তার জেরেই স্টেশনের নামের আগে একটি ব্র্যান্ডের নাম বসানো হয়েছে। কিন্তু মেট্রো চালু হবে কবে থেকে তা এখনও স্পষ্ট নয়। কো-ব্র্যান্ডিং হওয়ার পর শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে একটি কোম্পানির নাম রাখা হয়েছে। এখন থেকে এই স্টেশনের নাম 'ডিটিডিসি শিয়ালদহ মেট্রো'। মূলত আয় বৃদ্ধির জন্যই…
Read More
মধ্য শিক্ষা পর্ষদের অফিসে CBI হানা

মধ্য শিক্ষা পর্ষদের অফিসে CBI হানা

মধ্যশিক্ষা পর্ষদের দফতরে সিবিআই-এর ৬ সদস্যের প্রতিনিধি দল। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ভার হাতে নিয়েই সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আসে সিবিআই। প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগে আদালতের নির্দেশে ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিল করা হয়েছে৷ সেই মামলার তদন্তেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল ৯টা ১৫ নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে পৌঁছয় সিবিআই-এর আধিকারিকরা। তবে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দফতরে না থাকায় পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই সূত্রের খবর। পাশাপাশি ডিরোজিও ভবনে তল্লাশিও চালাচ্ছে সিবিআই৷ অ্য়াডমিন-সহ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কথা বলছেন অফিসাররাষ সূত্রের খবর, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন…
Read More
আবার বিধানসভা কর্তৃপক্ষের কাছে মোশন জমা দিল বিজেপি!

আবার বিধানসভা কর্তৃপক্ষের কাছে মোশন জমা দিল বিজেপি!

সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে আজ, বৃহস্পতিবার আবার বিধানসভা কর্তৃপক্ষের কাছে মোশন জমা দিল বিজেপি। ইতিমধ্যেই তা গৃহীত হয়েছে। দ্বিতীয়ার্ধে সেই বিষয়ে আলোচন হবে। বিএ কমিটির যে বৈঠক রয়েছে সেখানেই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে সেকেন্ড হাফে এই বিষয়ে মত জানাবেন স্পিকার। দুটি পৃথক মোশনের জন্য মোট আট জন বিধায়ক স্বাক্ষর করেছেন। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করা হতে পারে। বিধানসভার বাজেট অধিবেশনে দু’টি ঘটনার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট ৭ জন বিজেপি বিধায়ক এখন নিলম্বিত (সাসপেন্ডেড)। বিজেপি হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরে আদালত তাদের পরামর্শ দিয়েছিল বিধানসভার মধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়ার। কিন্তু বিজেপির আনা সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব পদ্ধতিগত…
Read More
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। সোমবার মামলার শুনানি। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। সিট গঠন করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, বুধবার  প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে  সিবিআইকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠনের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই টিম দুর্নীতির তদন্ত করবে।  পাশাপাশি প্রাইমারিতে ২৬৯ জনের নিয়োগ দুর্নীতি ও বাগদার রঞ্জন মামলার তদন্তও  হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে। সিটের ওই টিমে থাকবেন ১০-১২ জন অফিসার। একইসঙ্গে ওই…
Read More
পুর কর্মীদের অভাবে থমকে রয়েছে ফালাকাটা পৌরসভার উন্নয়নের কাজ

পুর কর্মীদের অভাবে থমকে রয়েছে ফালাকাটা পৌরসভার উন্নয়নের কাজ

১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভা। গত ২৩ মার্চ পুরসভার বোর্ড গঠন হলেও কর্মীদের অভাবে থমকে রয়েছে উন্নয়নের কাজ। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে প্রাথমিক ভাবে ৯৮ লক্ষ টাকা পেলেও সেই টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পড়ে রয়েছে। ফলে টাকা খরচ করতে পারছে না পৌরসভা। এই টাকা কোন খাতে খরচ করবে তার ডিটেলস প্রোজেক্ট রিপোর্টও তৈরি করতে পারছে না। আর এই কারণে প্ল্যান এস্টিমেট যাঁরা তৈরি করবেন সেই ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগই করতে পারেনি পৌরসভা। ফলে, ট্রেজারিতে এসে টাকা পড়ে রয়েছে। সামান্য চেয়ার টেবিল কেনা থেকে নিকাশিনালা পরিষ্কারের কাজ করা যাচ্ছে না। তাই ইঞ্জিনিয়ার চেয়ে এবার জেলাশাসক…
Read More
শিক্ষা সংসদের তরফে বড়ো ঘোষণা, সব বিষয়েই হবে রিভিউ

শিক্ষা সংসদের তরফে বড়ো ঘোষণা, সব বিষয়েই হবে রিভিউ

সদ্যই ঘোষিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কিন্তু চলতি বছরের ফলাফল প্রকাশের পর থেকেই ছাত্রী ছাত্রীদের তরফে বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে, অবস্থান করে অকৃতকার্যরা নিজেদের পাশ করানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য তারা পরীক্ষা ভালো দিয়েছিল কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বিক্ষোভরত পরীক্ষার্থীরা যে সব উত্তর দিয়েছে তা শুনে সকলেই তাজ্জব। তবে তাদের বিক্ষোভের চাপে পড়েই হয়তো বড় সিদ্ধান্ত নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর সব বিষয়ে রিভিউ করতে পারবে পরীক্ষার্থীরা। আগে মাত্র দুটি বিষয়ে রিভিউ করার জন্য আবেদন করা যেত। কিছু এ বছর সকল বিষয়ের জন্যই…
Read More
এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

এবার খোদ মহানগরীতে মিললো পোলিও জীবাণুর হদিশ

একের পর এক ভাইরাসের কবলে পড়ছে দেশ। দিন দিন বেড়ে চলছে আতঙ্ক। এরই মাঝে হদিশ মিলেছে মাঙ্কিপক্স, টম্যাটো ফ্লু'র মতো ভাইরাসের। এবার জানা গেল, খোদ কলকাতায় পাওয়া গিয়েছে পোলিওর জীবাণু! এই নিয়ে এখন বিরাট উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, মেটিয়াবুরুজ এলাকায় পোলিওর জীবাণু পাওয়া গিয়েছে। কিন্তু কী ভাবে এই ভাইরাস এল এখন তা কিছুতেই বুঝে উঠতে পারছে না বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কিছুদিন আগে মেটিয়াবুরুজ এলাকায় একটি নর্দমার জল পরীক্ষা করার সময় এই পোলিওর জীবাণুর হদিশ মিলেছে। এর খোঁজ মেলার পর থেকেই শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জরুরি বৈঠক পর্যন্ত করা হয়েছে…
Read More
প্রাথমিক টেটে সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ

প্রাথমিক টেটে সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ

গত কয়েকমাস ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে।একের পর এক এই সংক্রান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু দিন যত গড়িয়েছে ততই তদন্তের গতি দেখে তিনি যে হতাশ সেটা গোপন থাকেনি তাঁর কথায়। মঙ্গলবার হাইকোর্টের এজলাসে আইনজীবী কল্যাণ ব্যানার্জির সঙ্গে কথোপকথনের সময় এই হতাশাই ফুটে উঠেছিল বিচারপতির কণ্ঠে। যদিও সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, স্কুল শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করতে দিল্লি থেকে আসছেন উচ্চ পদমর্যাদার অফিসার। তবে তাতেও যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব একটা সন্তুষ্ট হননি, বুধবারের নির্দেশে সেকথা স্পষ্ট। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে সন্দেহ জমেছে তাঁর…
Read More
রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

রাজভবনের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

রাজধানীর বিক্ষোভের ছায়া কলকাতায়ও। রাহুল গাঁধীকে ইডির লাগাতার তিন দিন তলবের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বুধবার কংগ্রেসের কর্মী-সমর্থকরা আয়কর ভবনের সামনে থেকে রাজভবন অভিযান শুরু করেন। তবে তাঁদের সেখানেই আটকে দেয় কলকাতা পুলিশ। কিছু ক্ষণ পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।   দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ‘প্রতিহিংসামূলক রাজনীতি’র প্রতিবাদে এ রাজ্যে বিক্ষোভ জারি রাখল কংগ্রেস। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীদের ইডি-কে দিয়ে তলব করে ‘হেনস্থা’র প্রতিবাদ জানাতে গিয়ে এ দিনও দিল্লিতে গ্রেফতার হয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ…
Read More
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ! বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভ! বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Result) নিয়ে বিভিন্ন জায়াগায় ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন পরীক্ষার্থীরা। এবার এরই মাঝে বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education)। বোর্ডের তরফ থেকে বলা বলেছে, চাইলে এবার সব বিষয়েই রিভিউ করতে পারবেন ছাত্রছাত্রীরা। আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। আবেদন করা যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে সমস্ত আবেদনই করতে হবে অনলাইনে। প্রসঙ্গত, আগে যেকোনও ২টি বিষয়ে রিভিউর আবেদন করা যেত। পরীক্ষার্থীদের রিভিও ও স্ক্রুটিনির আবেদন করতে হবে www.wbchse.nic.in ওয়েবসাইটে। তবে তাঁদের রিভিও ও স্ক্রুটিনির পাশাপাশি একইসঙ্গে আরটিআই না করার আবেদন জানানো হয়েছে। সেক্ষেত্রে জটিলতা বাড়তে পারে ও…
Read More